অভিমত

বর্তমান সরকারের সামনে একটি গুরুত্বপূর্ণ সুযোগ ছিল সামাজিক খাতে বরাদ্দ বাড়িয়ে একটি দৃষ্টান্ত স্থাপন করার। স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে কাঠামোগত সংস্কারের উদ্যোগ নেওয়া গেলে তা শুধু বর্তমান সরকারের নয়, পরবর্তী সরকারের জন্যও একটি নৈতিক ও নীতিগত চাপ তৈরি করত। কিন্তু সেই সাহসী ও দূরদর্শী পদক্ষেপ আমরা দেখতে পাইনি। নির্বাচনের পর যে সরকারই আসুক না কেন, যদি একই পুরোনো ধারা অনুসরণ করা হয়, তাহলে কাঙ্ক্ষিত পরিবর্তনের সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়ে।
আমরা বিশেষভাবে লক্ষ রাখব, আসন্ন বাজেটে এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উত্তরণের প্রেক্ষাপটে কী ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমাদের বিদ্যমান শুল্ককাঠামোতে যেসব প্যারা-ট্যারিফ রয়েছে—যেমন সারচার্জ, এসডিসহ আরও অতিরিক্ত যে শুল্কগুলো আছে, সেগুলো বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নিয়মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এলডিসি গ্র্যাজুয়েশনের পর এগুলো বাতিলের চাপ বাড়বে। সরকার এই বিষয়ে কী সিদ্ধান্ত নিচ্ছে, বাজেটে তা স্পষ্টভাবে প্রতিফলিত হওয়া উচিত।
এ ছাড়া সংকটকালীন বাস্তবতায় রাজস্ব আহরণ এবং করব্যবস্থার সংস্কার অত্যন্ত জরুরি ছিল। কোন খাত থেকে কীভাবে কর আদায় করা যাবে এবং আয়বর্ধক সংস্কার কীভাবে কার্যকর করা যায়, তা নির্ধারণ করার এটাই ছিল উপযুক্ত সময়। কিন্তু আমরা দেখলাম, পুরো আলোচনাটা প্রায় সীমাবদ্ধ ছিল শুধু এনবিআর বিভাজন প্রসঙ্গে।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হচ্ছে—চলতি বাজেটেও কালোটাকা সাদা করার সুযোগ রাখার সম্ভাবনা রয়েছে। বছরের পর বছর আমরা এর বিরোধিতা করে আসছি। বর্তমান সরকারের উপদেষ্টা পরিষদের অনেক সদস্যও অতীতে এই নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।
লেখক: নির্বাহী পরিচালক, সানেম

এনসিসি ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে পদোন্নতি পেয়েছেন মো. জাকির আনাম। এর আগে তিনি উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে করপোরেট ব্যাংকিং, ইন্টারন্যাশনাল ট্রেড ফাইন্যান্স, রেমিট্যান্সসহ প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব পালন করেন।
৩ ঘণ্টা আগে
সিটি ব্যাংক তাদের ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এ উপলক্ষে আজ রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিনিয়োগকারী, শেয়ার বিশ্লেষক এবং গণমাধ্যমের কাছে ব্যাংকের আর্থিক প্রতিবেদন সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়। অনুষ্ঠানটি বিশ্বজুড়ে ওয়েবে সর
৪ ঘণ্টা আগে
নগদ ইসলামিকের উদ্যোগে আয়োজিত ‘সন্তানের কণ্ঠে কুরআন তিলাওয়াত’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে বিজয়ী হয়েছে নগদ উদ্যোক্তাদের নয় সন্তান। সারা দেশের ১০টি অঞ্চল থেকে অংশ নেওয়া প্রায় ৩ হাজার প্রতিযোগীর মধ্য থেকে নির্বাচিত হয়ে তারা জাতীয় পর্যায়ের সেরা পুরস্কার অর্জন করেছে।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ রাশেদুল হক। তিনি প্রতিষ্ঠানটিকে আরও আধুনিক, গতিশীল ও সেবাগ্রহীতাবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের পাশাপাশি নিরাপদ, বৈধ ও স্বল্প ব্যয়ে বৈদেশিক কর্মসংস্থান
৬ ঘণ্টা আগে