
বাংলাদেশে ব্যাগ ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ৪৮ দশমিক ৬৬ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করছে চীন ও ব্রিটিশ যৌথ মালিকানাধীন ইউনিফা অ্যাকসেসরিজ কোম্পানি লিমিটেড। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) অধীনে চট্টগ্রামের মিরসরাইয়ে বেপজা ইকোনমিক জোনে একটি ব্যাগ ও ফ্যাশন সামগ্রী তৈরির কারখানা স্থাপনে এই অর্থ বিনিয়োগ করবে তারা।
ফাইবার টু ফ্যাশনের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি বেপজা কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে বেপজার সঙ্গে ইউনিফা অ্যাকসেসরিজের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বেপজা সূত্র জানিয়েছে, কারখানাটি চালু হলে প্রতিবছর ২ কোটি ৮০ লাখ ইউনিট ব্যাগ, বেল্ট, ক্যাপ, টুপি, স্কার্ফ, মাফলার, চশমা ও চশমার ফ্রেম উৎপাদনের পরিকল্পনা রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে ২ হাজার ৮৩০ জন বাংলাদেশির কর্মসংস্থান করা যাবে।
বিনিয়োগকে স্বাগত জানিয়ে বেপজার নির্বাহী চেয়ারম্যান আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান বলেছেন, ‘বেপজা ইকোনমিক জোনে ইউনিফা অ্যাকসেসরিজের এ বিনিয়োগ দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা তাদের ব্যবসায়িক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সব ধরনের সহায়তা নিশ্চিত করব।’
তিনি আরও বলেন, ‘বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) দেশের সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতিতে বড় ভূমিকা রাখছে। ইউনিফার মতো বিনিয়োগকারীরা এতে নতুন মাত্রা যোগ করছে।’
বাংলাদেশে বেপজার এটিই সবচেয়ে বড় প্রকল্প। বেপজার তথ্যমতে, এখন পর্যন্ত ইউনিফাসহ ৪২টি কোম্পানি এই অর্থনৈতিক অঞ্চলে চুক্তিবদ্ধ হয়েছে, যাদের সম্মিলিত প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ৯৪২ দশমিক ১৫ মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে চারটি প্রতিষ্ঠান ইতিমধ্যে বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে।
বেপজা ইকোনমিক জোনে পর্যায়ক্রমে আরও বহু দেশি-বিদেশি বিনিয়োগ আসবে বলে আশা করছে কর্তৃপক্ষ, যা কর্মসংস্থান, রপ্তানি আয় এবং প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে দেশের শিল্পায়ন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) আন্দোলন ও শৃঙ্খলভঙ্গের অপরাধে শাস্তির মুখে পড়া ২০ জন কর্মকর্তার দণ্ডাদেশ বাতিল করেছেন রাষ্ট্রপতি। অভিযুক্ত কর্মকর্তারা নিজেদের ভুল স্বীকার করে মার্জনা প্রার্থনা করার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২৩ মিনিট আগে
বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যকার বাণিজ্য সম্পর্ক আরও শক্তিশালী ও সহজীকরণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ইইউর চিহ্নিত ৬১টি শুল্ক বহির্ভূত বাণিজ্য বাধার মধ্যে ৪৮টিরই সমাধান করেছে বাংলাদেশ। অবশিষ্ট বিষয়গুলোও দ্রুত নিষ্পত্ত
১ ঘণ্টা আগে
বিদেশ ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের বার্ষিক বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা ১২ হাজার ডলার থেকে বাড়িয়ে ১৮ হাজার ডলার করেছে বাংলাদেশ ব্যাংক। প্রকৃত ভ্রমণসংক্রান্ত বৈদেশিক মুদ্রার চাহিদা পূরণে সুবিধা দেওয়ার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
২ ঘণ্টা আগে
দেশের বাজারে সোনার দাম কয়েক দফায় কমানোর পর গত বৃহস্পতিবার বাড়িয়েছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ রোববার ফের দাম কমানো হলো। এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানিয়েছে, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এখন থেকে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা, যা গত বৃহস্পতিবার ছিল ২ লাখ ৩৭ হাজার ৩৪৮ টাকা।
৫ ঘণ্টা আগে