তরুণদের ধূমপানে নিরুৎসাহিত করতে নিম্ন ও মধ্যম স্তরের সিগারেটের দাম একীভূত করে প্রতি শলাকা ৯ টাকা নির্ধারণের দাবি জানিয়েছে আহছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং। এতে প্রায় ৯ লাখ তরুণের তামাকজনিত অকাল মৃত্যু রোধ করা সম্ভব হবে এবং সরকারও অতিরিক্ত ২০ হাজার কোটি টাকা রাজস্ব পেতে পারে বলে সংগঠনটি মনে করে।
গতকাল জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ধূমপানের উচ্চ হার স্বাস্থ্য খাতে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলে। কর বাড়িয়ে তামাকজাত পণ্যের দাম বৃদ্ধি করলে তরুণদের মধ্যে ধূমপানের প্রবণতা কমবে এবং সার্বিকভাবে জনস্বাস্থ্য উন্নত হবে। তারা শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব পাবলিক প্লেসকে তামাকমুক্ত করার আহ্বান জানান। এ ছাড়া সংগঠনটি তামাকজাত পণ্যে কর বৃদ্ধির পাশাপাশি সচেতনতামূলক প্রচারণা বাড়ানোরও তাগিদ দেয়।
আহছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিয়িংয়ের সমন্বয়ক মারজানা মুনতাহার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সদস্য তাসনিম হাসান আবির।

কয়েক সপ্তাহ ধরে বাজারে ভোজ্যতেলের সংকট চলছে। তেলের সরবরাহ কিছুটা বাড়লেও সংকট এখনো কাটেনি। এর মধ্যেই বাড়ছে সবজির দাম। হাতে গোনা দু-একটি বাদে সব ধরনের সবজির দাম এখন ৮০ টাকার ওপরে।
৩ ঘণ্টা আগে
নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দেশের আর্থিক লেনদেনের ধারা বদলে গেছে। চলতি বছরের ১২ ফেব্রুয়ারির অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের আগে ইন্টারনেট ব্যাংকিংয়ে এ চিত্র স্পষ্ট হয়েছে। ওই সময় দেখা গেছে, নগদ অর্থের ওপর নির্ভরতা কমে দ্রুত বেড়েছে ডিজিটাল ব্যাংকিংয়ের ব্যবহার।
৩ ঘণ্টা আগে
দেশে মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহারের বিস্তার দ্রুত বাড়লেও প্রযুক্তিগত অন্তর্ভুক্তি এখনো অসম ও অসম্পূর্ণ রয়ে গেছে। ব্যবহারকারীর সংখ্যা বাড়লেও দক্ষতা, নিরাপত্তা সচেতনতা এবং সমান সুযোগ নিশ্চিত হয়নি—এমন চিত্রই উঠে এসেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘আইসিটি ব্যবহারের সুযোগ ও প্রয়োগ পরিমাপ’...
৬ ঘণ্টা আগে
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৭তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৫ এপ্রিল) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ।
৭ ঘণ্টা আগে