রাজশাহী বিভাগ সমিতি ঢাকার উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বাদ আসর রাজধানীর বিআইএম হলরুমে আনন্দঘন পরিবেশে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঢাকায় বসবাসরত রাজশাহী বিভাগের আট জেলার বিভিন্ন শ্রেণি-পেশার দেড় শতাধিক মানুষ অংশ নেন।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সমিতির আহ্বায়ক মীর কাশিম কমল। অনুষ্ঠান পরিচালনা করেন আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদুল হাসান। স্বাগত বক্তব্যে সদস্যসচিব ও জ্যেষ্ঠ সাংবাদিক নূরুন্নবী সিদ্দিক সুইন সমিতির আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি রাজশাহী বিভাগ থেকে নির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রীদের এবং একুশে পদকসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণীজনদের সমিতির পক্ষ থেকে অভিনন্দন জানান।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন আকিজ অ্যাগ্রোফিডের সিইও এ টি এম হাবিব উল্লাহ, সিরাজগঞ্জ সাংবাদিক সমিতি ঢাকার সভাপতি কাওছার আজম, বৃহত্তর রাজশাহী সমিতির সহসভপতি এস এম এহসান কবীর এবং ‘ফাকড কাব’-এর সাধারণ সম্পাদক মেহেদী হাসান।
অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন শিল্পী পিয়াল হাসান, সমিতির কোষাধ্যক্ষ মোফাখখারুল ইসলাম, আজীবন সদস্য এস এম মাহবুব আলম, ছালজার রহমান, ড. আবু সালেহ মো. আনিসুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে রাজশাহী বিভাগ সমিতি ও বিভিন্ন জেলা সমিতির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম নান্নু, মোস্তফা জাকির আহমেদ, মাসউদুল হক, সৈয়দ নাজমুল ইসলাম মানিক, অবসরপ্রাপ্ত পুলিশ সুপার সামিউল ইসলাম লিটন, সারোয়ার হোসেন তালুকদার, আবদুস সালাম ভূঁইয়া, মো. আব্দুস সালিক, মো. আরিফুর রহমান, আইয়ুব হোসেন উজ্জ্বল, মাসুদ পারভেজ সম্রাট ও নাজমুন নাহার।
ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম মেরিন ট্রাফিকের তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অন্তত ১৫০টি বিশালাকার ট্যাংকার এখন হরমুজ প্রণালির বাইরে খোলা সমুদ্রে নোঙর ফেলে অবস্থান করছে। এর মধ্যে অপরিশোধিত তেল এবং এলএনজি বাহী জাহাজের সংখ্যাই বেশি। এ ছাড়া প্রণালির অপর প্রান্তেও কয়েক ডজন জাহাজ স্থির
৩ ঘণ্টা আগে
তেলসমৃদ্ধ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিশ্ববাজারে তেলের দামে এ ঘটনার বড় ধরনের প্রভাবের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, আগামীকাল সোমবার সপ্তাহের প্রথম দিন বিশ্ববাজারে লেনদেন শুরু হতেই তেলের দাম ৯ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।
৩ ঘণ্টা আগে
দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার সহজ কিস্তিতে টিকিট ক্রয়ের আকর্ষণীয় অফার ঘোষণা দিয়েছে। যাত্রীরা সর্বনিম্ন মাত্র ১ হাজার ৫৬৭ টাকায় মাসিক কিস্তিতে রিটার্ন টিকিট ক্রয় করতে পারবেন। শুধু রিটার্ন টিকিট নয়, সর্বনিম্ন পাঁচ হাজার টাকার ওয়ানওয়ে টিকিটও কিস্তি সুবিধায় কেনা যাবে। এই কিস্তিতে কোনো...
৪ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতির মধ্যে আজ রোববার অধিকাংশ গন্তব্যে ফ্লাইট স্বাভাবিকভাবে পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে দোহা, দুবাই ও আবুধাবি—এই তিনটি গন্তব্য ছাড়া মধ্যপ্রাচ্যের অন্য সব ফ্লাইট নির্ধারিত সময়েই ছেড়ে যাবে বলে জানিয়েছে সংস্থাটি।
৫ ঘণ্টা আগে