
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে দেশের মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক হিসেবে পুনঃপ্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেছেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সার্বিক দায়িত্বপ্রাপ্ত নতুন প্রতিনিধি মোহাম্মদ জহির হোসেন। তিনি বলেছেন, আমানতকারীদের স্বার্থ সুরক্ষা, সেবার মানোন্নয়ন এবং ব্যাংকের কার্যক্রম আরও গতিশীল করার মাধ্যমে প্রতিষ্ঠানটিকে আবারও তার ঐতিহ্যবাহী অবস্থানে ফিরিয়ে নেওয়াই হবে প্রধান লক্ষ্য।
আজ সোমবার (১৫ জুন) আয়োজিত এক সাংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জহির হোসেন বলেন, ‘কোম্পানি আইন অনুযায়ী ব্যাংকের শেয়ারহোল্ডারদের পাশাপাশি আমানতকারীরাই ব্যাংকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীজন। তাদের আমানতের ওপর ভিত্তি করেই ব্যাংকের কার্যক্রম পরিচালিত হয়। তাই আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ, তাদের আস্থা অটুট রাখা এবং সর্বোচ্চ মানের ব্যাংকিং সেবা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব।’
জহির হোসেন আরও বলেন, ‘আজ থেকে ইসলামী ব্যাংকের জন্য একটি নতুন যাত্রা শুরু হলো। আমরা ব্যাংকের সুনাম, স্বচ্ছতা ও পেশাদারিত্ব পুনরুদ্ধারে দৃঢ়প্রতিজ্ঞ। দেশের বিপুল সংখ্যক মানুষের আস্থা ও প্রত্যাশার কেন্দ্র হিসেবে ইসলামী ব্যাংক ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
জহির হোসেন বলেন, পরিচালনা পর্ষদ ব্যাংকের সার্বিক কার্যক্রম স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় নীতিগত নির্দেশনা প্রদান করবে। ব্যাংকের দৈনন্দিন কার্যক্রমে কোনো হস্তক্ষেপ করা হবে না এবং লেনদেন স্বাভাবিকভাবে চলবে। গ্রাহকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
জহির হোসেন সব গ্রাহক, আমানতকারী, শেয়ারহোল্ডার, কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমের সহযোগিতা কামনা করে বলেন, ‘সবার সম্মিলিত প্রচেষ্টায় ইসলামী ব্যাংককে আমরা আবারও দেশের অন্যতম সেরা ও সর্বাধিক আস্থার ব্যাংক হিসেবে গড়ে তুলতে সক্ষম হবো।’

জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, মহেশখালীতে এক্সেলারেট এনার্জি পরিচালিত ভাসমান এলএনজি টার্মিনালটি (এফএসআরইউ) পুরো সক্ষমতায় ফেরাতে, সেটি আবার সাময়িকভাবে বন্ধ রাখতে হবে। সেটি দুটি বয়লারের মধ্যে একটির সক্ষমতা কাজে লাগিয়ে চলছে। বাকি বয়লারটি সচল করতে হলে পুরো টার্মিনালের উৎপাদন ৪৮ ঘণ্টা বন্ধ রাখতে হবে।
১২ মিনিট আগে
ভোলা-বরিশাল, শরীয়তপুর-চাঁদপুর ও ভোলা-লক্ষ্মীপুর সেতু নির্মাণ প্রকল্পে সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) মডেলে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে জাপানের বাণিজ্যিক প্রতিষ্ঠান মিয়াগাওয়া কেনসেটসু কোম্পানি লিমিটেড। স্ট্যালিয়ন ক্যাপিটাল লিমিটেডের সঙ্গে যৌথভাবে প্রতিষ্ঠানটি এসব প্রকল্পে অর্থায়ন, নকশা প্রণয়ন
১ ঘণ্টা আগে
দেশের প্রান্তিক পর্যায়ের চা-দোকানি বাবা-মায়ের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সন্তানদের সম্মান জানাতে আবারও শুরু হয়েছে ‘নাম্বার ওয়ান বাবার কৃতী সন্তান সংবর্ধনা ২০২৬ ’-এর আবেদন। জিপিএ-৫ পাওয়া আগ্রহী শিক্ষার্থীরা আগামী আগস্ট ২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন...
১ ঘণ্টা আগে
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
৮ ঘণ্টা আগে