
আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে ৬ মার্চ রাজধানীর গুলশান শুটিং ক্লাবে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার ফর উইমেন’। নারী উদ্যোক্তাদের দক্ষতা, সৃজনশীলতা ও অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে মেলার আয়োজন করছে উইমেন এন্ট্রাপ্রেনিউরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব)। মেলায় নারী উদ্যোক্তাদের তৈরি বাহারি হস্তশিল্প, ঐতিহ্যবাহী পোশাক, নকশা করা কাপড়, নান্দনিক গয়না এবং অন্যান্য সৃজনশীল পণ্য প্রদর্শিত হবে। মেলা ৮ মার্চ পর্যন্ত চলবে এবং প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
আজ সোমবার ওয়েব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি নাসরিন ফাতেমা আউয়াল মিন্টু জানান, ওয়েব এই মেলার মাধ্যমে তাদের সিলভার জুবিলী উদ্যাপন করছে। তিনি বলেন, গত ২৫ বছরে সংগঠনটি দেশের হাজারো নারী উদ্যোক্তাকে প্রশিক্ষণ, পরামর্শ ও আর্থিক সহায়তা প্রদান করেছে। এই মেলা নারী উদ্যোক্তাদের জন্য সম্ভাবনাময় নতুন দ্বার উন্মোচন করবে।
এবারের মেলার অন্যতম প্রধান আকর্ষণ ‘জুলাই কর্নার’, যা জুলাই গণ-অভ্যুত্থানে ভূমিকা রাখা নারীদের সম্মানে তৈরি করা হয়েছে। এই কর্নারের মাধ্যমে তাঁদের সাহসিকতা ও অবদান তুলে ধরা হবে। এ ছাড়া, মেলা চলাকালে নারী ও শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন স্কুলের তিন শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়।
২ ঘণ্টা আগে
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের প্রস্তুতি সম্পন্ন করতে আরও তিন বছর সময় পেতে যাচ্ছে বাংলাদেশ। এ বিষয়ে সরকারের আবেদনে ইতিবাচক সাড়া দিয়েছে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (ইউএনসিডিপি)।
৫ ঘণ্টা আগে
দেশের বাজারে কমেছে সোনার দাম। এবার প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা দাম কমেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা।
১২ ঘণ্টা আগে
দেশে সাম্প্রতিক কয়েক বছরে অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার সবচেয়ে আলোচিত নীতিগত অ্যাজেন্ডায় পরিণত হয়েছে। আইএমএফ, বিশ্বব্যাংক ও এডিবির মতো উন্নয়ন সহযোগীরা দীর্ঘদিন ধরে ব্যাংক খাত, রাজস্ব ব্যবস্থা, ভর্তুকি কাঠামো ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে সংস্কারের তাগিদ দিয়ে আসছে।
১৫ ঘণ্টা আগে