
১১টি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে ২০০ কোটি টাকার নতুন নকশার নোট বাজারে ছাড়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব নোট আজ রোববার (১ জুন) থেকে ব্যাংকগুলোতে সরবরাহ শুরু হয়েছে। তবে সাধারণ গ্রাহকেরা আগামীকাল সোমবার থেকে সংশ্লিষ্ট ব্যাংকগুলো থেকে নতুন টাকা সংগ্রহ করতে পারবেন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
জানা গেছে, নতুন ২০, ৫০ ও ১০০০ টাকার নোটগুলো সরবরাহ করা হচ্ছে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক, রূপালী ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও ইস্টার্ন ব্যাংকের মাধ্যমে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত ১০০০ টাকার নতুন নোটের সামনের পাশে রয়েছে জাতীয় স্মৃতিসৌধ ও পেছনে রয়েছে জাতীয় সংসদ ভবনের চিত্র। এই নোটে রয়েছে ১৩টি নিরাপত্তা বৈশিষ্ট্য।
৫০ টাকার নোটে রয়েছে আহসান মঞ্জিল ও শিল্পাচার্য জয়নুল আবেদিনের চিত্রকর্ম ‘সংগ্রাম’, যেখানে রয়েছে আটটি নিরাপত্তা বৈশিষ্ট্য। আর ২০ টাকার নোটে রয়েছে কান্তজিউ মন্দির ও পাহাড়পুর বৌদ্ধবিহারের ছবি। এতে রয়েছে পাঁচটি নিরাপত্তা বৈশিষ্ট্য।
প্রতিটি নোটেই জলছাপ হিসেবে থাকবে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, যা নোটের নিরাপত্তা ও বৈশিষ্ট্যে নতুন মাত্রা যোগ করেছে।
বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল থেকে দেশজুড়ে এসব নতুন নোট গ্রাহকদের মধ্যে বিতরণ শুরু হবে।
আরও খবর পড়ুন:

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির প্রায় এক দশক পরও আন্তর্জাতিক অর্থ লেনদেন ব্যবস্থায় একাধিক দুর্বলতা রয়ে গেছে। ওই ঘটনার পর কিছু নিরাপত্তাব্যবস্থা উন্নত করা হলেও আন্তর্জাতিক মানের তথ্যপ্রযুক্তি নিরাপত্তা এখনো পুরোপুরি নিশ্চিত হয়নি।
৫ ঘণ্টা আগে
অসুস্থ অর্থনীতিকে সুস্থ করতে পারলেই জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আহরণের বাজেটের যে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা লক্ষ্যমাত্রা তা অর্জন করা সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সচিব মোহাম্মদ আবদুল মজিদ...
৯ ঘণ্টা আগে
সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশি নাগরিক ও ব্যাংকগুলোর জমা রাখা অর্থের পরিমাণ বা আমানত ২০২৫ সালের তুলনায় ৪১ শতাংশ বেড়েছে। আজ বৃহস্পতিবার সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক ‘সুইস ন্যাশনাল ব্যাংক’-এর প্রকাশিত বার্ষিক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে...
১২ ঘণ্টা আগে
দেশের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ৬০ হাজার মানুষকে বিনা মূল্যে চোখের পরীক্ষা ও চশমা দেওয়ার উদ্যোগ নিয়েছে ব্র্যাক ব্যাংক। ভিশনস্প্রিংয়ের সঙ্গে যৌথ অংশীদারত্বে ব্র্যাক ব্যাংকের করপোরেট দায়িত্বশীলতা (সিএসআর) কার্যক্রমের ফ্ল্যাগশিপ কর্মসূচি ‘অপরাজেয় আমি’-এর আওতায় ২০২৬ সালে বিভিন্ন কারখানার শ্রমিকদের এই
১৩ ঘণ্টা আগে