
ভোক্তা পর্যায়ে আরও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। ফেব্রুয়ারি মাসের জন্য এলপিজি গ্যাসের দাম লিটারে ৪ টাকা ২১ পয়সা বাড়িয়েছে সরকার। এতে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারে দাম বেড়েছে ৫০ টাকা।
আজ সোমবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ ফেব্রুয়ারি মাসের জন্য এলপিজি গ্যাসের নতুন এই দর ঘোষণা করেন।
বিইআরসির বিজ্ঞপ্তি অনুযায়ী, ফেব্রুয়ারি মাসের জন্য সৌদি আরামকো ঘোষিত প্রোপেন ও বিউটেনের গড় মূল্য প্রতি টন ৫৪১ দশমিক ৭৫ ডলার, যা আগের মাসে ছিল ৫২১ দশমিক ৭৫ ডলার। দাম বাড়ার এটাই বড় কারণ। এ ছাড়া ফ্রেইট চার্জও খানিকটা বেড়েছে। গত মাসে ফ্রেইট চার্জ ছিল ১০৮ ডলার, যা এখন ১২০ ডলারে সমন্বয় করা হয়েছে। জানুয়ারিতে এক ডলার সমান ১২২ টাকা ৫১ পয়সা ধরা হলেও ফেব্রুয়ারি থেকে ১২৫ টাকা ৫৫ পয়সা ধরা হয়েছে।
নতুন ঘোষণা অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে প্রতি কেজি এলপিজির খুচরা মূল্য ১১৩ টাকা ০৪ পয়সা করা হয়েছে, যা আগে ছিল ১০৮ টাকা ৮৩ পয়সা। ফলে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩০৬ টাকা থেকে বেড়ে ১ হাজার ৩৫৬ টাকা হয়েছে।
রেটিকুলেটেড এলপিজির দাম প্রতি কেজি ১০৫ টাকা ০৮ পয়সা থেকে বেড়ে ১০৯ টাকা ২০ পয়সা হয়েছে। প্রতি লিটার অটো গ্যাসের দাম ৫৯ টাকা ৮০ পয়সা থেকে বেড়ে ৬২ টাকা ১৪ পয়সা হয়েছে।
বিইআরসির চেয়ারম্যান জানান, জানুয়ারিতে ১ লাখ ৫ হাজার টন এলপিজি আমদানি হয়েছে। ফেব্রুয়ারিতে ১ লাখ ৮৪ হাজার টন আমদানি হবে বলে কোম্পানিগুলো জানিয়েছে।
বাজারে দাম বেশি প্রসঙ্গে চেয়ারম্যান বলেন, ‘সরবরাহ না বাড়লে দাম বাড়ে। কিন্তু বিইআরসি দামের প্রকৃত চিত্রটা তুলে ধরার চেষ্টা করে। কয়েকজন বোতলজাতকারী বেশি দাম নিচ্ছে বলে আমরা অভিযোগ পেয়েছি। এই অভিযোগ আমরা খতিয়ে দেখব।’

ইভ্যালি, ই-অরেঞ্জ, কিউকম, ধামাকা শপিং, আলেশা মার্টসহ বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে ৫৮ হাজার ৭২০টি অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগে গ্রাহকদের দাবির অঙ্ক প্রায় ৩ হাজার ৮৬৯ কোটি টাকা। এর মধ্যে বিভিন্ন পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা প্রায় ৫৩১ কোটি টাকার মধ্যে ৪৭২
৬ ঘণ্টা আগে
সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে বিপুল মুনাফা অর্জন করেছে বাংলাদেশ ব্যাংক। গত এক বছরে বাংলাদেশ ব্যাংক নিট বা প্রকৃত মুনাফা করেছে ২৫ হাজার ৯৭৭ কোটি টাকা। মূলত দুর্বল ব্যাংকগুলো দৈনন্দিন চাহিদা মেটাতে বাংলাদেশ ব্যাংক থেকে উচ্চ সুদে ঋণ নেওয়ায় এই মুনাফা করেছে বাংলাদেশ ব্যাংক। যা আগের অর্থবছরের তুলনায় ৩ হাজা
৬ ঘণ্টা আগে
বাংলাদেশে বিনিয়োগ আকর্ষণ, ব্যবসা-বাণিজ্য সহজীকরণ, লজিস্টিকস ব্যয় হ্রাস এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এমএসএমই) সক্ষমতা বাড়াতে সহযোগিতা জোরদারের আগ্রহ জানিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। একই সঙ্গে রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় বাংলাদেশের দক্ষতা উন্নয়নে কাজ করার ক
১০ ঘণ্টা আগে
তিন বছরের বেশি অপেক্ষার পর দেশে ডিজিটাল ব্যাংক চালুর পথ খুলছে। দ্বিতীয় দফায় আবেদন করা ১২টি প্রতিষ্ঠানের মধ্যে ৮টিকে চূড়ান্তভাবে বাছাই করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী পর্ষদ সভায় এসব প্রতিষ্ঠানের লাইসেন্স অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
১ দিন আগে