করোনা মহামারির পর কাঁচা হিরার দাম কমেছে উল্লেখযোগ্য। মহামারির পর মানুষের আচরণের পরিবর্তন হয়েছে। মানুষ এখন বিলাস দ্রব্যে বিনিয়োগ করতে আগের চেয়ে কম আগ্রহী। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে।
জিমনিস্কি গ্লোবাল রাফ ডায়মন্ড ইনডেক্সের দেওয়া এক প্রতিবেদন অনুসারে, গত বছরের তুলনায় হিরার দাম এখন সর্বনিম্ন। ভোক্তাদের পরিবর্তিত পছন্দের সঙ্গে হিরার দামে সমন্বয় করা হয়েছে। ভোক্তারা হিরার মতো বিলাসদ্রব্যে বিনিয়োগ করার চেয়ে ভ্রমণ বা বাইরে খেতে যাওয়ার মতো অভিজ্ঞতায় বিনিয়োগ করার দিকে ঝুঁকেছেন।
হিরা বিশ্লেষক পল জিমনিস্কি বলেন, ‘মহামারির সময় ভ্রমণ বাবদ ব্যয় কম হওয়ায় ভোক্তাদের কাছে বাড়তি অর্থ জমা ছিল। অপ্রয়োজনীয় ক্রয়ের জন্য মানুষের কাছে উদ্ধৃত তহবিল ছিল।’
আরেক হিরা বিশ্লেষক ইদান গোলান সিএনএনকে বলেন, ‘হিরার বাজার সম্পূর্ণ ভোক্তাদের চাহিদার ওপর নির্ভর করে। ক্রেতাদের হিরার গয়নার চাহিদা কাঁচা হিরার দাম ও এর খুচরা দামের ওপর প্রভাব ফেলে। খুচরা বিক্রেতারা বিজ্ঞাপনে কয়েক কোটি টাকা ঢেলে ভোক্তাদের চাহিদা তৈরি করে।’
২০২১ এবং ২০২২ সালে টানা উচ্চমূল্যের রেকর্ড ধরে রাখার পর এ বছর কাঁচা হিরার দামে হ্রাস দেখা দিয়েছে। গত দুই বছর প্রাকৃতিক হিরার গয়নার চাহিদা ছিল সর্বোচ্চ।
তবে, কাঁচা হিরার দাম কমে যাওয়া মানে এ নয় ভোক্তারা তা কম দামে পাবেন। কারণ, স্বল্পমেয়াদি তারতম্যের ক্ষেত্রে কাঁচা হিরার বাজার অনুসারে খুচরা বাজারের দাম নির্ধারণ করা হয় না।
গোলান বলেন, ‘খুচরা বিক্রেতারা একটি নির্দিষ্ট দাম ঠিক করেন এবং অত্যন্ত কঠোরভাবে তাঁদের প্রান্তিক মুনাফা মেনে চলেন।’
শীতকালীন ছুটির সময় এবং ২০২৪ এর শুরুর দিকে হিরার খুচরা মূল্য বাড়তে পারে বলে আশা করা হচ্ছে। এ সময়টাতে বড়দিন এবং ভ্যালেনটাইনসহ বেশ কয়েকটি ছুটি থাকে।
বিশ্বের অন্যতম বৃহৎ হিরার প্রতিষ্ঠান দে বিয়ার্সের মুখপাত্র ডেভিড জনসন বলছেন, এ মূল্যবৃদ্ধি তুলনামূলক ছোট আকারেই হবে। বিশেষজ্ঞদের দৃষ্টি এখন যুক্তরাষ্ট্র ও অন্যান্য বৃহৎ বাজারের অর্থনৈতিক সূচকের দিকে।

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব দেশের ইস্পাত খাতে সরাসরি দৃশ্যমান হয়ে উঠেছে। দিনদিন বাড়ছে এই ইস্পাত শিল্পের অন্যতম কাঁচামাল স্ক্র্যাপ ও প্লেটের দাম। বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) তথ্যমতে, চট্টগ্রামের জাহাজভাঙা শিল্পে গত দুই সপ্তাহের ব্যবধানে ইস্পাতের কাঁচা
৬ ঘণ্টা আগে
বাণিজ্যের খাতায় হিসাব মেলে; কিন্তু বাস্তবে বড় ফাঁক থেকেই যাচ্ছে। সেই ফাঁক দিয়ে গত এক দশকে দেশ থেকে বেরিয়ে গেছে বিপুল অঙ্কের অর্থ। এ সময়ে আমদানি-রপ্তানির মিথ্যা ঘোষণা দিয়ে বাংলাদেশ থেকে ৬ হাজার ৮৩০ কোটি ডলার পাচার করা হয়েছে, যা দেশীয় মুদ্রায় ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকার বেশি (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।
৬ ঘণ্টা আগে
সঞ্চয়পত্রে বিনিয়োগের চেয়ে ভাঙার প্রবণতা এখনো বেশি। প্রক্রিয়াগত জটিলতা, ট্যাক্স রিটার্ন জমার বাধ্যবাধকতা এবং সুদের হার কাঠামোর কারণে সঞ্চয়পত্রের প্রতি সাধারণ মানুষের আগ্রহ কমছে। এর সঙ্গে যুক্ত হয়েছে দীর্ঘদিন ধরে চলমান উচ্চ মূল্যস্ফীতি। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় অনেকেই এখন আর আগের মতো সঞ্চয় ধরে
৮ ঘণ্টা আগে
বাংলাদেশে আটকে পড়া কুয়েতগামী প্রবাসী এবং নতুন ভিসাধারী কর্মীদের যাতায়াত সহজ করতে সৌদি আরবের ট্রানজিট ভিসা পাওয়া সহজ করার উদ্যোগ জোরদার করেছে কুয়েতে বাংলাদেশ দূতাবাস। এই লক্ষ্যে ঢাকায় সৌদি আরবের দূতাবাসের সঙ্গে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র...
১০ ঘণ্টা আগে