
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং প্রজেক্ট (ক্রিম্প)-এর আওতায় পরিচালিত ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম (কেএমএস) উন্নয়নে সফটওয়্যার রিকোয়ারমেন্টস স্পেসিফিকেশন (এসআরএস) এবং সফটওয়্যার অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন (এসএডি) প্রণয়নবিষয়ক দুটি কর্মশালা আয়োজন করেছে।
আজ সোমবার এলজিইডির সদর দপ্তরের সেমিনার কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন।
উদ্বোধনী বক্তব্যে বেলাল হোসেন বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং আধুনিক বাংলাদেশ গঠনে তথ্য ও জ্ঞানের পরিকল্পিত ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রিলিকের নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম প্রকৌশলী, গবেষক ও নীতিনির্ধারকদের জন্য জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণে প্রয়োজনীয় তথ্য ও অভিজ্ঞতা বিনিময়ের একটি আধুনিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
কর্মশালায় সভাপতিত্ব করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক মো. আজহারুল ইসলাম। তিনি বলেন, একটি টেকসই সফটওয়্যার ব্যবস্থার ভিত্তি হলো সঠিক বিশ্লেষণ ও কার্যকর নকশা। এসআরএস ও এসএডি চূড়ান্ত করার মাধ্যমে একটি শক্তিশালী ও ব্যবহারবান্ধব ডেটাবেজ তৈরির ভিত্তি তৈরি হবে, যা এলজিইডির প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে।
অনুষ্ঠানে পরামর্শক প্রতিষ্ঠান অ্যাডি সফট লিমিটেডের সফটওয়্যার ডেভেলপার মো. শাহনেওয়াজ রাসেল, এজিএম মো. শরিফুল ইসলাম এবং প্রজেক্ট ম্যানেজার মো. নিয়ামত উল্লাহ নলেজ ম্যানেজমেন্ট সিস্টেমের সফটওয়্যার রিকোয়ারমেন্টস স্পেসিফিকেশন, অ্যানালাইসিস ও ডিজাইন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। অংশগ্রহণকারীদের মতামত নিয়ে সিস্টেমটিকে আরও কার্যকর ও টেকসই করার বিষয়ে আলোচনা হয়।
কর্মশালায় এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দা আসমা খাতুন, কাজী সাইফুল কবীর ও মো. ওয়াহিদুজ্জামান, বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, সিনিয়র সহকারী প্রকৌশলী, ক্রিম্প-ক্রিলিকের প্রকল্প পরিচালক মো. আব্দুল খালেক, সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (এসডিআইআরআইআইপি) প্রকল্প পরিচালক মো. লতিফ হোসেন, ক্রিলিকের নির্বাহী প্রকৌশলী ফাতেমা ইসমত আরা, সহকারী প্রকৌশলী অর্পণ পাল এবং বিশেষজ্ঞ পরামর্শকরা উপস্থিত ছিলেন।

দেশের পোশাক রপ্তানির এককভাবে শীর্ষ গন্তব্য দেশ হলো মার্কিন যুক্তরাষ্ট্র। এখানে ধারাবাহিক রপ্তানি প্রবৃদ্ধিই মূলত বছর শেষে সার্বিক পণ্য রপ্তানি ফুলে-ফেঁপে ওঠার ফুয়েল জোগায়। অথচ রপ্তানি ভরসার এই বাজারেই এখন দেখা যাচ্ছে মন্দাবস্থা। আগের তুলনায় পোশাক আমদানি কমিয়েছেন দেশটির ক্রেতারা।
৯ ঘণ্টা আগে
প্রায় পাঁচ মাস আগে বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়নে শুল্কবহির্ভূত ৬১টি বাধা চিহ্নিত করেছিল ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কমিশন। সেগুলোর একটি তালিকা ঢাকার কাছে দিয়ে দ্রুত তার সমাধান প্রত্যাশা করেছিল ইইউ কমিশন। এরই মধ্যে গুরুত্বপূর্ণ ৪৮টির সমাধান দিয়েছে ঢাকা।
৯ ঘণ্টা আগে
শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক তাদের গ্রাহকদের টাকা ফেরত দিতে আবেদন নেওয়া শুরু করছে। গত মঙ্গলবার থেকে আবেদন শুরুর পর আজ রোববার পর্যন্ত ব্যাংকটির বিভিন্ন শাখায় জমা টাকা তোলার আবেদন জমা পড়েছে ৭৪ হাজার ২২১টি। সেই হিসাবে মাত্র চার কার্যদিবসে জমা পড়া এসব আবেদনের বিপরীতে
১২ ঘণ্টা আগে
জরুরি বিল বা প্রয়োজনীয় ফি পরিশোধে ব্যাংকের অ্যাপ থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত স্বল্পমেয়াদি ঋণ নেওয়া যাবে। তবে এই ঋণের টাকা নগদে তোলা বা অন্য হিসাবে স্থানান্তর করা যাবে না। নির্ধারিত সেবা প্রদানকারীকে সরাসরি বিল বা ফি পরিশোধে ব্যবহার করতে হবে ঋণের অর্থ।
১২ ঘণ্টা আগে