বাংলাদেশের জন্য ৪.৭ বিলিয়ন মার্কিন ডলার ঋণ কর্মসূচির পরবর্তী দুটি কিস্তির ১.৩ বিলিয়ন মার্কিন ডলার ছাড়ের বিষয়ে আগামীকাল সিদ্ধান্ত জানাবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘ওয়াশিংটনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এবং আইএমএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে ধারাবাহিক বৈঠক হয়েছে। ঋণের কিস্তির বিষয়ে আইএমএফ আগামীকাল তাদের সিদ্ধান্ত জানাবে। আমরা আশা করি এ বিষয়ে আগামীকাল একটি ইতিবাচক সিদ্ধান্ত আসবে।’
তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের সদর দপ্তরে জাহাঙ্গীর আলম সম্মেলন কক্ষে কেন্দ্রীয় ব্যাংক আগামীকাল সংবাদ সম্মেলন করবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর দুবাই থেকে ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে যোগ দিয়ে ঋণের কিস্তি সম্পর্কে আপডেট জানাবেন বলে আশা করা হচ্ছে।
মোট ৪.৭ বিলিয়ন ডলারের ঋণ প্যাকেজের মধ্যে, বাংলাদেশ এখন পর্যন্ত এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি, এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি এবং রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটির অধীনে তিন কিস্তিতে ২.৩ বিলিয়ন মার্কিন ডলার পেয়েছে।

দেশে দীর্ঘদিন ধরেই বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের (এফডিআই) খরা চলছে। বিদেশি বিনিয়োগ আকর্ষণের অংশ হিসেবে সরকার দেশে নানা উদ্যোগের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশেও সরকারি-বেসরকারি ফোরামে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনার চিত্র তুলে ধরার চেষ্টা করছে। সেই ধারাবাহিকতার কিছুটা সুফল এখন স্পষ্ট হচ্ছে।
৪ ঘণ্টা আগে
জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বিপুল সমর্থন নিয়ে গঠিত বর্তমান সরকারের উন্নয়ন আকাঙ্ক্ষা যেকোনো সময়ের তুলনায় বেশি। আর নির্বাচিত সরকারের এ উন্নয়ন প্রতিশ্রুতি পূরণের পথ খোলে সাধারণত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) যথাযথ বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় অর্থনৈতিক, বাণিজ্যিক ও আর্থিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে জোরারোপ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তিনি বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ভারসাম্য উন্নয়নে ভারতকে বাংলাদেশ থেকে পণ্য আমদানি বৃদ্ধির আহ্বানও জানিয়েছেন।
১০ ঘণ্টা আগে
আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং বিপিসির (বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন) লোকসান কমানোর অজুহাতে দেশের বাজারে একলাফে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বৃদ্ধি করেছে সরকার। নতুন এই দর ঘোষণার পর ডিজেল, পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
১৬ ঘণ্টা আগে