বিশ্ব বাজারে চামড়া ও চামড়াজাত পণ্যের চাহিদা দিনদিন বাড়ছে। আগামী ২০২৪ সাল থেকে চামড়া পণ্য বিদেশে রপ্তানি করে ৫ বিলিয়ন ডলার আয় করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। যদিও বর্তমানে এ খাত থেকে রপ্তানি আয়ের পরিমাণ ১ বিলিয়নের নিচে রয়েছে। পাশাপাশি চামড়া শিল্পের দেশীয় বাজার মূল্য ২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।
আজ শনিবার রাজধানীর পান্থপথ এলাকায় বাংলাদেশ লেবার ফাউন্ডেশন (বিএলএফ) আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ‘চামড়া শিল্পে সোশ্যাল কমপ্লায়েন্স নিশ্চিতকরণে কর্মপরিকল্পনা’ শীর্ষক এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।
বিএলএফের চেয়ারম্যান আবদুস সালাম খান সভাপতির বক্তব্যে বলেন, ‘এক সময় চামড়া খাত দেশের একটি প্রতিষ্ঠিত শিল্প ছিল। নানা কারণে চামড়া শিল্পের স্থানীয় কাঁচামাল থাকলেও যথাযথ ব্যবহার হচ্ছে না। যার মূলে রয়েছে সঠিক পরিকল্পনার অভাব। সরকার এই শিল্পের উন্নতির জন্য কর্মপরিকল্পনা নিয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে প্রচুর রপ্তানি আয় হবে।’
তিনি বলেন, ‘পরিবেশ রক্ষা নিশ্চিত করতে রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারিগুলো সাভারের হেমায়েতপুরে স্থানান্তরিত করা হয়েছে। কিন্তু ফলাফল প্রায় শূন্য। এ জন্য আরও কার্যকরী উদ্যোগ নিতে হবে।’

সোনার দাম কমানো হলেও পরিবর্তন রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৩১৬ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরি ২ হাজার ৬৮৩ টাকায় কেনাবেচা হচ্ছে।
১ ঘণ্টা আগে
দেশের ২২টি ব্যাংক লোকসানে রয়েছে। এগুলোর মোট লোকসানের পরিমাণ ২ লাখ ৫৩ হাজার ৯৩৮ কোটি টাকা। তারল্যসংকট সামাল দিতে চলতি বছরের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ১২টি ব্যাংককে জরুরি সহায়তা হিসেবে ৮৪ হাজার ৯৪৫ কোটি ৭১ লাখ টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
১১ ঘণ্টা আগে
সরকারের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের জোগানে ব্যাংকঋণের ওপর নির্ভরতা আরও বেড়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে বাজেটের আয়-ব্যয়ের হিসাবে বড় ধরনের চাপ দেখা দেয়, সময়ের সঙ্গে যা আরও স্পষ্ট হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী অভ্যন্তরীণ রাজস্ব আয় না বাড়া এবং বৈদেশিক উৎস থেকে অর্থছাড় কমে যাওয়ায় সরকারি ব্যয়ের চাহিদা
১২ ঘণ্টা আগে
ডাচ্-বাংলা ব্যাংকের বরিশাল অঞ্চলের শাখাগুলো নিয়ে একটি স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বরিশালের একটি হোটেলে হাইব্রিড মডেলে এটি অনুষ্ঠিত হয়েছে। ওই অঞ্চলের শাখাগুলোর ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে এ কনক্লেভের আয়োজন করা হয়...
১৫ ঘণ্টা আগে