
বিশ্বজুড়ে গাড়ি উৎপাদনে জাপানিদের সুখ্যাতি আছে। টয়োটা, হোন্ডা, নিশানসহ অনেকগুলো বিশ্বখ্যাত ব্র্যান্ডের উৎসভূমি জাপান। এবার দেশটির গাড়ি নির্মাণ শিল্প বিদেশি মেকানিকদেরও সুযোগ দেওয়ার পরিকল্পনা করছে। আর তাতে সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশি মেকানিকদের জন্যও। জাপানি সংবাদমাধ্যম নিক্কেই এশিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকেই জাপানের কারিগরি কলেজগুলোতে পড়তে ভিড় জমাচ্ছেন শিক্ষার্থীরা। সংখ্যাটা একেবারে সামান্য নয়। আর এই বিদেশিদের কাজে লাগাতে আগ্রহী জাপানের গাড়িশিল্পের কোম্পানিগুলো। টয়োটা, হোন্ডা ও নিশানের মতো জাপানি গাড়ি নির্মাতা কোম্পানিগুলোই এ ধরনে কারিগরি কলেজগুলো পরিচালনা করে থাকে।
জাপান জনসংখ্যার সংকোচনের কারণে উৎপাদন ধরে রাখতে কোভিড-১৯ মহামারি-পরবর্তী সময়ে গাড়ি নির্মাণশিল্পে দক্ষ মেকানিকের চাহিদা পূরণের লক্ষ্যে বিদেশিদের ওপর নির্ভরশীল হতে চাইছে। দেশটির গাড়ি নির্মাণ শিল্পে এরই মধ্যে বিদেশি শ্রমিকদের প্রবেশ অনেকটাই বেড়ে গেছে। এ বিষয়ে টোকিওর টয়োটা টেকনিক্যাল স্কুলের পরিচালক ইয়োশিহিরো ওয়াকাবায়াশি জানান, চলতি বছরে এখন পর্যন্ত তাদের স্কুলের ৪০০ শিক্ষার্থীর মধ্যে ১০০ জন বিদেশি শিক্ষার্থী সার্ভিস ইঞ্জিনিয়ার হিসেবে টয়োটায় যোগ দিয়েছে।
তবে জাপানি তরুণেরা গাড়িশিল্পে না আসায় হতাশ ইয়োশিহিরো ওয়াকাবায়াশি। এমনকি তিনি এই শিল্পে নেপালি ও ভিয়েতনামী তরুণদের প্রবেশ করতে দেখে খানিকটা উদ্বিগ্নও। জাপানি তরুণেরা এই শিল্পে আগ্রহী না হওয়ায় তিনি দেশটির উৎপাদন খাতের ঐতিহ্য ধরে রাখা নিয়েও শঙ্কিত।
গত বছরের অক্টোবরের হিসাব অনুসারে, জাপানে বর্তমানে প্রায় ২০ লাখ বিদেশি শ্রমিক কাজ করছেন, যা আগের বছরের তুলনায় ১২ শতাংশ বেশি। এই ২০ লাখ শ্রমিকের মধ্যে ২৭ শতাংশই আবার উৎপাদন খাতে জড়িত। জাপানের শ্রম মন্ত্রণালয়ের হিসাব অনুসারে, দেশটির উৎপাদন খাতের মোট বিদেশি শ্রমিকের এক-চতুর্থাংশই ভিয়েতনামের। এরপর আছে চীন ও ফিলিপাইন।
ভিয়েতনামিদের এই প্রাধান্য টের পাওয়া যায় জাপানি টেকনিক্যাল স্কুলগুলোতে তাঁদের শিক্ষার্থীর পরিমাণ থেকেই। ২০২২ সালে জাপান স্টুডেন্টস সার্ভিস অর্গানাইজেশন প্রকাশিত তথ্য অনুসারে, সে বছর দেশটির টেকনিক্যাল স্কুলগুলোর মোট বিদেশি শিক্ষার্থীদের মধ্যে ৪৩ শতাংশই ছিল ভিয়েতনামের। ২৬ শতাংশ শিক্ষার্থী নিয়ে নেপাল আছে দ্বিতীয় স্থানে। এরপর ১০, ৭ ও ৬ শতাংশ শিক্ষার্থী নিয়ে যথাক্রমে আছে শ্রীলঙ্কা, চীন ও বাংলাদেশ।
ভিয়েতনামিদের প্রাধান্য থাকলেও বিগত কয়েক বছর ধরেই দক্ষিণ এশিয়ার দেশগুলোর শিক্ষার্থীদের সংখ্যা ধীরে হলেও বাড়ছে। এ বিষয়ে হোন্ডা টেকনিক্যাল কলেজের পরিচালক আয়ুমি নাকাজিমা বলেন, ‘গত পাঁচ বছরে কারিগরি কলেজগুলোতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর শিক্ষার্থীর সংখ্যা আরও বেড়েছে। কারণ তাঁদের দেশে গাড়ির সংখ্যা বাড়ায় মেকানিকের চাহিদাও বেড়েছে।’
নাকাজিমার মতে, যেহেতু দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে জাপানে যাওয়া কারিগরি খাতের শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে, তাই জাপানের গাড়ি নির্মাণ শিল্পে তাঁদের প্রবেশের সুযোগও বাড়ছে। এ বিষয়ে তিনি বলেন, ‘আগে আমাদের বেশির ভাগ আন্তর্জাতিক ছাত্র ভিয়েতনাম, চীন ও অন্যান্য দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো থেকে আসত। কিন্তু এখন বেশির ভাগই নেপাল, বাংলাদেশ ও শ্রীলঙ্কার মতো এশিয়ার দক্ষিণাঞ্চল থেকে আসছে।’

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান আবদুর রহমান খানকে বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আবদুর রহমানের অভোগ কর অবসরোত্তর ছুটি ও এ-সংক্রান্ত সুবিধা স্থগিত করে তিন বছরের জন্য তাঁকে ওই পদে চুক্তিতে নিয়োগ দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষকে (পিপিপিএ) একীভূত করে গঠিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ আনুষ্ঠানিকভাবে তাদের কাজ শুরু করেছে।
৯ ঘণ্টা আগে
দেশে দৈনিক ৩৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও নিয়মিত ২৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হয়। তবে গত ২১ জুলাই সাগরে ভাসমান এক্সিলারেট এনার্জির টার্মিনালে আগুন লেগে গেলে সরবরাহ কমতে থাকে। গত এক মাসে সামিট ও এক্সিলারেট এনার্জির দুইটি টার্মিনালে বারবার বিপত্তি দেখা দিলে দেশে...
১ দিন আগে
বাণিজ্য চুক্তি নিয়ে কয়েক দিনের আলোচনা ব্যর্থ হওয়ায় কানাডার বেশ কিছু পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শনিবার (২২ আগস্ট) থেকে নতুন এ শুল্ক কার্যকর হয়েছে। এর জবাবে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা স্থগিতের ঘোষণা করেছেন এবং পাল্টা...
১ দিন আগে