
দেশের স্বাস্থ্যসেবা, মেডিকেল ইকুইপমেন্টস ও ওষুধশিল্পে উদ্যোক্তারা লাইসেন্সিং প্রক্রিয়া সহজ করার দাবি জানিয়েছেন। আজ মঙ্গলবার এফবিসিসিআই আয়োজিত ‘স্বাস্থ্য খাতের উন্নয়নে বেসরকারি খাতের অংশগ্রহণ: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে তাঁরা এটিকে শিল্পের টেকসই উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখান।
সেমিনারে উপস্থাপিত মূল প্রবন্ধে ঢাবির ইসস্টিটিউট অব হেলথ ইকোনমিকস বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আব্দুল হামিদ এপিআই শিল্পে পিছিয়ে থাকাকে ওষুধ খাতের বড় ঝুঁকি বলে দাবি করেন। জেএমআই গ্রুপের মো. আব্দুর রাজ্জাক বলেন, যুগোপযোগী নীতিমালা ছাড়া মেডিকেল ইকুইপমেন্টস খাতের টেকসই উন্নয়ন সম্ভব নয়।
বাংলাদেশ ওষুধশিল্প সমিতির সিইও মেজর জেনারেল (অব.) মো. মোস্তাফিজুর রহমান উল্লেখ করেন, এপিআই শিল্পে লাইসেন্সপ্রাপ্তির জন্য উদ্যোক্তাকে ৪৭টি সংস্থার অনুমোদন নিতে হয়, যা বিনিয়োগকারীদের জন্য চ্যালেঞ্জ। লাইসেন্সিং প্রক্রিয়া সহজ করতে ওয়ান-স্টপ সার্ভিসের প্রস্তাব দেন। স্বাস্থ্যসচিব মো. সাইদুর রহমান জানান, সরকার ৩ বছরের মেয়াদের লাইসেন্স প্রদানের উদ্যোগ নিয়েছে এবং কমপ্লায়েন্স নিশ্চিতকরণের দিকে নজর রাখছে।
বিডা মহাপরিচালক গাজী এ কে এম ফজলুল হক বলেন, মেডিকেল ইকুইপমেন্টস শিল্পের জন্য স্বতন্ত্র নীতিমালা তৈরি করা হচ্ছে, যা ঔষধ প্রশাসন অধিদপ্তরের মূল্যায়ন অনুযায়ী বাস্তবায়িত হবে। সেমিনারে এফবিসিসিআইর প্রশাসক মো. আবদুর রহিম খান স্বাস্থ্যসেবার মানসম্মত নিশ্চিতকরণ এবং রোগীদের চিকিৎসা ব্যয় নিয়ন্ত্রণের আহ্বান জানান।

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে মস্কোর ওপর অর্থনৈতিক চাপ আরও জোরদার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে রাশিয়ার জ্বালানি তেলের শীর্ষ ক্রেতাদের ওপর ১০০ শতাংশ পর্যন্ত শাস্তিমূলক আমদানি শুল্ক (ট্যারিফ) আরোপের একটি সংশোধিত নিষেধাজ্ঞা বিল উত্থাপন করেছেন মার্কিন সিনেটের একদল সদস্য...
৪ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের পাশাপাশি ১০টি শিল্প গ্রুপের দেশে-বিদেশে থাকা প্রায় ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে...
১০ ঘণ্টা আগে
বন্যাদুর্গত মানুষের সহায়তার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে এক কোটি টাকার অনুদান দিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)। আজ বুধবার চেম্বারের সভাপতি আমীরুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর...
১ দিন আগে
পাকিস্তানের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও মুফতি মুহাম্মদ তাকী উসমানির এক ফতোয়াকে ঘিরে দেশটির ক্রিপ্টোকারেন্সি বাজারে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। বিটকয়েন, ইথেরিয়াম ও স্টেবলকয়েনসহ বিভিন্ন ক্রিপ্টো সম্পদে লেনদেন শরিয়াহসম্মত নয় বলে তিনি মত দেওয়ার...
১ দিন আগে