বাহক ডাক বিভাগের ‘স্পিডপোস্ট’

চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাসহ দেশের ৪৬ জেলায় ২৪ থেকে ৪৮ ঘণ্টায় আম পৌঁছে দেবে বাংলাদেশ ডাক বিভাগ—এই মৌসুমে এমন ঘোষণা দিয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি। অনলাইনভিত্তিক বিক্রেতা ও চাষিরা বলছেন, এতে একদিকে পরিবহন খরচ কমবে, অন্যদিকে বিক্রি বাড়বে। সবচেয়ে বড় সুবিধা, সাশ্রয়ী পরিবহনের ফলে ভোক্তাদের কাছেও কম দামে পৌঁছাবে রাজশাহীর সুস্বাদু আম।
‘স্পিডপোস্ট’ সেবার আওতায় দেওয়া হবে এ বিশেষ সুবিধা। প্রথম ১০ কেজির জন্য লাগবে মাত্র ১০ টাকা, এরপর প্রতি কেজিতে ৫ টাকা করে। নির্ধারিত ২৫টি জেলায় ২৪ ঘণ্টায়, বাকি ২১ জেলায় পৌঁছাবে ৪৮ ঘণ্টায়। অনলাইন ট্র্যাকিং সুবিধাও থাকছে– আজকের পত্রিকাকে জানিয়েছেন জেলার প্রধান ডাকঘরের পোস্টমাস্টার মো. সারোয়ার জাহান।
কৃষক, উদ্যোক্তা ও ব্যবসায়ীরা বলছেন, ডাক বিভাগের এই সেবা চালু ও স্থায়ী হলে বেসরকারি কুরিয়ারের ওপর নির্ভরতা কমবে, প্রতিযোগিতায় বাড়বে স্বচ্ছতা। চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম মানিক বলেন, ‘এই উদ্যোগ কৃষকের খরচ কমাবে, লাভ বাড়াবে, আমের দামও নাগালের মধ্যে রাখবে।’ একই কথা বলেন চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. ইয়াছিন আলী। তিনি বলেন, শুধু উৎপাদন নয়, বাজারজাতকরণ সহজ না হলে কৃষক লাভবান হয় না। এই উদ্যোগ সেই দিকেই বড় পদক্ষেপ।
তবে গত বছর গাড়ির সংকটে সেবা বন্ধ ছিল। তাই এবার টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করার তাগিদ দিচ্ছেন অনলাইন বিক্রেতারা। অনলাইন উদ্যোক্তা গোলাম মোস্তফা সুমন বলেন, ‘ডাক বিভাগের এই সেবা নিয়মিত চালু থাকলে আমাদের বিক্রি বাড়বে, পরিবহন খরচ কমবে। তবে সঠিক সময়ে পৌঁছানো নিশ্চিত করতে জনবল ও গাড়ির সংখ্যা বাড়ানো দরকার।’
ডাক বিভাগ জানিয়েছে, আমের মৌসুমে তারা বিশেষ প্রস্তুতি নিয়েছে। গাড়ির সংখ্যা, লোকবল, ট্রেনযোগে পরিবহন—সবদিকেই নজর দেওয়া হচ্ছে। এই উদ্যোগ সফল হলে গ্রাহকের কাছে সময়মতো পণ্য পৌঁছানোর পাশাপাশি রাষ্ট্রীয় সেবার ওপর আস্থা ফেরাবে বলে আশা সংশ্লিষ্টদের।

ব্যবসায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহারের সঠিক পদ্ধতি ও এর ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল ‘এআই অটোমেশন সামিট ২০২৬’। গত শুক্রবার (৯ অক্টোবর) ঢাকার রিজেন্সি হোটেলে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
২ ঘণ্টা আগে
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের গত ৮ অক্টোবর ২০২৬ তারিখের এক প্রজ্ঞাপনে আবু সাঈদ মো. রওশানুল হক পদোন্নতিপ্রাপ্ত হয়ে দেশের সর্ববৃহৎ বিশেষায়িত ব্যাংক ‘বাংলাদেশ কৃষি ব্যাংক’-এ উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে যোগদান করেছেন।
২ ঘণ্টা আগে
নবজাতকের যত্নে ‘টুইংকেল নিউ বর্ন বেবি বেল্ট ডায়াপার’ বাজারে এনেছে এসিআইয়ের জনপ্রিয় ব্র্যান্ড টুইংকেল। সম্প্রতি নতুন এ পণ্য বাজারে আনার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
৩ ঘণ্টা আগে
ঋণখেলাপি হওয়া সত্ত্বেও ব্যবসা সচল রাখতে বেক্সিমকো গ্রুপের দুই প্রতিষ্ঠানকে বিশেষ ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠান দুটি হলো বেক্সিমকো এলপিজি ইউনিট-১ ও শাইনপুকুর সিরামিকস। আজ সোমবার এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে আইনি নিষেধাজ্ঞা...
৩ ঘণ্টা আগে