
পদত্যাগ না করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন। আজ বৃহস্পতিবার বিএসইসিতে সাংবাদিকদের এ কথা জানান রাশেদ মাকসুদ। তিনি বলেন, ‘আজকে সরকারের সঙ্গে কথা হয়েছে। তারা আমাদের বলেছেন, যে কাজটা করে যাচ্ছি, সেটা যেন করে যাই, আরও জোরদার করি।’
কমিশনের পদত্যাগ চেয়ে বিএসইসির কর্মকর্তা-কর্মচারীদের দাবি ও কর্মবিরতি প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকারের সঙ্গে কথা হয়েছে। আমরা যে মিশন নিয়ে নেমেছি, সেই মিশন থেকে এক চুল পরিমাণ নড়ব না। কোনো ধরনের অন্যায়ের কাছে মাথা নত করব না। আমরা যে কাজ নিষ্ঠা ও নিয়মের সঙ্গে করে আসছি, সেটা করে যাব।’
কর্মকর্তারা কাজে না ফিরলে কী পদক্ষেপ নেওয়া হবে জানতে চাইলে কমিশনার ফারজানা লালারুখ বলেন, ‘তাদের কাজে যোগদানের জন্য আহ্বান জানানো হবে। তারপরেও যদি কাজে না আসলে, সেটা তখন দেখা যাবে।’
গতকাল বুধবার বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের বিএসইসিতে অবরুদ্ধ করে তাদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা। পরিস্থিতির অবনতি হলে সেনাবাহিনীর পাহারায় বিকেল সাড়ে তিনটার দিকে চেয়ারম্যান ও কমিশনাররা বিএসইসি ত্যাগ করেন। তাদের পদত্যাগের দাবিতে আজ বৃহস্পতিবার থেকে কর্মবিরতির ঘোষণা দেন কর্মকর্তা-কর্মচারীরা। বিকেলে আগারগাঁওয়ে বিএসইসি ভবনের নিচতলায় কর্মীদের পক্ষে ব্রিফিং করেন নির্বাহী পরিচালক মাহবুবুল আলম। সেই অনুযায়ী আজ কর্মবিরতি পালন শুরু করেন তাঁরা।
আজ দুপুরের পরে সেনাবাহিনী পাহারায় অফিসে আসেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মোহসীন চৌধুরী, আলী আকবর ও ফারজানা লালারুখ। এ সময় তাঁরা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসর, চেয়ারম্যান–কমিশনারদের অবরুদ্ধ করে বিক্ষোভএদিকে বিএসইসির অস্থিরতায় উদ্বেগ প্রকাশ করেছে ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)। সমস্যার সমাধানে সংগঠন দুটি সরকারের হস্তক্ষেপ কামনা করেছে।

মধ্যপ্রাচ্য থেকে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি, বাব আল-মান্দেব কিংবা সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন—কোনো রুট এখন আর নিরাপদ নেই। আগে সংকট শুধু হরমুজকেন্দ্রিক ছিল, এখন বিকল্প রুটেও পরিধি বিস্তৃত হয়েছে।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের সোশ্যাল কমার্স দ্রুত সম্প্রসারিত হচ্ছে। বর্তমানে প্রায় ২ লাখ মার্চেন্ট এ খাতে ব্যবসা করছেন, যা দেশের মোট ডিজিটাল কমার্সের ৮০ শতাংশেরও বেশি। বাড়তে থাকা অর্ডার, গ্রাহক, বিক্রয় চ্যানেল ও দৈনন্দিন কার্যক্রম সহজে পরিচালনার জন্য ‘পাঠাও কমার্স’ নামে অল-ইন-ওয়ান প্ল্যাটফর্ম চালু করেছে পাঠাও।
৭ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত উন্নয়ন সাময়িকভাবে ধীর করার আহ্বান জানিয়েছেন বিশ্বের শীর্ষস্থানীয় কয়েকটি এআই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা। তাঁদের এই সতর্কবার্তার পর আজ সোমবার যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার শেয়ারবাজারে এআই-সংশ্লিষ্ট প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ারে বড় ধরনের পতন দেখা গেছে...
৮ ঘণ্টা আগে
বাংলাদেশ ও ভারতের মধ্যে ইলিশ বাণিজ্যের চেনা চিত্র এবার উল্টে গেছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশের পদ্মার ইলিশের সবচেয়ে বড় বিদেশি বাজার ছিল ভারত। বিশেষ করে দুর্গাপূজার মৌসুমে বন্ধুত্বের নিদর্শন হিসেবে বাংলাদেশ থেকে ভারতে উল্লেখযোগ্য পরিমাণ ইলিশ রপ্তানি করা হতো।
১৮ ঘণ্টা আগে