Ajker Patrika

দেশের বাজারে বাড়ল সোনা-রুপার দাম, ভরিতে কত

আজকের পত্রিকা ডেস্ক­
দেশের বাজারে বাড়ল সোনা-রুপার দাম, ভরিতে কত

ফের দেশের বাজারে সোনা ও রুপার গয়নার দাম বেড়েছে। এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, তেজাবী সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনা ও রুপার গয়নার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা।

আজ মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় দাম বাড়ানোর এ সিদ্ধান্ত হয়। আজ সকাল ১০টা থেকেই এ নতুন দাম কার্যকর হয়েছে।

নতুন দামের তালিকায় আরও দেখা যায়, ২১ ক্যারেটের সোনা প্রতি ভরির দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৬ হাজার ৬০২ টাকা। অন্যদিকে ১৮ ক্যারেটের সোনার প্রতি ভরি ২ লাখ ৩ হাজার ১৯৫ টাকা এবং সনাতনী সোনার প্রতি ভরি ১ লাখ ৬৫ হাজার ৯০৬ টাকা।

রুপার দামের তালিকায় দেখা যায়, ২২ ক্যারেটের রুপার প্রতি ভরি ৫ হাজার ৪৮২ টাকা এবং ২১ ক্যারেটের রুপার প্রতি ভরি ৫ হাজার ২৪৯ টাকা। অন্যদিকে ১৮ ক্যারেটের রুপার প্রতি ভরি ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতনী রুপার প্রতি ভরি ৩ হাজার ৩৮৩ টাকা।

বাজুস বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, গয়নার ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। সোনা ও রুপার গয়নার বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে গয়না এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের পূর্বের নিয়ম বহাল থাকবে।

পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ বিক্রয় মূল্য কার্যকর থাকবে বলেও জানিয়েছে বাজুস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত