
‘এসো হে বৈশাখ, এসো, এসো’—এই আহ্বানে নতুন বছরকে বরণ করে নিতে ঢাকার নিকুঞ্জ-২ এলাকার শরীরচর্চা ও সামাজিক সংগঠন ‘প্রভাতী মেলা’র সদস্যরা আয়োজন করেন পয়লা বৈশাখের বিশেষ পান্তা-ইলিশ অনুষ্ঠান।
সকালে নিয়মিত শারীরিক ব্যায়াম শেষে সদস্যরা পান্তা-ইলিশ, বিভিন্ন ধরনের ভর্তা ও মিষ্টি উপভোগের মাধ্যমে বাংলা নববর্ষকে স্বাগত জানান।
‘সুস্থ দেহ, সুন্দর মন’ এই জীবনদর্শনের ভিত্তিতে প্রভাতী মেলার সদস্যরা প্রতিদিন নিকুঞ্জ পার্কে শরীরচর্চার আয়োজন করে থাকেন। পয়লা বৈশাখ উপলক্ষে আয়োজনটি ছিল সদস্যদের ব্যক্তিগত উদ্যোগে। ব্যায়াম শেষে উপস্থিত সকলের সুস্থতা ও দেশবাসীর কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে মিষ্টি বিতরণ করা হয়।
এরপর সংক্ষিপ্ত আলোচনা পর্বের মাধ্যমে অনুষ্ঠান এগিয়ে চলে এবং সর্বশেষে সকলের জন্য পান্তা ভাতের আয়োজন করা হয়।

প্রভাতী মেলার সভাপতি মোশাররফ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সিনিয়র সদস্য (মুরব্বি) আব্দুল গফুর সরদার, সেক্রেটারি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন তরফদার এবং ১৭ নম্বর ওয়ার্ড কমিশনার প্রার্থী জাকির হোসেন ভূঁইয়া। বক্তারা বলেন, ‘অন্যান্য বিশেষ দিবসের মতো পয়লা বৈশাখও বাঙালির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গৌরবময় একটি দিন। এটি আমাদের হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। পয়লা বৈশাখ শুধু একটি নতুন বর্ষপঞ্জির সূচনা নয়, বরং এটি বাঙালির জাতিসত্তা ও ঐতিহ্যের আনন্দঘন উদ্যাপন।’
বক্তারা আরও বলেন, ‘এই দিনের মতো আমরা যেন সব মতভেদ ভুলে সুখে-দুঃখে একসঙ্গে থাকতে পারি।’ আলোচনায় সিনিয়র সদস্য (সকলের মুরব্বি) আব্দুল গফুর সরদার সবাইকে সুস্থ থাকতে নিয়মিত ব্যায়ামের আহ্বান জানান এবং দেশের স্বার্থে মিতব্যয়ী ও সততার সঙ্গে জীবনযাপনের পরামর্শ দেন।
পুরো আয়োজনে ছিল আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ, যা উপস্থিত সকলের মধ্যে নতুন বছরের উচ্ছ্বাস ছড়িয়ে দেয়।

কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিন্তে আলী প্রধানমন্ত্রীকে জানান, সরকারের ঘোষণা অনুযায়ী ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ কর্মসূচির আওতায় মোট মওকুফ করা ঋণের প্রায় ৫২ শতাংশই কৃষি ব্যাংকের। এ ছাড়া দেশের মোট কৃষিঋণের ৪০ শতাংশই এককভাবে কৃষি ব্যাংক অর্থায়ন করছে।
৬ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ দীর্ঘায়িত হলে বিশ্ব মহামন্দার কবলে পড়বে বলে সতর্ক করে দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি বলেছে, তেল, গ্যাস ও খাদ্যপণ্যের দাম যেভাবে বাড়ছে, তা অব্যাহত থাকলে ২০২৬ সালে বৈশ্বিক প্রবৃদ্ধি ২ শতাংশের নিচে নেমে যেতে পারে।
৮ ঘণ্টা আগে
অভ্যন্তরীণ চাপ, বৈশ্বিক অনিশ্চয়তা এবং জ্বালানি বাজারের অস্থিরতার প্রেক্ষাপটে আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য অত্যন্ত সতর্ক, সংকোচনমূলক ও বাস্তবসম্মত বাজেট প্রণয়নের আহ্বান জানিয়েছেন দেশের শীর্ষ অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা।
১ দিন আগে
দেশের মানি মার্কেটে সুদের হার নির্ধারণে বড় ধরনের কাঠামোগত পরিবর্তন আনছে বাংলাদেশ ব্যাংক। এত দিন ব্যাংকগুলোর প্রস্তাবিত হারের ওপর নির্ভর করে যে রেফারেন্স রেট নির্ধারিত হতো, তা থেকে সরে এসে এবার সরাসরি বাস্তব লেনদেনের ভিত্তিতে নতুন মানদণ্ড চালু করা হচ্ছে।
১ দিন আগে