দেশে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে পয়েন্ট অব সেলস (পিওএস) মেশিন আমদানিতে শুল্ক ও আগাম কর (এটি) কমানোর প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে কম্পিউটার এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতি আমদানিতে বিদ্যমান বিভিন্ন শুল্ক ও কর প্রত্যাহারের প্রস্তাব দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব প্রস্তাব তুলে ধরেন।
প্রস্তাব অনুযায়ী, পিওএস মেশিন আমদানির ক্ষেত্রে বিদ্যমান ১০ শতাংশ আমদানি শুল্ক কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ এবং ৭ দশমিক ৫ শতাংশ আগাম কর (এটি) শূন্য শতাংশে নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, সরকারের ক্যাশলেস লেনদেনব্যবস্থা সম্প্রসারণের উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবে আধুনিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত উপকরণ পয়েন্ট অব সেলস (পিওএস) মেশিন আমদানির ক্ষেত্রেও কর ছাড় দেওয়া হচ্ছে।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, উন্নত বাংলাদেশ গঠনের লক্ষ্য সামনে রেখে আইটি খাতে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, সার্ভার, কম্পিউটার প্রিন্টার ও মনিটর আমদানির ক্ষেত্রে বিদ্যমান আমদানি শুল্ক, রেগুলেটরি শুল্ক, সম্পূরক শুল্ক ও ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া সলিড স্টেট ড্রাইভ (এসএসডি) আমদানিতে ৫ শতাংশ আমদানি শুল্ক বহাল রেখে রেগুলেটরি শুল্ক, সম্পূরক শুল্ক ও ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে।

আজ রোববার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে। জেট এ-১ ফুয়েলের নতুন মূল্যহার-সংক্রান্ত কমিশনের আদেশ আজ রাত ১২টা থেকে কার্যকর হবে।
৪ ঘণ্টা আগে
দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)-এর অঙ্গপ্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড (ইউসিআইএল)-এর জনপ্রিয় ব্র্যান্ড ফ্রেশ সিমেন্টের ডিলার কনফারেন্স পর্যটন নগরী কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী কনফারেন্সে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফ্রেশ সিমেন্টের
৫ ঘণ্টা আগে
বিদেশ ভ্রমণের প্যাকেজ বিক্রির বিপরীতে দেশে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে টাকায় অর্থ সংগ্রহ এবং সংশ্লিষ্ট বিদেশি সেবা প্রদানকারীদের কাছে সমপরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠানোর অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
৬ ঘণ্টা আগে
বগুড়ার বিদ্যমান বিসিক শিল্পনগরীর জায়গা ফুরিয়ে গেছে। অথচ নতুন শিল্প স্থাপনে উদ্যোক্তাদের আগ্রহ বাড়ছে। এই চাহিদা মেটাতে সদর উপজেলার ফাপোড় ইউনিয়নে প্রায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার।
১১ ঘণ্টা আগে