টানা চার দশকের বেশি সময় ধরে দ্রুত প্রবৃদ্ধি অর্জন করেছে চীন। দেশটি এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। কিন্তু কোভিড মহামারিসহ অভ্যন্তরীণ নানা সংকটে পড়ে চীনের অর্থনীতি চরম দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছে। চীনে দ্রুত প্রবৃদ্ধি এনে দেওয়া অর্থনৈতিক মডেলটি ‘ভেঙে পড়ছে’ বলে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে তুলে ধরেছে।
অর্থনীতিবিদদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি বলেছে, চীনের অর্থনৈতিক সংকট দেশটির সামগ্রিক ব্যবস্থাকে প্রভাবিত করেছে। সংকট এতই গভীর যে চীনের অর্থনীতি ধীর প্রবৃদ্ধির যুগে প্রবেশ করছে। এর কারণ, চীনের এখনকার জনমিতি প্রবৃদ্ধি সহায়ক নয় এবং দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলোর বিভক্তি বাড়ছে। এমন পরিস্থিতিতে চীনের বিদেশি বিনিয়োগ ও বাণিজ্য ক্ষতির মুখে পড়তে পারে।
ওয়ালস্ট্রিট জার্নাল বলছে, চীনের এই অর্থনৈতিক দুর্বলতা কেবল অল্প কয়েকটি বছর নয় বরং দীর্ঘমেয়াদি হতে যাচ্ছে। ‘দেশটির (অর্থনৈতিক) মডেল ভেঙে পড়েছে।’ যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া ইউনিভার্সিটির ইতিহাসের অধ্যাপক এবং অর্থনৈতিক সংকটের ইতিহাস বিশেষজ্ঞ অ্যাডাম তোজিকে উদ্ধৃত করে বলা হয়, ‘আমরা অর্থনীতির ইতিহাসের গতিপথে পরিবর্তন দেখতে পাচ্ছি। এটি হতে পারে সবচেয়ে নাটকীয় মোড়।’
ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে চীনের সরকারি-বেসরকারি ঋণের পরিমাণ বেড়ে দেশটির মোট জিডিপির ৩০০ শতাংশ ছাড়িয়েছে। ২০১২ সালে দেশটির মোট ঋণ ছিল জিডিপির ২০০ শতাংশ বেশি। চীনের শীর্ষ নেতৃত্বের অনেকেই বলছেন, গত কয়েক দশক ধরে যে মডেল অনুসরণ করে প্রবৃদ্ধি হচ্ছিল, তা সর্বোচ্চ মাত্রায় পৌঁছে গেছে।
এর আগে গত বছর চীনের কমিউনিস্ট পার্টির সম্মেলনে অবকাঠামোগত উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে অতিমাত্রায় ঋণনির্ভরতার কড়া সমালোচনা করেন প্রেসিডেন্ট সি চিনপিং। তিনি বলেন, ‘কিছু লোক মনে করেন, উন্নয়ন মানে বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করা এবং বিনিয়োগের পরিমাণ বাড়িয়ে তোলা।’ চীনের পুরোনো মডেলের অর্থনীতির থেকে যে সি সরতে চান না তা খুব দৃশ্যমান।
চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিসটিকসের (এনবিএস) তথ্য অনুযাী, চলতি বছরের প্রথমার্ধে চীনের জিডিপি আগের বছরের একই সময়ের সাড়ে ৫ শতাংশ হারে বেড়েছে। জুন পর্যন্ত চীনের জিডিপির পরিমাণ ছিল ৫৯ দশমিক ৩ ট্রিলিয়ন ইউয়ান (প্রায় ৮ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার)। তবে বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) জিডিপি ৬ দশমিক ৩ শতাংশ হারে বেড়েছে বলে এনবিএস জানিয়েছে।
এদিকে অর্থনীতিকে চাঙা করা লক্ষ্যে চীনের কেন্দ্রীয় ব্যাংক বছর মেয়াদী ঋণের সুদহার ১০ বেসিস পয়েন্ট কমিয়ে ৩ দশমিক ৫৫ শতাংশ থেকে ৩ দশমিক ৪৫ শতাংশে নির্ধারণ করেছে। তবে পাঁচবছর মেয়াদী ঋণের সুদের হার ৪ দশমিক ২ শতাংশে অপরিবর্তিত রেখেছে।

দেশে বিভিন্ন বয়সী জনগোষ্ঠীর মধ্যে মোবাইল ফোনের ব্যবহার দিন দিন বাড়লেও সবাই এখনো এর মালিক হতে পারেনি। পারস্পরিক যোগাযোগের মাধ্যম হিসেবে দৈনন্দিন জীবনে সব কর্মকাণ্ডেই এর গুরুত্ব বেড়েছে। এমনকি ৫ বছরের শিশুর কাছেও মোবাইল এখন নিত্যসঙ্গী। একাকিত্বের কারণে বয়স্কদের মধ্যেও বেড়েছে মোবাইল হাতে সময়...
১৪ ঘণ্টা আগে
২০২৭ সালের পবিত্র হজ নিবন্ধনের অর্থ জমা নেওয়ার সুবিধার্থে আগামী শুক্র ও শনিবার সংশ্লিষ্ট সব ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে নির্ধারিত লেনদেনের সময় শেষ হওয়ার পরও ব্যাংকে উপস্থিত হজ গ্রাহকদের অর্থ জমা নিতে বলা হয়েছে।
১৯ ঘণ্টা আগে
অর্থনীতিবিদ মোস্তফা কামাল মুজেরী, বিআইডিএসের মহাপরিচালক এ কে এনামুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ফেরদৌসী নাহার ও মুদ্রানীতি বিভাগের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক ইমাম আবু সাঈদ উপস্থিত ছিলেন। এতে অংশ নেন বৈঠকের সদস্যসচিব ও মুদ্রানীতি বিভাগের পরিচালক মোহাম্মদ মনিরুল...
২১ ঘণ্টা আগে
অগ্নিকাণ্ডসহ যেকোনো আকস্মিক দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষিত শহর প্রতিরক্ষা দল (টিডিপি) স্বেচ্ছাসেবী সদস্যদের সম্ভাব্য ভূমিকা ও ডিজিটাল মোতায়েন ব্যবস্থাপনা সম্পর্কে বাহিনীর মহাপরিচালক দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাহিনীর সার্বিক...
২১ ঘণ্টা আগে