
দেশের পর্যটনশিল্পকে বিশ্ব পর্যটকদের কাছে তুলে ধরতে ডিসেম্বরে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এক্সপো (বিআইটিটিই)। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই মেলা ডিসেম্বরের ১ তারিখে শুরু হয়ে শেষ হবে ৩ তারিখ। আজ শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে এক্সপোর আয়োজক অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট অব বাংলাদেশ (আটাব) এ তথ্য জানিয়েছে।
আটাবের এবারের পর্যটন মেলার টাইটেল স্পনসর থাকছে নতুন উড়োজাহাজ সংস্থা এয়ার অ্যাস্ট্রা। সংবাদ সম্মেলনে আটাবের পক্ষ থেকে মহাসচিব আবদুস সালাম আরেফ এবং এয়ার অ্যাস্ট্রার সিইও ইমরান আসিফ চুক্তিপত্রে স্বাক্ষর করেন। মেলায় বিদেশি ১৫টি দেশের প্রতিনিধি, এয়ারলাইনস ও অ্যাম্বাসেডররা অংশ নেবেন বলে জানানো হয়।
আটাব সভাপতি এস এম মঞ্জুর মোর্শেদ মাহবুব বলেন, ‘উন্নত দেশের আদলে তিন দিনের বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এক্সপো (বিআইটিটিই) শুরু হবে। মেলার মাধ্যমে এসডিজি বাস্তবায়নে এ খাতের ভূমিকা, পর্যটন খাতে বিনিয়োগ নিয়ে আসা, ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটর, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সম্পর্ক সমৃদ্ধ করা, ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় সহযোগিতা দেওয়া, পর্যটকদের বিভিন্ন সহায়তা, পরামর্শ, প্রোডাক্ট ব্র্যান্ডিং, কর্মশালা, আলোচনা সভার মাধ্যমে এ শিল্পকে আরও গতিশীল করতে রোডম্যাপ নির্ধারণ করা হবে।’
এয়ার অ্যাস্ট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ বলেন, ‘আটাবের পর্যটন মেলায় টাইটেল স্পনসর হতে পেরে আমরা গর্বিত। আমরা আগামী বছরের মধ্যে ১০টা এয়ারক্রাফট যোগ করে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করব। এয়ার অ্যাস্ট্রা পর্যটন ও এভিয়েশনের বিকাশের মাধ্যমে দেশের জিডিপিতে অবদান রাখতে চায়।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম। তিনি বলেন, ‘গত ৯ বছর দেশের এভিয়েশন খাতের উন্নয়নে ইউএস-বাংলা কাজ করে যাচ্ছে। আটাবের প্রথম পর্যটন মেলায় ইউএস-বাংলা অংশগ্রহণ করছে দেশের পর্যটন ও এভিয়েশন খাতের বিকাশের জন্য। পর্যটন মেলায় গ্রাহকদের জন্য আমরা বিভিন্ন অফার তুলে ধরব। আকাশ পরিবহনে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে স্পেশাল অফার থাকবে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আটাবের সহসভাপতি আফসিয়া জান্নাত সালেহ, উপমহাসচিব গোলাম মাহমুদ ভূঁইয়া মানিক, অর্থসচিব আব্দুর রাজ্জাক, পাবলিক রিলেশন সেক্রেটারি আতিকুর রহমান প্রমুখ।

চীন এখন বাংলাদেশের সবচেয়ে বড় আমদানি বাজার। চীন থেকে শিল্পের কাঁচামাল, যন্ত্রপাতি, খেলনা ও ভোগ্যপণ্য থেকে শুরু করে বহু ধরনের পণ্য কিনতে বাংলাদেশকে বছরে প্রায় ১৮ বিলিয়ন ডলার খরচ করতে হচ্ছে। কিন্তু শতকোটি জনসংখ্যার বাজার সেই চীনেই বাংলাদেশি পণ্য বিক্রি হচ্ছে ১ বিলিয়ন ডলারেরও কম।
৪ ঘণ্টা আগে
বিদেশে গিয়ে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহারের প্রবণতা বেড়েছে। তবে সবচেয়ে বেশি বেড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন তথ্যমতে, চলতি বছর জুলাইয়ে বাংলাদেশি ক্রেডিট কার্ডধারীরা বিদেশে মোট ৫২৫ কোটি ৯০ লাখ টাকা খরচ করেছেন।
৫ ঘণ্টা আগে
ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসির (এনসিসি ব্যাংক) ১২ তম বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ডিজিটাল প্ল্যাটফর্মে এই সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের সংঘবিধির ধারা ১০৮ (১) সংশোধনী প্রস্তাব অনুমোদিত হয়...
৭ ঘণ্টা আগে
মোবাইলে আর্থিক সেবাদানের ক্ষেত্রে অপরাধ শনাক্তকরণ, নিয়ন্ত্রণ ও প্রতিরোধের লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ ঢাকা উত্তর ও দক্ষিণের ডিস্ট্রিবিউটরদের মধ্যে মানি লন্ডারিং প্রতিরোধবিষয়ক (এএমএল) একটি কর্মশালা সম্পন্ন করেছে...
৭ ঘণ্টা আগে