আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ মার্চ পর্যন্ত করদাতারা রিটার্ন জমা দিতে পারবেন।
আজ বৃহস্পতিবার এক আদেশে এ সময় বাড়ায় এনবিআর।
এতে বলা হয়, আয়কর আইন, ২০২৩-এর ধারা ৩৩৪-এ প্রদত্ত ক্ষমতাবলে এবং সরকারের পূর্বানুমোদনক্রমে জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৫-২৬ করবর্ষের জন্য আয়কর রিটার্ন দাখিলের নির্ধারিত তারিখ ২৮ ফেব্রুয়ারির পরিবর্তে ৩১ মার্চ নির্ধারণ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি ছিল রিটার্ন জমা দেওয়ার শেষ দিন। তবে রমজান মাস, জাতীয় নির্বাচন এবং অনলাইন রিটার্ন ব্যবস্থায় অনেক করদাতার অনভ্যস্ততা বিবেচনায় নিয়ে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয় এনবিআর। সে অনুযায়ী, এক মাস বাড়িয়ে ৩১ মার্চ পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে।
এর আগে জাতীয় নির্বাচন ও অর্থনৈতিক সংকটসহ নানা কারণ দেখিয়ে তিন দফায় সময় বাড়ানো হয়। সর্বশেষ সিদ্ধান্তে তা চতুর্থবারে গিয়ে দাঁড়াল।
এনবিআরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে নিবন্ধিত করদাতার সংখ্যা প্রায় ১ কোটি ২৩ লাখ। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ ২৪ ফেব্রুয়ারি জানান, এখন পর্যন্ত অনলাইনে রিটার্ন জমা পড়েছে প্রায় ৩৯ লাখ। সে হিসাবে এখনো প্রায় ৮১ লাখ করদাতা রিটার্ন জমা দেননি। গত বছর মোট রিটার্ন জমা পড়েছিল প্রায় ৪৫ লাখ।

সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে কর্মসংস্থান বাড়ানোর ওপর জোর দেবেন বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর মো. মোস্তাকুর রহমান। আর এই লক্ষ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পর বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগে বাংলাদেশ ব্যাংক সহযোগিতা করবে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের...
১ ঘণ্টা আগে
তারল্য সংকটে নগদ টাকার চাপ কমাতে জরুরি তহবিল হিসেবে ঈদের আগে বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংকে ১ হাজার কোটি টাকা সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঈদের সময় গ্রাহকদের টাকা তোলার চাহিদা বেড়ে যাওয়ায় সহায়তার জন্য ১১ দশমিক ৫ শতাংশ সুদে ৯০ দিনের জন্য এই তারল্য সহায়তা দেওয়া হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের...
২ ঘণ্টা আগে
ব্যবসা সহজ করার পথে বিদ্যমান সুনির্দিষ্ট বাধাগুলো চিহ্নিত করে সেগুলো সমাধানের কার্যকর উপায়ের একটি পূর্ণাঙ্গ সুপারিশমালা চেয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। আগামী এক সপ্তাহের মধ্যে এই সুপারিশমালা জমা দিতে ব্যবসায়ীদের নির্দেশ দিয়েছেন তিনি। ব্যবসায়ীরা শিল্পের সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক একটি...
৫ ঘণ্টা আগে
যাত্রীসেবা নিশ্চিত করতে, টিকিটিং ব্যবস্থায় স্বচ্ছতা আনতে ও বিমানভাড়া যৌক্তিক পর্যায়ে রাখার লক্ষ্য নিয়ে অন্তর্বর্তী সরকার ‘বেসামরিক বিমান চলাচল (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করে। ২০১৭ সালের মূল আইনের ব্যাপক সংস্কারের মাধ্যমে প্রণীত এই অধ্যাদেশ গত ২ জানুয়ারি আইন মন্ত্রণালয় গেজেট আকারে প্রকাশ করে।
৫ ঘণ্টা আগে