মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে একাধিক দেশের আকাশসীমা বন্ধ থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল রোববার পর্যন্ত ১ হাজার ৬০টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে আন্তর্জাতিক বিভিন্ন রুটে যাত্রী ও পণ্য পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
বিমানবন্দর সূত্র জানায়, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানের আকাশসীমা আংশিক বা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে এসব গন্তব্যে চলাচলকারী বিভিন্ন এয়ারলাইনস তাদের নির্ধারিত ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়।
পরিসংখ্যান অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত ৩৩৯টি ফ্লাইট বাতিল হয়েছে। পরবর্তী সময় ১০ থেকে ১৯ মার্চ পর্যন্ত ২৭৫টি, ২০ থেকে ২৯ মার্চ পর্যন্ত ২২৬টি, ৩০ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত ১৬০টি এবং ৯ থেকে ১২ এপ্রিল পর্যন্ত আরও ৬০টি ফ্লাইট বাতিল হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত মোট বাতিল ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬০টি।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, সময়ের সঙ্গে সঙ্গে বাতিল ফ্লাইটের সংখ্যা কিছুটা কমলেও পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। ফ্লাইট পরিচালনা স্বাভাবিক হওয়া নির্ভর করছে আকাশসীমা খুলে দেওয়া এবং নিরাপত্তা পরিস্থিতির উন্নতির ওপর।
ফ্লাইট বাতিলের কারণে বেশি বিপাকে পড়েছেন প্রবাসী কর্মী ও মধ্যপ্রাচ্যগামী যাত্রীরা। উড়োজাহাজ সংস্থাগুলো পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত ফ্লাইট পুনরায় চালুর আশ্বাস দিয়েছে।

একটি দেশের মোট উৎপাদন ও সেবার পরিমাণ কতটা বাড়ছে, তার পরিমাপ হলো জিডিপি প্রবৃদ্ধি। প্রবৃদ্ধি বাড়লে সাধারণত বিনিয়োগ, কর্মসংস্থান ও মানুষের আয় বাড়ে। তাই অর্থনীতির চাকা সচল রাখতে প্রবৃদ্ধিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূচক হিসেবে ধরা হয়।
৩ ঘণ্টা আগে
ঈদুল আজহার পরপরই রাজশাহীর লাউয়ের বাজারে ধস নেমেছে। জেলার বিভিন্ন উপজেলা ঘুরে দেখা গেছে, কৃষকের মাঠ ও সড়কের পাশের অস্থায়ী বাজারে প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে মাত্র ৫ টাকা দরে। অথচ সেই একই লাউ ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে পৌঁছে বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭৫ টাকায়।
৩ ঘণ্টা আগে
দেশের অন্যতম সম্ভাবনাময় রপ্তানি খাত চামড়াশিল্প প্রত্যাশিত গতি পায়নি। রাজধানীর হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি কারখানা স্থানান্তরের মাধ্যমে পরিবেশবান্ধব ও আধুনিক শিল্পাঞ্চল গড়ে তোলার যে লক্ষ্য ছিল, বাস্তবে তা পুরোপুরি অর্জিত হয়নি।
৩ ঘণ্টা আগে
ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের মূল্য আবারও বাড়িয়েছে সরকার। জুন মাসের জন্য পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি পাঁচ টাকা বাড়ানো হয়েছে। তবে ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
৬ ঘণ্টা আগে