Ajker Patrika

এমডব্লিউ বাংলাদেশের উদ্যোগে ‘মায়া বেঙ্গল ইন মোশন’-এর আয়োজন নকশী কাঁথার মাঠ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
এমডব্লিউ বাংলাদেশের উদ্যোগে ‘মায়া বেঙ্গল ইন মোশন’-এর আয়োজন নকশী কাঁথার মাঠ
আন্তর্জাতিক নৃত্য দিবস এবং পল্লিকবির ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় ‘মায়া বেঙ্গল ইন মোশন’-এর তৃতীয় আসর। ছবি: বিজ্ঞপ্তি

‘আজো এই গাঁও অঝোরে চাহিয়া ওই গাঁওটির পানে, নীরবে বসিয়া কোন্ কথা যেন কহিতেছে কানে কানে’—পল্লিকবি জসীম উদ্‌দীনের কবিতার এই অমর পঙক্তির মধ্য দিয়ে আরও একবার মঞ্চে জীবন্ত হয়ে উঠল রূপাই ও সাজুর চিরায়ত বিরহের আখ্যান।

আন্তর্জাতিক নৃত্য দিবস এবং পল্লিকবির ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় ‘মায়া বেঙ্গল ইন মোশন’-এর তৃতীয় আসর।

এম ডব্লিউ ম্যাগাজিন বাংলাদেশ এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ন্যাচারাল ওয়েলনেস ব্র্যান্ড ‘মায়া’র যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ১৭ এপ্রিল রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে পল্লিকবির বিশ্বখ্যাত কাব্যগ্রন্থ ‘নকশী কাঁথার মাঠ’ অবলম্বনে লোকনৃত্যনাট্য পরিবেশিত হয়।

রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে পল্লিকবির বিশ্বখ্যাত কাব্যগ্রন্থ ‘নকশী কাঁথার মাঠ’ অবলম্বনে লোকনৃত্যনাট্য পরিবেশিত হয়। ছবি: বিজ্ঞপ্তি
রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে পল্লিকবির বিশ্বখ্যাত কাব্যগ্রন্থ ‘নকশী কাঁথার মাঠ’ অবলম্বনে লোকনৃত্যনাট্য পরিবেশিত হয়। ছবি: বিজ্ঞপ্তি

১৯৫৯ সালে প্রথমবার বুলবুল ললিতকলা একাডেমি এই কাব্যগ্রন্থটিকে নৃত্যনাট্যে রূপান্তর করেছিল। সেই ধারাবাহিকতায় এবারের আয়োজনে নৃত্য পরিবেশন করেন বরেণ্য নৃত্যশিল্পী শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদ। তাঁদের সঙ্গে ছিল ‘নৃত্যাঞ্চল’-এর শিল্পীরা। পুরো পরিবেশনার কিউরেটর হিসেবে ছিলেন আনিসুল ইসলাম হিরু। সুর, ছন্দ ও নৃত্যের জাদুতে শিল্পীরা বাংলার গ্রামীণ জীবনের সারল্য ও গভীর আবেগ দর্শকদের সামনে ফুটিয়ে তোলেন।

আয়োজন প্রসঙ্গে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সিইও মালিক মোহাম্মদ সাঈদ বলেন, ‘ন্যাচারাল ওয়েলনেস ব্র্যান্ড মায়া বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে বিশ্বমানের ন্যাচারাল প্রোডাক্ট তুলে দেওয়ার জন্য প্রতিনিয়ত কাজ করে চলেছে।’

সামনেও এই প্রচেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়ে তিনি সবাইকে আমাদের মাটি, সুর আর শিকড়ের গভীরে ফিরে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এম ডব্লিউ ম্যাগাজিন বাংলাদেশের সম্পাদক ও প্রকাশক রুমানা চৌধুরী। ‘বেঙ্গল ইন মোশন’ প্ল্যাটফর্মটি স্থানীয় শিল্পীদের মেধা তুলে ধরতে এবং আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি অর্জনে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিল সান কমিউনিকেশনস লিমিটেড এবং পিআর পার্টনার হিসেবে ছিল মিডিয়াকম। আর ব্রডকাস্ট পার্টনার হিসেবে ছিল মাছরাঙা টেলিভিশন। আগামী ২৯ এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে বিশেষ এই অনুষ্ঠানটি মাছরাঙা টেলিভিশনে সম্প্রচারিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত