
পে-রোল ব্যাংকিং সেবা, কালেকশন সার্ভিস, পেমেন্ট সার্ভিস ও বিভিন্ন ব্যাংকিং সেবা দেওয়ার জন্য প্রগতি লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে সাউথইস্ট ব্যাংক পিএলসি। সম্প্রতি ঢাকায় ব্যাংকের হেড অফিসে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর হয়।
সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন এবং প্রগতি লাইফের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. জালালুল আজিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি বিনিময় করেন।
এই চুক্তির অধীনে প্রগতি লাইফের কর্মীরা এবং নির্বাহীরা সাউথইস্ট ব্যাংক পিএলসি পে-রোল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে তাঁদের বেতন এবং বিভিন্ন সুবিধা পাবেন। প্রগতি লাইফ ইনস্যুরেন্স লিমিটেড সাউথইস্ট ব্যাংক পিএলসির বিস্তৃত ডেলিভারি চ্যানেলের মাধ্যমে তাঁদের বিমা প্রিমিয়াম সংগ্রহ করতে এবং তাঁদের ওয়ার্কস্টেশন থেকে করপোরেট পেমেন্ট মডিউল (সিপিএম) সিস্টেমের মাধ্যমে বিমা দাবি পরিশোধ এবং যেকোনো ধরনের তহবিল স্থানান্তর করতে সক্ষম হবেন।
অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বসুন্ধরা গ্লোবালের অঙ্গপ্রতিষ্ঠান মেঘনা সিমেন্ট মিলস পিএলসি ও বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড চীনের খ্যাতিমান প্রতিষ্ঠান গুয়াংসি ইউফেং কোম্পানি লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে...
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান লাইফলাইন প্রবাসী আয় বা রেমিট্যান্স; যা দেশের বৈদেশিক মুদ্রার জোগান, বৈদেশিক লেনদেনের ভারসাম্য ও প্রবাসী পরিবারের জীবিকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী ভূরাজনৈতিক সংকটের মধ্যে অতি সম্প্রতি ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীর সৌদি আরব
১৩ ঘণ্টা আগে
জনতা ব্যাংক পিএলসির নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) পদে যোগদান করেছেন মো. নূরুল হুদা। জনতা ব্যাংকে যোগদানের আগে তিনি আইসিবির ডিএমডি পদে দায়িত্ব পালন করেন। তিনি আইসিবির ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, করপোরেট গভর্নেন্স, রিস্ক ম্যানেজমেন্ট এবং ইনস্টিটিউশনাল...
১৭ ঘণ্টা আগে
আগামী মাসে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগে মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে বেশি বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত এক বছরে দেশটির মূল্যস্ফীতি বেড়ে ৩ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। আগস্টে এই হার ছিল ৩ দশমিক ৪ শতাংশ...
১৯ ঘণ্টা আগে