ভ্রমণকারীদের কাছ থেকে অতিরিক্ত সার্ভিস চার্জ আদায় রোধে মানি চেঞ্জারদের মাধ্যমে পাসপোর্ট এন্ডোর্সমেন্ট ফি সর্বোচ্চ ৩০০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।
এ লক্ষ্যে বুধবার কেন্দ্রীয় ব্যাংক একটি সার্কুলার জারি করেছে।
সার্কুলারে বলা হয়, বৈদেশিক মুদ্রা লেনদেন সংক্রান্ত বিদ্যমান নির্দেশিকা ‘গাইডলাইন ফর ফরেন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশনস (জিএফইটি)- ২০১৮’ অনুযায়ী লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জাররা প্রবাসে গমনকারী বাংলাদেশি নাগরিকদের বার্ষিক ব্যক্তিগত ভ্রমণ কোটা অনুযায়ী বিদেশি মুদ্রার নোট, কয়েন ও ট্রাভেলার্স চেক (টিসি) বিক্রি করতে পারবেন।
প্রতিটি বৈদেশিক মুদ্রা বিক্রির ক্ষেত্রে যাত্রীর পাসপোর্ট ও বিমান টিকিটে তা যথাযথভাবে লিপিবদ্ধ করতে হবে এবং অনুমোদিত কর্মকর্তার স্বাক্ষর ও সিল দ্বারা তা নিশ্চিত করতে হবে।
স্বচ্ছতা নিশ্চিত ও অতিরিক্ত ফি আদায় বন্ধে বাংলাদেশ ব্যাংক কয়েকটি বাধ্যতামূলক নির্দেশনা দিয়েছে। এর মধ্যে পাসপোর্ট এন্ডোর্সমেন্ট ফি সর্বোচ্চ ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা বৈদেশিক মুদ্রা কেনার পরিমাণ নির্বিশেষে প্রযোজ্য হবে।
এছাড়া মানি চেঞ্জারদের তাদের ব্যবসা প্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে এন্ডোর্সমেন্ট ফি স্পষ্টভাবে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। গ্রাহকের কাছ থেকে আদায়কৃত প্রতিটি ফি’র বিপরীতে লিখিত রসিদ প্রদান করতে হবে এবং ভবিষ্যৎ অডিট ও তদারকির জন্য আদায়কৃত ফি’র সঠিক হিসাব সংরক্ষণ করতে হবে।
ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট-২ (এফইপিডি-২)- এর পরিচালক মনোয়ার উদ্দিন আহমেদ স্বাক্ষরিত সার্কুলারে বলা হয়, বৈদেশিক মুদ্রা লেনদেন সংক্রান্ত অন্যান্য সব নির্দেশনা অপরিবর্তিত থাকবে।
নতুন এ সিদ্ধান্তের মাধ্যমে বিদেশগামী যাত্রীদের জন্য পাসপোর্ট এন্ডোর্সমেন্ট প্রক্রিয়া আরও সুশৃঙ্খল হবে এবং মুদ্রা বিনিময়ের সময় তারা যেন নির্বিচারে সার্ভিস চার্জের শিকার না হন, তা নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।

যাত্রীসেবা নিশ্চিত করতে, টিকিটিং ব্যবস্থায় স্বচ্ছতা আনতে এবং বিমান ভাড়া যৌক্তিক পর্যায়ে রাখার লক্ষ্য নিয়ে অন্তর্বর্তী সরকার ‘বেসামরিক বিমান চলাচল (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছে। ২০১৭ সালের মূল আইনের ব্যাপক সংস্কারের মাধ্যমে প্রণীত এই অধ্যাদেশ গত ২ জানুয়ারি আইন মন্ত্রণালয় গেজেট আকারে প্রকাশ করে।
৬ মিনিট আগে
বাংলাদেশের ক্রমবর্ধমান বাণিজ্যিক চাহিদার পরিপ্রেক্ষিতে কার্গো ফ্লাইট সেবা চালু করা হচ্ছে। এর ফলে দুবাইয়ের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে বিশ্বের বিভিন্ন বাজারের সংযোগ আরও শক্তিশালী হবে এবং রপ্তানিকারকেরা নির্ভরযোগ্য ও সুবিধাজনক স্বতন্ত্র কার্গো পরিবহন সুবিধা পাবেন।
৩৯ মিনিট আগে
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেছেন, ‘কথা কম বলতে চাই, কাজ বেশি করব।’ আজ বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় ব্যাংক কার্যালয়ে আসার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজের প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন তিনি। এর আগে গতকাল বুধবার আগামী চার বছরের জন্য হেরা সোয়েটার্সের মালিক মোস্তাকুর রহমানকে...
৩ ঘণ্টা আগে
মো. মোস্তাকুর রহমান একজন এফসিএমএ হিসাববিদ ও সফল ব্যবসায়ী। তিনি নারায়ণগঞ্জে অবস্থিত পরিবেশবান্ধব প্রতিষ্ঠান হেরা সোয়েটার্সের ব্যবস্থাপনা পরিচালক, যাঁকে দেশের ইতিহাসে প্রথমবার একজন ব্যবসায়ীকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদে দায়িত্ব দেওয়া হলো।
৪ ঘণ্টা আগে