অনুমোদন ছাড়া বিমা পরিকল্প বা পণ্য চালু রাখলে বা বাজারজাত করলে সংশ্লিষ্ট বিমা কোম্পানি ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিমা কোম্পানিগুলোর নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
নন-লাইফ বিমা খাতে ‘সার্কুলার নং-নন-লাইফ ১০৭/২০২৫’ জারি করে এ নির্দেশনা দিয়েছে আইডিআরএ। সম্প্রতি ‘বিমা পরিকল্প পরিচালনার ক্ষেত্রে অনুসরণীয় নির্দেশাবলি’ শীর্ষক এই সার্কুলারটি জারি করা হয়। আইডিআরএর নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) মনিরা বেগম এই সার্কুলারে স্বাক্ষর করেন।
সার্কুলারে বলা হয়েছে, ২০১০ সালের আগে অনুমোদন ছাড়া চালু থাকা বিমা পরিকল্পগুলোকে ‘ভূতাপেক্ষভাবে অনুমোদিত’ হিসেবে গণ্য করা হবে। তবে ২০১০ সালের পর অনুমোদন ছাড়া চালু থাকা সব বিমা পরিকল্পের জন্য কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। আইডিআরএ সার্কুলারে দুটি প্রতিপালনীয় বিষয় উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—বিমা পরিকল্পের পাইলটিং পর্যায়ে পরিচালনার ক্ষেত্রে ২০২৩ সালের ২৭ আগস্ট জারি করা জিএডি সার্কুলার নম্বর ১৫/২০২৩-এর নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে।
এতে বলা হয়, কোনো বিমা কোম্পানি যদি এসব নির্দেশনা মানতে ব্যর্থ হয়, তাহলে বিমা আইন ২০১০-এর ১৩০ ধারা অনুযায়ী সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর এ ক্ষেত্রে কোনো ব্যক্তি দায়ী থাকলে তাঁর বিরুদ্ধেও একই আইনের ১৩৪ ধারায় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বসুন্ধরা গ্লোবালের অঙ্গপ্রতিষ্ঠান মেঘনা সিমেন্ট মিলস পিএলসি ও বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড চীনের খ্যাতিমান প্রতিষ্ঠান গুয়াংসি ইউফেং কোম্পানি লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে...
১০ ঘণ্টা আগে
বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান লাইফলাইন প্রবাসী আয় বা রেমিট্যান্স; যা দেশের বৈদেশিক মুদ্রার জোগান, বৈদেশিক লেনদেনের ভারসাম্য ও প্রবাসী পরিবারের জীবিকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী ভূরাজনৈতিক সংকটের মধ্যে অতি সম্প্রতি ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীর সৌদি আরব
১০ ঘণ্টা আগে
জনতা ব্যাংক পিএলসির নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) পদে যোগদান করেছেন মো. নূরুল হুদা। জনতা ব্যাংকে যোগদানের আগে তিনি আইসিবির ডিএমডি পদে দায়িত্ব পালন করেন। তিনি আইসিবির ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, করপোরেট গভর্নেন্স, রিস্ক ম্যানেজমেন্ট এবং ইনস্টিটিউশনাল...
১৫ ঘণ্টা আগে
আগামী মাসে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগে মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে বেশি বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত এক বছরে দেশটির মূল্যস্ফীতি বেড়ে ৩ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। আগস্টে এই হার ছিল ৩ দশমিক ৪ শতাংশ...
১৭ ঘণ্টা আগে