
দেশের চলমান অর্থনৈতিক পরিস্থিতিতে ঋণ পরিশোধের জন্য দুই বছর সময় চেয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। তবে এ সময় মূল ঋণের বিপরীতে আরোপিত সুদ নিয়মিত পরিশোধ করবে তারা।
আজ মঙ্গলবার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠকে বিটিএমএর একটি প্রতিনিধিদল এ দাবি জানায় বলে সূত্র জানিয়েছে। বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
সূত্র জানায়, ঋণগ্রহীতা নির্দিষ্ট সময়ের জন্য শুধু সুদ পরিশোধ করবেন এবং মূল ঋণের অর্থ (প্রিন্সিপাল) পরিশোধের জন্য সময় পাবেন—এই ব্যবস্থা যুক্তরাজ্যে অনেক জনপ্রিয়। দেশের চলমান পরিস্থিতিতে আগামী দুই বছরের জন্য চলমান সব ঋণের ক্ষেত্রে বর্ণিত ব্যবস্থার বাস্তবায়ন করতে গভর্নরের কাছে অনুরোধ জানিয়েছে বিটিএমএ। এ ছাড়া শ্রমিক-কর্মচারীদের বেতন, গ্যাস-বিদ্যুতের বিল এবং আনুষঙ্গিক খরচ মেটানো টেক্সটাইল মিলগুলোর পক্ষে সম্ভব নয় দাবি করে ঋণ পরিশোধে গত এপ্রিলে বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন বাতিল চেয়েছেন সংগঠনটির নেতারা। তাঁরা ২০১৯ সালের প্রজ্ঞাপন অনুযায়ী ঋণ আদায়ের দাবি জানান। এ সময় গভর্নরের কাছে ১০টি দাবি উত্থাপন করেন পোশাক খাতের ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পের নেতারা।
সূত্রে জানা গেছে, তাঁদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে রপ্তানিমুখী টেক্সটাইল খাতে একটি মেয়াদি ঋণ-বিনিয়োগের কোনো কিস্তি নির্ধারিত মেয়াদের মধ্যে পরিশোধ করতে না পারলে, বর্ণিত ঋণ নির্ধারিত তারিখের পরবর্তী তিন মাস অতিবাহিত হওয়ার পর ওভারডিউ হিসেবে বিবেচিত হবে। আগামী বছরের ৩১ মার্চ থেকে সব ঋণ তাৎক্ষণিকভাবে পরিশোধ না করলে তা ওভারডিউ হবে। গ্যাস ও বিদ্যুতের সরবরাহ স্বাভাবিক হওয়া পর্যন্ত সব ঋণ পরিশোধের জন্য সময় বাড়ানোর পদক্ষেপ। ইডিএফের ঋণের আংশিক সমন্বয় নিশ্চিত করা। এ ছাড়া বস্ত্রের চাহিদা পূরণে টেক্সটাইল খাতের আমদানি দায় পরিশোধকালে বৈদেশিক মুদ্রা বিনিময় হারজনিত ক্ষতি প্রদান, আমদানির ক্ষেত্রে ক্রেডিট মেয়াদ পুনরায় জরুরি ভিত্তিতে বাড়ানোর পদক্ষেপ গ্রহণ, কাঁচামালের আমদানি তথ্য ব্যাংকে আসার পাঁচ কর্মদিবসের মধ্যে পেমেন্ট নিশ্চিত করা।

নতুন সামাজিক সংগঠন এমসিজে ক্লাব লিমিটেডের প্রথম ব্যবস্থাপনা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় ক্লাবের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
৬ ঘণ্টা আগে
স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ. চৌধুরীর ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে তাঁর জীবন, কর্ম ও আদর্শের ওপর ভিত্তি করে সংকলিত স্মৃতিকথা গ্রন্থ ‘Samson H. Chowdhury: Stories of Uncompromising Integrity’-এর মোড়ক উন্মোচন করা হয়।
৬ ঘণ্টা আগে
বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ শনিবার রাজধানীর আফতাবনগরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
৭ ঘণ্টা আগে
রাজধানীর বনশ্রীতে নতুন এক্সপেরিয়েন্স সেন্টার চালু করেছে শেলটেক সিরামিকস লিমিটেড (এসসিএল)। গত বৃহস্পতিবার শেলটেক লিগ্যাসি প্লাজায় উদ্বোধন করা এই সেন্টারটি ঢাকায় প্রতিষ্ঠানটির তৃতীয় এক্সপেরিয়েন্স সেন্টার।
৭ ঘণ্টা আগে