
১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ১২০তম ড্র অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই ড্র অনুষ্ঠিত হয়। প্রাইজবন্ডের ড্র ‘সিঙ্গেল কমন ড্র’ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। প্রতিটি সিরিজে একটি করে ৬ লাখ টাকা, একটি করে ৩ লাখ ২৫ হাজার টাকা, দুটি করে ১ লাখ টাকা, দুটি করে ৫০ হাজার টাকা এবং ৪০টি করে ১০ হাজার টাকার পুরস্কারসহ মোট ৪৬টি পুরস্কার দেওয়া হয়।
এবারের ড্রতে প্রথম পুরস্কার প্রাপ্ত বিজয়ী সংখ্যাটি ০৫৪৪২২২ এবং দ্বিতীয়টি ০২৪১৭৬৮। তৃতীয় এবং চতুর্থ পুরস্কার প্রাপ্ত দুটো করে বিজয়ী নম্বর হলো ০৫৫৩৮৪৫ ও ০৯৬৪০৫২ এবং ০০৫৪৩৮২ ও ০১৯৭১৪২।
বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে।
এদিকে পঞ্চম পুরস্কারের জন্য ১০ হাজার টাকা বিজয়ী ৪০টি নম্বর হলো— ০০০৬৭৫৪, ০১৯৩৩৫৪, ০৩৭৬৪২৩, ০৬৫৭৭৩৪, ০৭৫১১৬৫, ০০৩১২৯৬, ০২২২০৯৫, ০৪০৩৬৩৫, ০৬৫৭৯৯৪, ০৭৫৫৭২৪, ০০৫৩৮১১, ০২২২৪৬৫, ০৪১৯৬১৪, ০৬৬৫৭৫৭, ০৭৭২৫৮০, ০০৬৭৫৬৬, ০২৫৪৯৪০, ০৫২৪৯৩৫, ০৬৭৪৫২৪, ০৮২৪৯৮৮, ০১০৪৩৩৪, ০২৯৮২৬৬, ০৫৪১৭৩৪, ০৬৮৯৪১৯, ০৮২৬৭৫৪, ০১১১৩৭১, ০৩১১৮৮৫, ০৫৮২৯৮৬, ০৭০২৬৯৬, ০৮৪১৫০৩, ০১৪৯৯৯২, ০৩২৩৩৬২, ০৬১৩৭০৪, ০৭০৮০৩৩, ০৮৪৮১৩৭, ০১৬৪৬০৬, ০৩২৮১২২, ০৬২৯৬৩৮, ০৭৩৫১০২ ও ০৮৭০২২২।
জানা গেছে, ড্রয়ের নির্ধারিত তারিখ থেকে ৬০ দিন আগে (বিক্রির তারিখ ধরে এবং ড্রয়ের দিন বাদ দিয়ে) যেসব প্রাইজবন্ড বিক্রি হয়েছে, সেগুলোই সংশ্লিষ্ট ড্রয়ের আওতায় আসে। আয়কর আইন, ২০২৩-এর নির্দেশনা অনুযায়ী, প্রাইজবন্ডে পুরস্কারপ্রাপ্ত অর্থের ওপর ২০ শতাংশ হারে উৎসে কর কাটা হয়। প্রতিবছর ৩১ জানুয়ারি, ৩০ এপ্রিল, ৩১ জুলাই এবং ৩১ অক্টোবর ড্র অনুষ্ঠানের নির্ধারিত তারিখ। যদি নির্ধারিত দিনটি কোনো সরকারি ছুটির দিন হয়, তাহলে পরবর্তী কার্যদিবসে ড্র অনুষ্ঠিত হয়।

জাতীয় অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত চট্টগ্রাম বন্দরের ডিজিটাল অবকাঠামো রাষ্ট্রীয় সাইবার সুরক্ষার আওতাভুক্ত হয়েছে। সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে (চবক) গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো....
১৯ মিনিট আগে
দেশের বাজারে সোনা ও রুপার দাম কমেই চলেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ বুধবার (২ সেপ্টেম্বর) সোনার দাম গতকালের চেয়ে ৪ হাজার ৩৭৪ টাকা কমানো হয়েছে। গতকাল সর্বোচ্চ ভালো মানের সোনার গয়নার প্রতি ভরির দাম ছিল ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা, যা কমে আজ দাঁড়িয়েছে....
৪ ঘণ্টা আগে
দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশের জোট আসিয়ানের সঙ্গে চীনের বাণিজ্য গত এক বছরে ১ ট্রিলিয়ন বা এক লাখ কোটি মার্কিন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। চলতি বছরেও এই গতি বজায় আছে। চীনের বাণিজ্য উপমন্ত্রী ইয়ান তোং আজ মঙ্গলবার বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দিয়েছেন...
১৫ ঘণ্টা আগে
১৯৮৪ সালের বিধিমালা সংশোধন করে নতুন বিধিমালা করা হচ্ছে। বর্তমান সরকার বেসামরিক বিমান চলাচল খাতে বিনিয়োগ বৃদ্ধিকে গুরুত্ব দিচ্ছে। তাই নতুন বিধিমালা ব্যবসা ও বিনিয়োগবান্ধব করার পাশাপাশি যাত্রীসেবার মানোন্নয়ন এবং বিমান চলাচলের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে...
২০ ঘণ্টা আগে