Ajker Patrika

১৯ ব্যাংকের কার্ড, এটিএম ও ডিজিটাল সেবা ব্যাহত

আজকের পত্রিকা ডেস্ক­
১৯ ব্যাংকের কার্ড, এটিএম ও ডিজিটাল সেবা ব্যাহত

কিউ-ক্যাশ (Q-Cash) নেটওয়ার্কের আওতাধীন ১৯টি ব্যাংকের কার্ড, এটিএম, পিওএস (POS), ই-কমার্স, কিউআর কোড এবং এনপিএসবি (NPSB) ট্রান্সফারসহ বিভিন্ন ডিজিটাল ব্যাংকিং সেবা সাময়িকভাবে ব্যাহত হচ্ছে। ব্যাংকিং ব্যবস্থার আধুনিকায়ন ও সিস্টেম মাইগ্রেশনের কারণে এই ভোগান্তি সৃষ্টি হয়েছে হলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ব্যাংকগুলোর পক্ষ থেকে জারি করা নোটিশ অনুযায়ী, গত ৪ অক্টোবর রাত ৯টা থেকে শুরু হওয়া এই সার্ভিস আপডেট ও মাইগ্রেশনের কাজ আগামী ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত চলবে।

প্রযুক্তিগত এই সমন্বয়কাজের ফলে সেবা ব্যাহত হওয়া প্রতিষ্ঠানগুলো হলো:

  • ব্যাংক এশিয়া
  • বাংলাদেশ কৃষি ব্যাংক
  • জনতা ব্যাংক
  • বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক
  • কমিউনিটি ব্যাংক
  • যমুনা ব্যাংক
  • মিডল্যান্ড ব্যাংক
  • মেঘনা ব্যাংক
  • মার্কেন্টাইল ব্যাংক
  • মধুমতি ব্যাংক
  • ন্যাশনাল ব্যাংক
  • এনআরবিসি ব্যাংক
  • এনসিসি ব্যাংক
  • রূপালী ব্যাংক
  • শাহজালাল ইসলামী ব্যাংক
  • সীমান্ত ব্যাংক
  • সোশ্যাল ইসলামী ব্যাংক
  • ট্রাস্ট ব্যাংক
  • উত্তরা ব্যাংক

প্রতিষ্ঠানভেদে সেবায় এই বিরতির সময়সীমা কয়েক ঘণ্টা থেকে শুরু করে কয়েক দিন পর্যন্ত ভিন্ন হতে পারে। তবে একই সময়ে ১৯টি ব্যাংকের সেবা ব্যাহত হওয়ায় সাধারণ গ্রাহকদের মধ্যে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে জরুরি প্রয়োজনে নগদ অর্থ উত্তোলন, অনলাইন লেনদেন এবং কার্ডভিত্তিক কেনাকাটায় বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে।

গ্রাহকদের উদ্বেগের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে জানান, ব্যাংকগুলো নিয়ম মেনেই কেন্দ্রীয় ব্যাংককে অবহিত করে এ ধরনের রুটিন রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত উন্নয়নের কাজ পরিচালনা করে।

তিনি বলেন, ‘প্রতিটি ব্যাংক তাদের নিজস্ব সুবিধাজনক সময় অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছে, তবে কাকতালীয়ভাবে ১৯টি ব্যাংকের সিস্টেম আপগ্রেডের সময় একই পড়েছে।’ তিনি আরও যোগ করেন, গ্রাহকদের যাতে আগাম নোটিশ ও এসএমএসের মাধ্যমে বিষয়টি জানিয়ে দেওয়া হয়, সে বিষয়ে ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা করেছে কেন্দ্রীয় ব্যাংক।

সিস্টেম মাইগ্রেশন ও রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন হওয়া মাত্রই সব সেবা পর্যায়ক্রমে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হবে বলে ব্যাংক কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য ব্যাংকগুলো গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।

তবে ইলেকট্রনিক সেবা সাময়িক বন্ধ থাকলেও ব্যাংকগুলোর নিজস্ব শাখার কাউন্টারভিত্তিক স্বাভাবিক সেবা কার্যক্রম স্ব-স্ব ব্যাংকের নীতিমালা অনুযায়ী চালু থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত