
দক্ষিণ কোরিয়ার ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাংকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশের আরএমজি (তৈরি পোশাক) ও বস্ত্র খাতে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলন ২০২৫–এ তাঁকে সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয়। এই শিল্প গঠনে তিনি ১৯৯০–এর দশকে প্রথম বাংলাদেশে আসার পর থেকে সহায়তা করে আসছেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ বুধবার তাঁকে এই অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানসূচক নাগরিকত্বের সনদ দেন।
বিনিয়োগ শীর্ষ সম্মেলনে কিহাক সাং বলেন, ‘আমি সম্মানসূচক নাগরিকত্ব পেয়ে সত্যিই সম্মানিত।’
এর আগে আজ সকাল ১০টার দিকে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে যোগ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তাঁর উপস্থিতিতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিনিয়োগ সম্মেলনের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। শুরুতে কি–নোট প্রেজেন্টেশন দেন বিনিয়োগের বোর্ডের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
অনুষ্ঠানে বাংলাদেশে বিনিয়োগের জন্য ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাংকে বাংলাদেশি নাগরিকত্বের সনদ ও পাসপোর্ট তুলে দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আরও খবর পড়ুন:

দেশে সোনার দাম আবারও কমেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এবার ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা। নতুন এ দাম এদিন সকাল ১০টা থেকে কার্যকর হবে।
১ ঘণ্টা আগে
জ্বালানি বাজারে কোনো স্বস্তির লক্ষণ না থাকায় এবং এক প্রজন্মের মধ্যে বৈশ্বিক জ্বালানি সরবরাহে সবচেয়ে বড় বিপর্যয়ের মুখে পড়ে তেলের দাম আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠে গেছে। আন্তর্জাতিক মানদণ্ডের ব্রেন্ট ক্রুডের দাম গতকাল বৃহস্পতিবার ৯ শতাংশের বেশি বেড়েছে।
৩ ঘণ্টা আগে
ঈদের বাকি আর ছয় থেকে সাত দিন। উৎসবের জন্য সদায়-পাতি কেনা শুরু করেছেন মানুষ। এর কিছুটা আঁচ পড়েছে বাজারে। সরু চালের সঙ্গে গরু ও মুরগির মাংস এবং ভোজ্যতেলের দাম কিছুটা বাড়তির দিকে। তবে চিনি, সেমাই ও মসলার দাম আগের মতোই স্থিতিশীল রয়েছে।
১০ ঘণ্টা আগে
অর্থনীতিতে গতি কমা, দারিদ্র্য ও বেকারত্ব বাড়ার আলোচনার মধ্যেই দেশে ব্যাংকগুলোয় কোটি টাকার হিসাবের সংখ্যা আবারও বেড়েছে। এক বছরের ব্যবধানে ব্যাংক খাতে নতুন করে যুক্ত হয়েছে ১১ হাজারের বেশি কোটিপতি হিসাব।
১০ ঘণ্টা আগে