
সড়কপথ দিয়ে বাংলাদেশ থেকে ভারতে পরিবহনের অনুমতি না মেলায় লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরে আটকে আছে থাইল্যান্ড থেকে আমদানি করা ভুটানের পণ্যের চালান। ফলের জুস, জেলি, শুকনো ফল, লিচু ফলের ক্যান্ডি ও শ্যাম্পুর চালানটি গত ২২ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরে পৌঁছায়।
বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ভুটানে ট্রানশিপমেন্ট কনটেইনারের পণ্যের চালানের গাড়িটি শুক্রবার থেকে স্থলবন্দরের মাঠে রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র বলেছে, ছয় ধরনের পরীক্ষামূলক পণ্যের চালানটি ব্যাংককের রপ্তানিকারক প্রতিষ্ঠান আবিত ট্রেডিং কোম্পানি গত ৮ সেপ্টেম্বর জাহাজের মাধ্যমে বাংলাদেশে পাঠায়। গত শুক্রবার কনটেইনারটি বুড়িমারী স্থলবন্দরে পাঠায় চট্টগ্রামের সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান এনএম ট্রেডিং করপোরেশন। এরপর দুদিনে একাধিকবার চেষ্টা করেও চালানটি ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরে পাঠাতে পারেনি বুড়িমারীর সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান বেনকো।
বাংলাদেশ থেকে ভারতের সড়কপথ ব্যবহার করে ভুটানে ট্রানশিপমেন্ট পণ্য নিতে কোনো অনুমতি পায়নি ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দর কর্তৃপক্ষ। এ কারণে পণ্যের চালানটি বুড়িমারী স্থলবন্দরের ইয়ার্ডে আটকা পড়েছে বলে জানান বেনকো লিমিটেডের স্বত্বাধিকারী ফারুক হোসেন।
বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার (এসি) দেলোয়ার হোসেন বলেন, ভুটানের পণ্যের চালানটির কাস্টমের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ভুটান ভারতীয় কাস্টমের কাছ থেকে অনুমতি পায়নি, রুট পারমিট পাওয়ামাত্র চালানটি পাঠানো হবে।
বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্যে সড়ক পথে পণ্য পরিবহনে ২০২৩ সালের ২২ মার্চ বিবিআইএন প্রটোকল চুক্তি সই হয়। পরের বছর এপ্রিলে ভুটানে অনুষ্ঠিত বাংলাদেশ-ভুটান বাণিজ্যসচিব পর্যায়ের সভায় বাংলাদেশের সমুদ্রবন্দর ও সড়কপথ দিয়ে এবং ভারতের সড়কপথ ব্যবহার করে ট্রানশিপমেন্ট পণ্যের পরীক্ষামূলক দুটি চালান ভুটানে নেওয়ার সিদ্ধান্ত হয়।
নতুন সরকারের প্রথম বাজেট বাস্তবসম্মত ও সংস্কারভিত্তিক হওয়া প্রয়োজন বলে মনে করছে সিপিডি। সংস্থাটি জানায়, বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা এবং আমদানি ব্যয় বাড়ার কারণে দেশের সামষ্টিক অর্থনীতিতে নতুন চাপ তৈরি হয়েছে।
৪ মিনিট আগে
এই আলোচনা সভায় ছিলেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি নোয়াব প্রতিনিধিকে করপোরেট কর আর বাড়বে না বলে আশ্বাস দেন। এ ছাড়া শুল্ক ও ভ্যাট কমানো হতে পারে বলে জানান তিনি।
২ ঘণ্টা আগে
দেশের বাজারে সোনার দাম বেড়েছে। আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বাজারে তেজাবি সোনা ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) মূল্য বাড়ার পরিপ্রেক্ষিতে নতুন দর নির্ধারণ করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
চলতি অর্থবছরের প্রথম আট মাসে দেশের বৈদেশিক ঋণ ব্যবস্থাপনার বিভিন্ন সূচকে একসঙ্গে বিপরীতমুখী প্রবণতা স্পষ্ট হয়ে উঠেছে। এ সময়ে বৈদেশিক ঋণ ছাড় আগের বছরের তুলনায় ২৬ শতাংশ কমে গিয়ে প্রায় ১০৮ কোটি ডলারের ঘাটতি সৃষ্টি হয়েছে। এর বিপরীতে ঋণের প্রতিশ্রুতি বেড়েছে ৭.৭৭ কোটি ডলার বা ৩.৩ শতাংশ।
১২ ঘণ্টা আগে