
শিক্ষকদের মান উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশকে ৩৮ কোটি ৬৩ লাখ টাকা অনুদান দেবে জাপান সরকার। বাংলাদেশকে ‘ফোর্থ প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ শীর্ষক কর্মসূচির মাধ্যমে এই অনুদান সহায়তা দেবে দেশটি। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ও জাপানের মধ্যে ‘বিনিময় নোট’ ও ‘অনুদান চুক্তি’ স্বাক্ষরিত হয়।
বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী চুক্তিতে স্বাক্ষর করেন। জাপানের পক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি ‘বিনিময় নোট’ এবং ঢাকায় নিযুক্ত জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদে ‘অনুদান চুক্তি’ স্বাক্ষর করেন। প্রকল্পটি বাস্তবায়ন করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
ইআরডি জানায়, প্রকল্পটির ৫ম বছরের জন্য বাংলাদেশকে ৫০০ মিলিয়ন জাপানিজ ইয়েন (টাকার অঙ্কে ৩৮ কোটি ৬৩ লাখ টাকা বা ৩২ লাখ ৪ হাজার ইউএস ডলার) অনুদান সহায়তা প্রদান করবে জাপান। প্রকল্পটি ২০১৮ সালের জুলাই মাস থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বাস্তবায়ন করছে। যার মেয়াদ রয়েছে ২০২৫ সালের জুন পর্যন্ত। বিগত সময়ে প্রকল্পটির জন্য গত চার বছরে জাপান সরকার মোট ২০০ কোটি জাপানিজ ইয়েন অনুদান সহায়তা দিয়েছে। এই অনুদানের আর্থিক ও বাজেট ব্যবস্থাপনা এবং শিক্ষকদের প্রশিক্ষণ ও পেশাদার উন্নয়নে ব্যবহার করা হবে।
দ্বিপক্ষীয় পর্যায়ে জাপান বাংলাদেশের একক বৃহত্তম উন্নয়ন সহযোগী দেশ। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত জাপান সরকার ৩২ দশমিক ৬১ বিলিয়ন ইউএস ডলারের প্রতিশ্রুতি দিয়েছে। বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে জাপান গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। সহজ শর্তের ঋণ ছাড়াও জাপান বিভিন্ন প্রকল্পে অনুদান ও কারিগরি সহায়তা প্রদান করছে, যার মধ্যে মানব সম্পদ উন্নয়ন, আর্থসামাজিক উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষা বিশেষভাবে উল্লেখযোগ্য।

রাজধানীর মিরপুর-২ এলাকায় নতুন আউটলেট চালু করেছে দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ স্বপ্ন। আজ বুধবার (২২ জুলাই) মিরপুর মডেল থানা রোডে অবস্থিত প্রায় ৯ হাজার বর্গফুট আয়তনের আউটলেটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এটি নিয়ে দেশের বৃহত্তম সুপার শপটির মোট আউটলেটের সংখ্যা দাঁড়ালো ৯৬১ টিতে।
৪ ঘণ্টা আগে
পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে অরণ্য বাংলাদেশের উদ্যোগে পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বড় গুয়াখড়া গ্রামে শিশু শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
৫ ঘণ্টা আগে
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১০ হাজার ৪৯৪ কোটি ২১ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ ৩ হাজার ৫৫০ কোটি ৪৪ লাখ টাকা।
৬ ঘণ্টা আগে
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
১০ ঘণ্টা আগে