
বিওয়াইডি গাড়ি ক্রয়ে গ্রাহকদের অটো লোন সুবিধা আরও সহজ ও সুবিধাজনক করার লক্ষ্যে আইএফআইসি ব্যাংক পিএলসি ও বিওয়াইডি বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) আয়োজিত এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের চিফ অব ব্রাঞ্চ বিজনেস হেলাল আহমেদ ও সিজি রানার বিডি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আমিদ সাকিফ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় আইএফআইসি ব্যাংকের হেড অব এসএমই অ্যান্ড রিটেইল ব্যাংকিং ফারিহা হায়দার, সিজি রানার বিডি লিমিটেডের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মিথুন ভট্টাচার্য এবং হেড অব সেলস ফাহমিদ ফেরদৌস পুলকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সমঝোতা স্মারকের আওতায় সিজি রানার বিডি লিমিটেডের অনুমোদিত ডিলার পার্টনারদের মাধ্যমে বিওয়াইডি গাড়ি ক্রয়ের ক্ষেত্রে আইএফআইসি ব্যাংকের গ্রাহকেরা অগ্রাধিকারভিত্তিতে দ্রুত অটো লোন প্রসেসিং সুবিধা পাবেন। পাশাপাশি, ক্যাম্পেইন চলাকালে ০% লোন প্রসেসিং ফি এবং যোগ্য অটো লোন গ্রাহকেরা কোনো ইস্যুয়েন্স ফি ছাড়াই আইএফআইসি ব্যাংকের ক্রেডিট কার্ড সুবিধা উপভোগ করতে পারবেন।
এ ছাড়া বিওয়াইডি বাংলাদেশ কর্তৃক সময়ে সময়ে প্রদত্ত বিশেষ সুবিধা ও অফারের পাশাপাশি গ্রাহকেরা ৬ বছরের ভেহিক্যাল ওয়ারেন্টি এবং ৮ বছরের মোটর ও মোটর কন্ট্রোলার ওয়ারেন্টি সুবিধা পাবেন।

সুবিধাবঞ্চিত শিশুদের মেধা ও সৃজনশীলতা বিকাশে ঢাকার আগারগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে ‘আগামী ফেস্ট ২০২৬’। দিনব্যাপী এ আয়োজনে শিশুদের সাংস্কৃতিক পরিবেশনা, বিজ্ঞান ও গণিত মেলা, কুইজ এবং চিত্র প্রদর্শনী...
১ ঘণ্টা আগে
মূলধন ঘাটতি, তারল্য সংকট ও খেলাপি ঋণসহ নানা সমস্যায় দেশের ব্যাংকিং খাত। এ পরিস্থিতি থেকে উত্তরণে সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি ব্যাংক খাতের আইনি ও নিয়ন্ত্রক কাঠামোতে সংস্কার জরুরি বলে মনে করেন খাতসংশ্লিষ্টরা...
১ ঘণ্টা আগে
এন্টারপ্রাইজ-বেজড ট্রেনিং (ইবিটি) শেষে ১৩ হাজার ৮৯৫ জন নারীর কর্মসংস্থান বা আত্মকর্মসংস্থান হয়েছে। প্রশিক্ষণে দক্ষ হিসেবে মূল্যায়িত হয়েছিলেন ২৬ হাজার ৫৭৪ জন। সে হিসাবে কর্মসংস্থানের হার প্রায় ৫২ দশমিক ৩ শতাংশ।
১ ঘণ্টা আগে
দেশের বাজারে টানা দ্বিতীয়বারের মতো সোনার দাম বাড়ানো হয়েছে। এবার ১ হাজার ৬৯১ টাকা বৃদ্ধি করা হয়েছে। এর ফলে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গয়নার দাম ভ্যাটসহ হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা।
৮ ঘণ্টা আগে