স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ-পরবর্তী আমাদের বেশ কিছু ওষুধের বিদ্যমান সুযোগ-সুবিধা হারাবে দেশ। এর মধ্যে ইনসুলিনসহ নতুন নতুন রোগের ওষুধ তৈরিতে ৮ গুণ পর্যন্ত খরচ বেড়ে যাবে। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘ডব্লিউটিও নলেজ শেয়ার’ অনুষ্ঠানে এসব কথা বলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. মুস্তাফিজুর রহমান। র্যাপিড চেয়ারম্যান ড. এম এ রাজ্জাকের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান।
মুস্তাফিজুর রহমান বলেন, সাম্প্রতিক সময়ে বেশ কিছু পণ্যে প্রণোদনা কমানো হয়েছে, এটা আমাদের এলসিডি উত্তরণ প্রস্তুতি। তবে আমাদের এখন ২০২৬ সালে এলডিসি গ্র্যাজুয়েশনের পরে কী করণীয়, তা এখন থেকে ভাবতে হবে। কেননা, এলডিসি উত্তরণের পরে অনেক সুবিধা থেকে বঞ্চিত হবে দেশ। বিশেষ করে ২৬ সালের নভেম্বরে গ্র্যাজুয়েশন হওয়ার পর পরই বেশ কিছু ওষুধের ক্ষেত্রে মেধাস্বত্ব সুবিধা ভোগ করার জন্য বাড়তি শুল্ক প্রদান করতে হবে। এতে ওষুধের প্রকারভেদে দাম বেড়ে যাবে। বিশেষ করে ইনসুলিনের পেটেন্ট কিনে ব্যবহারের ক্ষেত্রে দাম বাড়বে কমপক্ষে ৮ গুণ। এটার আগাম প্রস্তুতি না নিলে হঠাৎ করে কিছু সমস্যার সম্মুখীন হতে হবে।
ড. মুস্তাফিজুর রহমান বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে নোটিফিকেশন করা হয়। সে ক্ষেত্রে ইলিশ মাছ ধরাকে সামুদ্রিক মৎস্য আহরণ বলা হয়ছে। অথচ ইলিশ সাধারণত নদীর মিঠা পানিতে ধরা হয়। পরে এটা উল্লেখ করে নোটিফিকেশন করার সময় এ বিষয়টি উল্লেখ করে এলডিসির ক্ষেত্রে পরিবর্তন চাইতে হবে।

নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উদ্যাপন করছে দেশের অন্যতম নৃত্যশিক্ষা প্রতিষ্ঠান নৃত্যাঞ্চল। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে তিন দিনব্যাপী আয়োজিত রজতজয়ন্তী উৎসবে নৃত্যশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষার্থী ও দর্শনার্থীদের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে পুরো প্রাঙ্গণ।
৩ ঘণ্টা আগে
দেশীয় এয়ারলাইনগুলোকে সক্ষম ও প্রতিযোগিতামূলক না করে শুধু বড় বিমানবন্দর ও টার্মিনাল নির্মাণের মাধ্যমে বাংলাদেশকে এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইউএস-বাংলা এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, এভিয়েশন হাবের মূল চালিকাশক্তি হতে হবে দেশে
৩ ঘণ্টা আগে
দেশের বাজারে সোনার দাম বাড়ল। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ শনিবার (১২ সেপ্টেম্বর) ২২ ক্যারেটের সোনার গয়নার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। যা গতকাল ছিল ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা।
১২ ঘণ্টা আগে
দায়িত্বশীল অর্থনীতি শুধু ঋণ নেওয়ার পরিমাণে নয়, তা পরিশোধ এবং ভবিষ্যৎ প্রজন্মের দায় কমানোর ওপরও নির্ভরশীল। তাই সরকার নতুন ঋণের চেয়ে ঋণ পরিশোধে বেশি গুরুত্ব দিচ্ছে। আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক ভিডিওবার্তায় এ তথ্য জানানো হয়...
১ দিন আগে