বাংলাদেশের পোশাকশিল্পের টেকসই প্রবৃদ্ধি ও রূপান্তর নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাজধানীর উত্তরায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বৈঠকে শিল্প খাতের অবদান, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বৈঠকে আইএমএফ প্রতিনিধিদল বাংলাদেশের পোশাক খাতের গুরুত্বকে উচ্চভাবে মূল্যায়ন করে এবং শিল্পের চলমান রূপান্তর প্রক্রিয়ায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেয়।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বৈঠকে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি ইনামুল হক খান, সহসভাপতি মো. রেজোয়ান সেলিম, সহসভাপতি ভিদিয়া অমৃত খান, পরিচালক নাফিস-উদ-দৌলা এবং পরিচালক ড. রশিদ আহমেদ হোসাইনী। আইএমএফের প্রতিনিধিদলে ছিলেন সিনিয়র ইকোনমিস্ট কিয়াও চেন, রুইফেং ঝাং ও ইকোনমিস্ট আয়া সাইদ।
বৈঠকে আইএমএফের প্রতিনিধিরা বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতায় পোশাকশিল্পের ভূমিকা ও সম্ভাব্য ঝুঁকি নিয়ে জানার আগ্রহ প্রকাশ করেন। বিজিএমইএ নেতারা বলেন, প্রতিষ্ঠানটি এখন শ্রমনির্ভর মডেল থেকে বের হয়ে উদ্ভাবন, প্রযুক্তি উন্নয়ন ও উচ্চমূল্যের পণ্যে মনোনিবেশ করছে। বিশেষ করে ম্যান-মেইড ফাইবার (এমএমএফ) এবং টেকনিক্যাল টেক্সটাইল উৎপাদন বৃদ্ধি ও শ্রমিকদের দক্ষতা উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ ছাড়া এলডিসি উত্তরণের পর সম্ভাব্য শুল্ক পরিবর্তন ও বাণিজ্য সুবিধা হ্রাস, এফটিএ ও ইপিএর মাধ্যমে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বজায় রাখা এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো দ্রুত উন্নয়নের প্রয়োজনীয়তাও বৈঠকে তুলে ধরা হয়।

চুক্তির আওতায় ডাক জীবনবিমার আওতায় যতগুলো পলিসি আছে, আজীবন বিমা, মেয়াদি বিমা, নির্দিষ্ট বিমা ও বিবাহবিমা—সব কটি বিমার কিস্তিই নগদের মাধ্যমে পরিশোধ করা যাবে।
৯ ঘণ্টা আগে
বিদেশে যেতে ভিসা পেয়েছেন, কিন্তু শর্ত হিসেবে জমা দিতে হবে মোটা অঙ্কের ‘ভিসা বন্ড’ বা সিকিউরিটি ডিপোজিট। এত দিন এই অর্থ বিদেশে পাঠানো ছিল বাংলাদেশি আবেদনকারীদের জন্য জটিল ও ভোগান্তিপূর্ণ একটি প্রক্রিয়া। অনেককে অনানুষ্ঠানিক উপায়ে টাকা পাঠানোর ঝুঁকিও নিতে হতো। এবার সেই জটিলতা কমাতে নতুন সুবিধা দিল...
১৫ ঘণ্টা আগে
১৮ বছরের বেশি বয়সী সব নাগরিককে ধাপে ধাপে সর্বজনীন পেনশন কাঠামোর আওতায় আনতে চায় সরকার। টেকসই সামাজিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা এবং কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার।
১৫ ঘণ্টা আগে
টিসিবির কার্যক্রমেও বড় ধরনের সংস্কারের কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, প্রতিষ্ঠানটিকে সম্পূর্ণ প্রযুক্তিনির্ভর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক কাঠামোয় রূপান্তর করা হচ্ছে। ডিলার নিয়োগে নতুন নীতিমালাও প্রণয়ন করা হচ্ছে।
১৯ ঘণ্টা আগে