যথাসময়ে তেল দিতে ব্যর্থ হয়েও উল্টো ভ্যাট-সুবিধা চেয়েছে বিতর্কিত এস আলম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এস আলম ভেজিটেবল লিমিটেড। কোম্পানিটি সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) যে সময়ে ভোজ্যতেল সরবরাহ করার কথা, তা তারা করতে পারেনি। কথা ছিল নির্ধারিত সময়ের মধ্যে ভোজ্যতেল সরবরাহ করতে পারলে কোম্পানিটি সরবরাহকৃত ওই পণ্যের ভ্যাট ছাড় পাবে। এখন নিয়ম মেনে পণ্য সরবরাহ করতে না পারলেও ভ্যাট ছাড়ের সুবিধা ঠিকই চেয়েছে এস আলম ভেজিটেবল। বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে ওই কোম্পানিকে ভ্যাট-সুবিধা দেওয়া হবে কি না, তা জানতে চেয়েছে টিসিবি। ওই চিঠির কপি এনবিআরকেও দেওয়া হয়েছে। তবে এনবিআর এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি।
এ সময়ের সবচেয়ে বিতর্কিত-সমালোচিত ব্যবসায়িক গ্রুপ এস আলম গ্রুপ। এটি গণ-অভ্যুত্থানে ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ গ্রুপ বলে পরিচিত। ওই সরকারের শীর্ষ মহলের সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগে এ গ্রুপটি কয়েকটি ব্যাংক থেকে বিপুল অঙ্কের টাকা নামে-বেনামে লোপাট করেছে বলে অভিযোগ রয়েছে। এসব কারণে এরই মধ্যে গ্রুপের মালিক এস আলমসহ তাঁর পরিবারের সবার ব্যাংক হিসাব খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছে কর বিভাগ। ব্যাংকগুলোতে চলছে অস্থিরতা। এমন সময়ে সরকারকে ভোজ্যতেল সরবরাহের কাজ নিয়ে তা যথাসময়ে দিতে ব্যর্থ হয়ে এখন উল্টো ভ্যাট-সুবিধা পেতে তৎপরতা চালানো হচ্ছে।
টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা ইকবালের চিঠির সূত্র ধরে জানা যায়, এস আলম ভেজিটেবলের সঙ্গে ভোজ্যতেল সরবরাহের চুক্তি করে টিসিবি। কথা ছিল টিসিবিকে বোতলজাত করে ভোজ্যতেল সরবরাহ করতে হবে। তারই ধারাবাহিকতায় গত ৮ এপ্রিল থেকে ১৫ এপ্রিলের মধ্যে দেড় হাজার টন ভোজ্যতেল সরবরাহ করার কথা। তবে এস আলম ভেজিটেবল ওই সময়ের মধ্যে সরবরাহ করেছে মাত্র ৫০০ টন ভোজ্যতেল। ফলে একটি বড় অংশই সরবরাহ করতে পারেনি কোম্পানিটি। এটা টিসিবির সঙ্গে চুক্তি ভঙ্গের শামিল। এই ব্যর্থতার জন্য এস আলম ভেজিটেবল ওই সময়ে ঈদের ছুটি থাকাকে অজুহাত হিসেবে দেখিয়েছে। তবে চুক্তি ভঙ্গ করায় টিসিবি ঠিকই অসরবরাহকৃত ভোজ্যতেলের বিপরীতে ভ্যাট কেটে রাখে।
পরে এস আলম ভেজিটেবল কেটে রাখা ভ্যাট ফেরত চেয়ে চিঠি দেয় টিসিবিকে। তবে টিসিবির চিঠিতে বলা হয়, কোম্পানিটির সঙ্গে করা চুক্তির শর্ত অনুযায়ী ১৫ এপ্রিল পর্যন্ত ভ্যাট ছাড়ের সুবিধা বলবৎ ছিল। কোম্পানিটি এ সময়ের পরে আরও ৬ লাখ ৯৩ হাজার ৫৯৪ লিটার সয়াবিন তেল সরবরাহ করে। তাই টিসিবি প্রযোজ্য ভ্যাট কেটে রাখে। এখন টিসিবি বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে এনবিআরের কাছে জানতে চেয়েছে যে ওই কেটে রাখা ভ্যাট এস আলম ভেজিটেবলকে ফেরত দেওয়া হবে, নাকি সরকারের কোষাগারে জমা
করা হবে?
এ ব্যাপারে এনবিআরের ভ্যাট শাখার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সাধারণত চুক্তির শর্ত ভঙ্গ হলে স্বাভাবিক নিয়মেই ভ্যাট প্রযোজ্য হওয়ার কথা। তবে এ ক্ষেত্রে কী সিদ্ধান্ত হবে–এই নিয়ে এখনো আলোচনা হয়নি। আলোচনা করে নিয়ম অনুযায়ী যা হবে, তা-ই করবে এনবিআর।
আরও খবর পড়ুন:

দেশের ২২টি ব্যাংক লোকসানে রয়েছে। এগুলোর মোট লোকসানের পরিমাণ ২ লাখ ৫৩ হাজার ৯৩৮ কোটি টাকা। তারল্যসংকট সামাল দিতে চলতি বছরের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ১২টি ব্যাংককে জরুরি সহায়তা হিসেবে ৮৪ হাজার ৯৪৫ কোটি ৭১ লাখ টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
১ ঘণ্টা আগে
সরকারের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের জোগানে ব্যাংকঋণের ওপর নির্ভরতা আরও বেড়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে বাজেটের আয়-ব্যয়ের হিসাবে বড় ধরনের চাপ দেখা দেয়, সময়ের সঙ্গে যা আরও স্পষ্ট হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী অভ্যন্তরীণ রাজস্ব আয় না বাড়া এবং বৈদেশিক উৎস থেকে অর্থছাড় কমে যাওয়ায় সরকারি ব্যয়ের চাহিদা
২ ঘণ্টা আগে
ডাচ্-বাংলা ব্যাংকের বরিশাল অঞ্চলের শাখাগুলো নিয়ে একটি স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বরিশালের একটি হোটেলে হাইব্রিড মডেলে এটি অনুষ্ঠিত হয়েছে। ওই অঞ্চলের শাখাগুলোর ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে এ কনক্লেভের আয়োজন করা হয়...
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনে (বিসিআইসি)-তে চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা। গত ০১ অক্টোবর যোগদান করেন তিনি।
৫ ঘণ্টা আগে