
চীনা প্রতিষ্ঠান চুয়ানচিং ড্রিলিং ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের (সিসিডিসি) সঙ্গে দুটি কূপ খননের চুক্তি করেছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)। ৫৯৪ কোটি টাকা ব্যয়ে বাখরাবাদ ও তিতাস এলাকায় গভীর অনুসন্ধানে এ দুটি কূপ খনন করা হবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে পেট্রোবাংলায় বিজিএফসিএল ও সিসিডিসির মধ্যে এ-সংক্রান্ত চুক্তি সই হয়।
একটি কূপ ৫৬০০ মিটার এবং অন্যটি ৪৩০০ মিটার গভীর হবে। দেশে এই প্রথম ভূগর্ভের এত গভীরে অনুসন্ধান কূপ খনন করা হচ্ছে। গত আওয়ামী লীগ সরকারের আমলে গভীর অনুসন্ধানে কূপ খননের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে এই কূপ খননে ব্যয় হবে সরকারি সংস্থা বাপেক্সের প্রায় দ্বিগুণ।
পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, তিতাসের ৩১ নম্বর কূপে খনন করা হবে ৫৬০০ মিটার এবং বাখরাবাদের ১১ নম্বর কূপে খনন করা হবে ৪৩০০ মিটার। এই প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছে ৭৯৮ কোটি টাকা। এর মধ্যে সরকার থেকে ঋণ হিসেবে দেওয়া হবে ৫৫৮ কোটি ৬০ লাখ এবং বিজিএফসিএলের নিজস্ব তহবিল থেকে দেওয়া হবে ২৩৯ কোটি ৪০ লাখ টাকা। এর মধ্যে দুটি কূপ খননের জন্য চীনা প্রতিষ্ঠানকে দেওয়া হবে ৫৫৮ কোটি ৬০ লাখ টাকা। বাকি অর্থ ব্যয় হবে কূপ খননে ভূমি অধিগ্রহণ ও গ্যাসের পাইপলাইন নির্মাণে। প্রকল্পটির কাজ ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে।
পেট্রোবাংলার কর্মকর্তারা বলেছেন, তিতাস ও বাখরাবাদ গ্যাসক্ষেত্রে বাপেক্স ২০১১-২০১২ সালে ত্রিমাত্রিক জরিপ শুরু করে। এই জরিপের তথ্যের ওপর ভিত্তি করে কূপ খননের সিদ্ধান্ত নেয় বিগত সরকার। ওই জরিপে জানা গেছে, তিতাস ও বাখরাবাদ গ্যাসক্ষেত্রের ৩৭০০-৫৬০০ মিটার গভীরে গ্যাস রয়েছে। বহুদিন ধরে এর ওপরের স্তর থেকে গ্যাস তোলা চলছে।
চীনের সিসিডিসি উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে কূপ খননের কাজ পেয়েছে। খনন করা শেষে কূপ দুটি থেকে দৈনিক ২৫০ কোটি ঘনফুট গ্যাস পাওয়ার আশা করছে পেট্রোবাংলা। খননের কাজ শেষ করতে ২০২৭ সাল পর্যন্ত সময় লাগবে বলে মনে করা হচ্ছে।

কারখানার ছাদের সৌরবিদ্যুৎ দিয়ে তৈরি পোশাক খাতের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১৪ শতাংশ পূরণ করা সম্ভব। ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনে প্রতি ইউনিটের গড় খরচ মাত্র ৩ টাকা ৪ পয়সা। যা জাতীয় গ্রিডের বিদ্যুতের দামের অর্ধেকেরও কম। তবে অনুষ্ঠানে উপস্থিত অনেকে ভিন্নমত পোষণ করে বলেছেন, বিদ্যুতের দাম প্রতি ইউনিট ৪ থেকে ৫
৩ ঘণ্টা আগে
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে দল ‘রয়্যাল স্টিচ’। গতকাল বুধবার অ্যানফিল্ড জোনে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ২-০ গোলে ‘ফাইবার ওয়ারিয়র্স’কে হারিয়ে শিরোপা জিতে নেয় দলটি...
৪ ঘণ্টা আগে
দেশের ৩৯টি ব্যাংকের পৃষ্ঠপোষকতায় গঠিত স্টার্টআপ বিনিয়োগ প্রতিষ্ঠান বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি (বিএসআইসি) পিএলসি তাদের প্রথম ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ওয়াইজ রহিমকে নিয়োগ দিয়েছে।
৪ ঘণ্টা আগে
চীনের বিশাল ভোক্তা বাজারে ফল ও কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে চীনমুখী হচ্ছে বাংলাদেশ। এর অংশ হিসেবে চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ে অনুষ্ঠেয় মেকং-লানচান ফ্রুটস ফেস্টিভ্যাল ২০২৬-এ দ্বিতীয়বারের মতো সহ-আয়োজক হিসেবে অংশ নিচ্ছে বাংলাদেশ।
৭ ঘণ্টা আগে