স্বল্পোন্নত (এলডিসি) দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পর বৈশ্বিক বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানি ৬ শতাংশ কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস)।
রোববার (৮ ডিসেম্বর) চার দিনব্যাপী ‘অ্যানুয়াল বিআইডিএস কনফারেন্স অন ডেভেলপমেন্ট (এবিসিডি) ২০২৪ ’-এর দ্বিতীয় দিনে উপস্থাপিত ‘সাপ্লাই চেইন ডাইনামিকস ফর সাসটেইনেবল আরএমজি গ্রোথ ইন বাংলাদেশ’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ তৈরি পোশাক (আরএমজি) খাত এলডিসি উত্তরণের পর বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে। সাপ্লাই চেইন ঠিক রাখার চ্যালেঞ্জের কারণে এ খাতের রপ্তানি ১৪ শতাংশ কমে যেতে পারে এবং রপ্তানি আয় ১০ দশমিক ৮ শতাংশ হ্রাস পেতে পারে। এ জন্য টেকসই সমাধানের তাগিদ দিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
বিআইডিএসের গবেষণায় মধ্যম ও বড় আকারের ৬৩টি পোশাক কারখানার ওপর জরিপ চালিয়ে সাপ্লাই চেইনের বাধা ও সমাধান চিহ্নিত করা হয়েছে। গবেষণায় উল্লেখ করা হয়, গ্র্যাজুয়েশনের পর উন্নত দেশগুলো (মার্কিন যুক্তরাষ্ট্র ব্যতীত) বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক আরোপ করা হলে প্রকৃত জিডিপি শূন্য দশমিক ৩৮ শতাংশ কমতে পারে।
এলডিসি উত্তরণের পর শুল্ক ও কোটামুক্ত (ডিএফকিউএফ) সুবিধা হারানোর কারণে পোশাক রপ্তানি ২০৩১ সালের মধ্যে ১০ দশমিক ৮ শতাংশ কমতে পারে। ইউরোপীয় ইউনিয়নে টেক্সটাইল ও পোশাকের ওপর ৭ থেকে ১৪ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ হতে পারে। ফলে ইউরোপীয় ইউনিয়নের বাজারে রপ্তানি ৬ দশমিক ১ শতাংশ কমতে পারে।
এলডিসি গ্র্যাজুয়েশনের পর বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) শুল্কমুক্ত ও কোটামুক্ত সুবিধা অধিকাংশ উন্নত বাজারে আর পাওয়া যাবে না। ইউরোপীয় ইউনিয়ন কাপড়ের ওপর ৪ শতাংশ, আধা-সমাপ্ত পোশাকের জন্য ৮ শতাংশ এবং তৈরি পোশাকের জন্য ১২ শতাংশ শুল্ক আরোপ করতে পারে।

পর্যটন খাতকে শুধু প্রচারনির্ভর না রেখে পুরো ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর ও স্মার্ট করার আহ্বান জানিয়েছেন পর্যটনসংশ্লিষ্টরা। তাঁদের মতে, পর্যটকের ভ্রমণ অভিজ্ঞতা সহজ ও নিরাপদ করতে বিমানবন্দর থেকে পরিবহন, হোটেল, ভিসা, বুকিং, পেমেন্ট, ট্যুর গাইড ও পর্যটন তথ্য—সব সেবাকে একটি সমন্বিত ডিজিটাল কাঠামোর আওতায়
১ ঘণ্টা আগে
আগামী মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ‘বিশ্ব হার্ট দিবস’ উপলক্ষে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল আয়োজন করেছে দিনব্যাপী ‘ফ্রি হার্ট ক্যাম্প’। মহাখালী রাওয়া ক্লাবের বিপরীতে হাসপাতাল প্রাঙ্গণে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই ক্যাম্প চলবে।
৪ ঘণ্টা আগে
‘এমপাওয়ারিং ফার্মাসিস্টস ফর হেলদিয়ার ফিউচারস’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আইইউবির স্কুল অব ফার্মেসি অ্যান্ড পাবলিক হেলথের অধীন ফার্মেসি বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে...
৪ ঘণ্টা আগে
ফ্রেশ গ্র্যাজুয়েটদের অনস্পট চাকরির নিশ্চয়তা, শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, কর্মজীবনের প্রস্তুতি এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করতে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ক্যারিয়ার এক্সপো ২০২৬’
৪ ঘণ্টা আগে