
চলমান আলোচনার ভিত্তিতে বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত উচ্চ শুল্ক প্রত্যাহারের সম্ভাবনা দেখছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
আজ মঙ্গলবার সচিবালয়ে অর্থনৈতিক ও সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির যৌথ সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, ‘৬ জুলাই এ বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যা মোটামুটি ভালো হয়েছে। আজ বাণিজ্যসচিব যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হচ্ছেন। আগামীকাল গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। আলোচনার ভিত্তিতে আমরা বুঝতে পারব যুক্তরাষ্ট্র কী অবস্থান নিচ্ছে। আমরা আশা করছি, আলোচনার ফলাফল ইতিবাচক হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারব।’
উপদেষ্টা আরও জানান, ইউএসটিআরের (যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর) সঙ্গে সরাসরি ‘ওয়ান টু ওয়ান’ আলোচনা শুরু হয়েছে। আলোচনার মাধ্যমে শুল্ক হ্রাসের একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো যাবে বলে সরকার আশাবাদী।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ভারসাম্যের বিষয়টি তুলে ধরে ড. সালেহউদ্দিন বলেন, ‘আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি মাত্র ৫ মিলিয়ন ডলার। তুলনামূলকভাবে ভিয়েতনামের সঙ্গে তাদের বাণিজ্য ঘাটতি প্রায় ১২৫ বিলিয়ন ডলার। সে ক্ষেত্রেও তারা সুবিধা দিয়েছে। তাহলে আমাদের ওপর এত বেশি শুল্ক আরোপের যৌক্তিকতা কোথায়?’
বাংলাদেশ দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে তৈরি পোশাকসহ প্রধান রপ্তানি পণ্যের ওপর শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। তবে জিএসপি সুবিধা ২০১৩ সাল থেকে স্থগিত রয়েছে। সম্প্রতি আলোচনার মাধ্যমে এই অচলাবস্থা কাটাতে সরকার সক্রিয় কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে।
এ সময় দেশের সার্বিক মূল্যস্ফীতি নিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ‘মূল্যস্ফীতির চাপ কিছুটা কমেছে, বিশেষ করে খাদ্যপণ্যে। নন-ফুড আইটেমে কিছুটা সময় লাগবে। বাজেট ঘাটতি বড় নয়। রাজস্ব সংগ্রহ বাড়াতে করব্যবস্থায় পরিবর্তন আনা হচ্ছে। সঠিকভাবে বাস্তবায়ন হলে রাজস্ব আদায়ে বড় পরিবর্তন আসবে।’
সরকার আশা করছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক আলোচনার গতি বাড়লে শুধু শুল্ক নয়, বরং সামগ্রিক দ্বিপক্ষীয় সম্পর্কেও নতুন সুযোগ তৈরি হবে।

ইভ্যালি, ই-অরেঞ্জ, কিউকম, ধামাকা শপিং, আলেশা মার্টসহ বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে ৫৮ হাজার ৭২০টি অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগে গ্রাহকদের দাবির অঙ্ক প্রায় ৩ হাজার ৮৬৯ কোটি টাকা। এর মধ্যে বিভিন্ন পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা প্রায় ৫৩১ কোটি টাকার মধ্যে ৪৭২
২ ঘণ্টা আগে
সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে বিপুল মুনাফা অর্জন করেছে বাংলাদেশ ব্যাংক। গত এক বছরে বাংলাদেশ ব্যাংক নিট বা প্রকৃত মুনাফা করেছে ২৫ হাজার ৯৭৭ কোটি টাকা। মূলত দুর্বল ব্যাংকগুলো দৈনন্দিন চাহিদা মেটাতে বাংলাদেশ ব্যাংক থেকে উচ্চ সুদে ঋণ নেওয়ায় এই মুনাফা করেছে বাংলাদেশ ব্যাংক। যা আগের অর্থবছরের তুলনায় ৩ হাজা
২ ঘণ্টা আগে
বাংলাদেশে বিনিয়োগ আকর্ষণ, ব্যবসা-বাণিজ্য সহজীকরণ, লজিস্টিকস ব্যয় হ্রাস এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এমএসএমই) সক্ষমতা বাড়াতে সহযোগিতা জোরদারের আগ্রহ জানিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। একই সঙ্গে রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় বাংলাদেশের দক্ষতা উন্নয়নে কাজ করার ক
৭ ঘণ্টা আগে
তিন বছরের বেশি অপেক্ষার পর দেশে ডিজিটাল ব্যাংক চালুর পথ খুলছে। দ্বিতীয় দফায় আবেদন করা ১২টি প্রতিষ্ঠানের মধ্যে ৮টিকে চূড়ান্তভাবে বাছাই করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী পর্ষদ সভায় এসব প্রতিষ্ঠানের লাইসেন্স অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
১৯ ঘণ্টা আগে