
বাংলাদেশের কাছে অন্তত ১০০ কোটি ডলার পায় ভারতীয় পাঁচটি বিদ্যুৎ কোম্পানি। বিষয়টির সঙ্গে পরিচিত এই খাতের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে এ তথ্য জানিয়েছেন। এই বকেয়ার মধ্যে গৌতম আদানির আদানি পাওয়ারই প্রায় ৮০ কোটি ডলার। গত ২৭ আগস্ট এই প্রতিবেদন প্রকাশ করে টাইমস অব ইন্ডিয়া।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই নির্বাহীরা বলেছেন, কোম্পানিগুলো বকেয়া থাকার পরও বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বজায় রেখেছে। যা দুই দেশের মধ্যে দৃঢ় বন্ধুত্বেরই পরিচয় দেয়। যাই হোক, তাঁরা সতর্ক করে বলেছেন, এই অবস্থা অনির্দিষ্টকাল চলতে পারে না। কারণ বিদ্যুৎ কোম্পানিগুলো তাদের অংশীদারদের কাছে দায়বদ্ধ।
এই বকেয়ার মধ্যে আদানি পাওয়ারই পায় ৮০ কোটি ডলার। এই প্রতিষ্ঠানটি ঝাড়খণ্ডের গোড্ডার একটি ১৬০০ মেগাওয়াট কয়লাচালিত প্ল্যান্ট পরিচালনা করে এবং একটি ডেডিকেটেড ট্রান্সমিশন লাইনের মাধ্যমে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে। এসইআইএল এনার্জি ইন্ডিয়া নামে একটি কোম্পানি পায় ১৫ কোটি ডলার। কোম্পানিটি সঙ্গে বাংলাদেশের ২৫০ মেগাওয়াটের বিদ্যুৎ ক্রয় চুক্তি আছে। এ ছাড়া, এনটিপিসি—যেটি তিনটি প্ল্যান্ট থেকে বাংলাদেশে প্রায় ৭৪০ মেগাওয়াট সরবরাহ করে—প্রায় ৮ কোটি ডলার।
এ ছাড়া, ভারতের পাওয়ার ট্রেডিং করপোরেশন বা পিটিসির চলতি বছরের মার্চ নাগাদ বাংলাদেশের কাছে পাওনা ছিল ৮৪ দশমিক ৫ মিলিয়ন ডলার। তবে ইকোনমিক টাইমসকে পিটিসি জানিয়েছে, তারা বাংলাদেশের কাছ থেকে আগস্ট পর্যন্ত ৪৬ মিলিয়ন ডলার পেয়েছে। পিটিসি ২০১৩ সাল থেকে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডকে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে। এদিকে, পাওয়ার গ্রিড করপোরেশন অব ইন্ডিয়া বাংলাদেশের কাছে পায় ২ কোটি ডলার।
এনটিপিসি, এসইএল এনার্জি এবং পাওয়ার গ্রিডের কাছে এই বিষয়ে ইকোনমিক টাইমস জানতে চাইলে তারা কোনো জবাব দেয়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা বলেছেন, ‘কিছু কোম্পানির অর্থ প্রদান সংক্রান্ত সমস্যা আছে, এর মধ্যে কিছু কয়লা কেনার সঙ্গে সম্পর্কিত।’ আদানি পাওয়ারের এক কর্মকর্তা পরিস্থিতি স্বীকার করলেও বাংলাদেশের কাছ থেকে পাওনার নির্দিষ্ট পরিমাণ সম্পর্কে মন্তব্য করতে রাজি হননি।
বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহকারী একটি কোম্পানির এক নির্বাহী বলেছেন, এই বিষয়ে একটি সমাধান খুঁজে বের করা জরুরি। নইলে তাদের জন্য বিদ্যুৎ সরবরাহ বজায় রাখা চ্যালেঞ্জিং হয়ে যাবে তুলবে। তিনি ঋণদাতা, কয়লা সরবরাহকারী, খুচরা যন্ত্রাংশ সরবরাহকারী এবং প্ল্যান্ট অপারেশন সম্পর্কিত অন্যান্য প্রয়োজনীয় পরিষেবাগুলোর জন্য অগ্রিম অর্থ প্রদানের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী। এরপর থেকেই বিপর্যস্ত হয়ে পড়েছে বৈশ্বিক তেল ও গ্যাসের বাজার। আজ শনিবার যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম ছিল গ্যালন প্রতি গড়ে ৩ দশমিক ৬৮ মার্কিন ডলার...
১ ঘণ্টা আগে
আমরা বাপেক্সের সক্ষমতা বাড়াতে চাই, তাদের স্বাধীনভাবে কাজ করতে দিতে চাই। আগামী পাঁচ বছর পর এ দেশের গ্যাসের চাহিদা হবে সাড়ে চার হাজার মিলিয়ন ঘনফুট, যা আমরা নিজেদের ক্ষেত্র থেকেই সরবরাহ করার সক্ষমতা অর্জন করব...
৪ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের সংঘাত দুই সপ্তাহ পেরোতেই বিশ্ববাজারে তীব্র অস্থিরতা তৈরি করেছে এবং তেলের দাম প্রায় চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। এর প্রতিক্রিয়ায় পেট্রল ও ডিজেলের দামও হু হু করে বেড়েছে। যুদ্ধ শুরুর পর থেকে পেট্রলের দাম বেড়েছে ৬৫ সেন্ট এবং ডিজেলের দাম বেড়েছে ১ দশমিক ১৩ ডলার। এমনটাই জানিয়েছে
৪ ঘণ্টা আগে
দেশের বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস ‘ঢাকা ট্রাভেল মার্ট ২০২৬’-এর অফিশিয়াল এয়ারলাইন পার্টনার হিসেবে যুক্ত হয়েছে। এটি ভ্রমণ ও পর্যটন খাতের আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২১তম আসর।
৫ ঘণ্টা আগে