
দেশের অন্যতম শীর্ষস্থানীয় দেশীয় কিউ-কমার্স প্ল্যাটফর্ম ফুডি এক্সপ্রেস লিমিটেড ‘বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬’-এ বড় ধরনের সাফল্য অর্জন করেছে। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও বাংলাদেশ রিটেইল ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত এই আয়োজনে ‘বেস্ট মেড-ইন-বাংলাদেশ রিটেইল ব্র্যান্ড’ বিভাগে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
একই সঙ্গে রিটেইল খাতে নতুন ও উদীয়মান উদ্যোগের স্বীকৃতি হিসেবে ‘বেস্ট রিটেইল স্টার্টআপ’ বিভাগে ‘অনারেবল মেনশন’ সম্মাননাও পেয়েছে ফুডি।
বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস দেশের রিটেইল খাতের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি। ডিজিটাল যুগে যারা বাণিজ্যকে আধুনিকায়ন করছে এবং উদ্ভাবন, গ্রাহক অভিজ্ঞতা ও টেকসই উন্নয়ন বা সাসটেইনেবিলিটির প্রতি অসামান্য প্রতিশ্রুতি প্রদর্শন করছে, তাদের সম্মান জানাতেই এই পুরস্কার দেওয়া হয়।
ফুডি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ফুডি-র ‘ফুড রেসকিউ’ (Food Rescue) উদ্যোগটি বড় পরিসরে খাবারের অপচয় রোধে কাজ করার ফলস্বরূপ সবার প্রশংসা কুড়িয়েছে। এই প্ল্যাটফর্মে ফুডির অর্জন প্রমাণ করে, প্রতিষ্ঠানটি একটি উদ্দেশ্য-চালিত এবং শেকড়-সন্ধানী স্থানীয় ব্র্যান্ড হিসেবে বাংলাদেশি ভোক্তাদের দৈনন্দিন চাহিদার সাথে সার্থকভাবে মিশে যেতে সক্ষম হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একটি গর্বিত দেশীয় ব্র্যান্ড হিসেবে ফুডি দেশজুড়ে নিরন্তর নিজেদের পরিধি বাড়িয়ে চলেছে। মানসম্মত সেবা প্রদান, গ্রাহকের আস্থা অর্জন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে উদ্ভাবনী পরিবর্তন আনাই ফুডি-র মূল লক্ষ্য। বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ একাধিক বিভাগে স্বীকৃতি পাওয়া প্রতিষ্ঠানটির ক্রমবর্ধমান প্রভাব এবং দেশের রিটেইল খাতে নতুন মানদণ্ড স্থাপনের অঙ্গীকারেরই প্রতিফলন।
এই সাফল্যের বিষয়ে ফুডি এক্সপ্রেস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার (সিওও) মো. শাহনেওয়াজ মান্নান বলেন, ‘বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডসের এই স্বীকৃতি পুরো ফুডি পরিবারের জন্য একটি গর্বের মুহূর্ত। বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশে তৈরি একটি দেশীয় ব্র্যান্ড হিসেবে আমরা সবসময়ই বিশ্বাস করেছি যে, স্থানীয় ব্যবসাগুলোর নেতৃত্ব দেওয়ার এবং অন্যদের অনুপ্রাণিত করার সক্ষমতা রয়েছে। এই পুরস্কার আমাদের টিমের কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং আমাদের ওপর গ্রাহকদের প্রতিদিনের আস্থার প্রতিফলন। আমরা আমাদের সেবার মান আরও উঁচুতে নিয়ে যেতে এবং গ্রাহকদের শ্রেষ্ঠ সেবা দিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।’
একাধিক বিভাগে ফুডির এই অর্জন বাংলাদেশের একটি নির্ভরযোগ্য স্থানীয় ব্র্যান্ড হিসেবে এর ক্রমবর্ধমান অবস্থানের জানান দেয়।
উদ্ভাবন, স্থায়িত্ব এবং গ্রাহক-কেন্দ্রিক উদ্যোগগুলোতে বিনিয়োগ অব্যাহত রাখার মাধ্যমে ফুডি একদিকে যেমন শ্রেষ্ঠত্বের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে, তেমনি ‘মেড-ইন-বাংলাদেশ’ চেতনাকেও সমুন্নত রাখছে বলে জানায় প্রতিষ্ঠানটি।

আজ রোববার নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।
১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘তেলের দাম তো আইএমএফ মিটিংয়ে যাওয়ার আগে বাড়ানো হয়েছে। আইএমএফের সঙ্গে তেলের দাম বাড়ানোর কোনো সম্পর্ক নেই।’
২ ঘণ্টা আগে
‘আজো এই গাঁও অঝোরে চাহিয়া ওই গাঁওটির পানে, নীরবে বসিয়া কোন্ কথা যেন কহিতেছে কানে কানে’—পল্লিকবি জসীম উদ্দীনের কবিতার এই অমর পঙক্তির মধ্য দিয়ে আরও একবার মঞ্চে জীবন্ত হয়ে উঠল রূপাই ও সাজুর চিরায়ত বিরহের আখ্যান।
২ ঘণ্টা আগে
সরকার বাধ্য হয়ে তেলের দাম বাড়িয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, ‘এটা করতে আমরা বাধ্য হয়েছি। কারণ, এটা বৈদেশিক মুদ্রা দিয়ে কিনতে হয় এবং আমরা যেন সহনীয় লেভেলে থাকতে পারি, সেই ব্যবস্থা করেছি।’
৩ ঘণ্টা আগে