
বাংলাদেশের অন্যতম ব্যবসায়িক প্রতিষ্ঠান আকিজ ফ্লাওয়ার মিলস লিমিটেডের সেলস কনফারেন্স ও ১০ বছর পূর্তি উৎসব জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপিত হয়েছে।
গত শনিবার রাজধানীর শেরাটন ঢাকার গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ডিস্ট্রিবিউটর, সেলস নেতৃবৃন্দ, করপোরেট গ্রাহক এবং প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ ইনসাফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস কে জামিল উদ্দিন। তিনি বক্তব্যে প্রতিষ্ঠানের সাফল্যে অবদান রাখা ডিস্ট্রিবিউটর, সেলস টিম ও কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে আগামী দিনেও মানসম্মত পণ্য ও গ্রাহকসেবার ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আকিজ ইনসাফ গ্রুপের পরিচালক ডা. রেজওয়ানা আফরোজ স্বরণী, গ্রুপের উপদেষ্টা ডা. আশরাফুল বারী ও মুসলিম চৌধুরী, আকিজ ফ্লাওয়ার মিলস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অনুপ কুমার সাহা। এ সময় বিভিন্ন অঞ্চলের সেলস নেতৃবৃন্দ নিজেদের অভিজ্ঞতা ও সাফল্যের কথা তুলে ধরেন।
আকিজ ফ্লাওয়ার মিলস লিমিটেড আকিজ ইনসাফ গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান। গত এক দশক ধরে মান, উদ্ভাবন ও দীর্ঘমেয়াদি অংশীদারিত্বের প্রতিশ্রুতি নিয়ে প্রতিষ্ঠানটি দেশের খাদ্যপণ্য খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
প্রতিষ্ঠানটির ‘সানশাইন’ ব্র্যান্ডের অধীনে আটা, ময়দা, সুজি, সুগন্ধি চিনিগুড়া চাল, রাইস ব্র্যান অয়েল ও সরিষার তেলসহ বিভিন্ন পণ্য বর্তমানে দেশজুড়ে লাখো পরিবার ও ব্যবসায়ীর আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

বেসরকারি উদ্যোগে বাণিজ্যিক (মার্চেন্ট) সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অন্যতম বাধা ছিল মূল্য ও মাসুল নির্ধারণ পদ্ধতি। এ বিষয়ে প্রাপ্ত প্রস্তাবের ওপর গণশুনানি শেষে গতকাল মার্চেন্ট বিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ বিতরণ সংস্থার কাছে বিক্রির দাম এবং জাতীয় গ্রিড ব্যবহারের মাশুল নির্ধারণ করে দিয়েছে
২ ঘণ্টা আগে
মূল্যস্ফীতি কমতির দিকে থাকলেও ঝুঁকি কাটেনি, বরং জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও নতুন পে স্কেল চালুর সম্ভাব্য প্রভাব সামনে রেখে পরিস্থিতি আরও সতর্কভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ ব্যাংক। তাই নীতি সুদহার ৯ দশমিক ৫০ শতাংশে অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ব্যাংকগুলোর...
৩ ঘণ্টা আগে
চমৎকার ব্যবসায়িক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে টপ মার্চেন্টদের ওমরাহ ও কক্সবাজার ভ্রমণ প্যাকেজ দিয়েছে পাঠাও কুরিয়ার। আজ বুধবার পাঠাওয়ের প্রধান কার্যালয়ে আয়োজিত ‘সেরা মার্চেন্ট সম্মাননা’ অনুষ্ঠানে চারটি ক্যাটাগরিতে নির্বাচিত মার্চেন্টদের এসব পুরস্কার দেওয়া হয়।
৪ ঘণ্টা আগে
এসিআই পিএলসির ওয়েলনেস এবং হাইজিন বিজনেসের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে দায়িত্ব পেয়েছেন খন্দকার ইশতিয়াক আহম্মদ। বিভিন্ন বহুজাতিক ও স্থানীয় প্রতিষ্ঠানে প্রায় দুই দশকের পেশাগত অভিজ্ঞতা রয়েছে খন্দকার ইশতিয়াকের। এসিআই পিএলসি-এর হাইজিন প্রোডাক্ট বিজনেস গড়ে তোলা ও সম্প্রসারণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা
৫ ঘণ্টা আগে