
দ্রব্যমূল্য কীভাবে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা যায় তা নিয়ে আগামী সপ্তাহে আন্তমন্ত্রণালয়ের বৈঠক হবে। ওই বৈঠকে দাম বাড়ার কারণ ও কীভাবে ক্রয় ক্ষমতার মধ্যে রাখা যায় তা নিয়ে আলোচনা হবে।
আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের (আরজেএসসি) নতুন অনলাইন সিস্টেম ‘স্মার্ট আরজেএসসি’ বিষয়ক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার তদারকি শুরু করা হয়েছে। এ বিষয়ে আগামী সপ্তাহে আন্তমন্ত্রণালয় বৈঠক হবে। সেখানে দাম বাড়ার কারণ ও কীভাবে দ্রব্যমূল্য সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা যায় তা আলোচনা হবে।
আহসানুল ইসলাম বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে উদ্যোক্তা, কোম্পানিসহ ব্যক্তিকেও স্মার্ট হতে হবে। স্মার্ট আরজেএসসিকে সফল করতে সেবাভোগীদের মধ্যস্বত্বভোগী এড়িয়ে চলতে হবে। স্মার্ট আরজেএসসি ব্যবস্থাকে তিন মাস ইউজার টেস্ট করলে আরও গণমুখী করা যাবে। স্মার্ট বাংলাদেশ নির্মাণের সব পিলার এ ব্যবস্থায় আছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ নির্মাণে বাণিজ্য মন্ত্রণালয়ের স্মার্ট আরজেএসসি কাজ করে যাবে।
যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের (আরজেএসসি) নিবন্ধক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বাণিজ্য মন্ত্রণালয় ইউএসএআইডির সহায়তায় যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের (আরজেএসসি) নতুন অনলাইন সিস্টেম ‘স্মার্ট আরজেএসসি’ বাস্তবায়ন করতে কাজ করছে। এ সিস্টেমে উদ্যোক্তাদের নিবন্ধন প্রক্রিয়া সহজ করবে, ‘ইজ অব ডুয়িং বিজনেস’ সহায়তা করবে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
রপ্তানির নতুন বাজার সম্প্রসারণ, নতুন ক্রেতা খোঁজা এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে চলতি অর্থবছরে বিশ্বের ২৭ দেশে অনুষ্ঠিত ৫০টি আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নেবে বাংলাদেশ। এ লক্ষ্যে ১২টি অগ্রাধিকারপ্রাপ্ত রপ্তানি খাত সামনে রেখে আন্তর্জাতিক বিপণন কার্যক্রম পরিচালনা করবে রপ্তানি...
১৪ ঘণ্টা আগে
নতুন অর্থবছরের শুরুতেই উন্নয়ন ব্যয়ে বড় বিনিয়োগে যাচ্ছে সরকার। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) প্রথম সভায় ১৪ হাজার ৭২৭ কোটি টাকা ব্যয়ের ৯টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে। এর মধ্যে ৫টি নতুন ও ৪টি সংশোধিত প্রকল্প রয়েছে। সবচেয়ে বড় ব্যয় বাড়ানোর প্রস্তাব করা হয়েছে...
১৪ ঘণ্টা আগে
দেশে ‘ফলের রাজা’ আমের উৎপাদন বাড়ছে। দিন দিন বড় হচ্ছে আমভিত্তিক অর্থনীতির আকার। চলতি বছর ৫ লাখ ৪ হাজার একর জমিতে আমের চাষ হয়েছে। ধারণা করা হচ্ছে, এবার ফলটির মোট উৎপাদন দাঁড়াবে ২৭ লাখ মেট্রিক টনের বেশি। সংশ্লিষ্টদের তথ্য অনুসারে, বর্তমানে দেশে আমের বাজার প্রায় ২০ হাজার কোটি টাকার।
১৪ ঘণ্টা আগে