
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ইলেকট্রিক গাড়ি, বাইক, স্কুটার, গ্রিন প্রযুক্তিসহ মেডিকেল প্রযুক্তির প্রদর্শনী। প্রদর্শনীর আয়োজন করেছে সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড।

আজ বৃহস্পতিবার বিইভিএমএক্স-২০২৪ এবং বিমেক্স-২০২৪ শীর্ষক আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক মো. হাফিজুর রহমান।
বিইভিএমএক্স-২০২৪ প্রদর্শনীতে রয়েছে দেশি-বিদেশি প্রতিষ্ঠানগুলোর ইলেকট্রিক গাড়ি, বাইক, স্কুটার, চার্জিং সলিউশন, স্মার্ট মোবিলিটি, এনার্জি স্টোরেজ, ব্যাটারি প্রযুক্তি, গ্রিন প্রযুক্তি এবং বিমেক্স-২০২৪ প্রদর্শনীতে থাকছে মেডিকেল প্রযুক্তি, হাসপাতাল সরঞ্জাম, ল্যাব ইকুইপমেন্ট, বায়োটেকনোলজি, ডায়াগনস্টিক, ফার্মেসি, হাসপাতাল অবকাঠামো, স্বাস্থ্যসেবা আইটি সরঞ্জামসহ আরও অনেক কিছু।

এতে মেডিকেল ইকুইপমেন্ট ও টেকনোলজি, ল্যাব বাংলাদেশ, ফার্মানেক্সট বাংলাদেশ, ভেটহেলথ বাংলাদেশসহ বিভিন্ন সেগমেন্ট অন্তর্ভুক্ত আছে।
প্রদর্শনীর অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে রয়েছে বিসিসিআই, বিএমসিসিআই, বামা, বেমা, এবিএমইএবি, মাইজেবা, বিআরটিএ, বিএমএসএস, বিএমআইএইচইডিএমএ, এএসএইচআরএই, বাংলাদেশ চ্যাপ্টার, বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল।

প্রদর্শনীটি দর্শনার্থীদের জন্য প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।

দেশের পুঁজিবাজার থেকে সাড়ে ৩ হাজার কোটি টাকা সংগ্রহ করতে বন্ড ছাড়ছে পাঁচটি ব্যাংক। নিজেদের মূলধন শক্তিশালী করার পাশাপাশি সবুজ ও টেকসই প্রকল্পে অর্থায়নের জন্য এ অর্থ সংগ্রহ করবে ব্যাংকগুলো। এর মধ্যে চার ব্যাংক বন্ডের অর্থ মূলধন শক্তিশালী করতে ব্যবহার করবে।
৩ ঘণ্টা আগে
ব্যবসার ব্যাংক হিসাব খোলা ও ব্যবসা সম্প্রসারণে ঋণ নিতে এখন বাধ্যতামূলকভাবে ব্যবসায়িক শনাক্তকরণ নম্বর (বিআইএন) দেখাতে হচ্ছে। চলতি অর্থবছর থেকে কার্যকর হওয়া এ শর্তে সবচেয়ে বেশি চাপে পড়েছেন কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (সিএমএসএমই) উদ্যোক্তারা।
৩ ঘণ্টা আগে
শরিয়াহসম্মত উপায়ে ক্রেডিট কার্ড ব্যবহারের সুযোগ তৈরি করতে ইসলামি ক্রেডিট কার্ড (আইসিসি) পরিচালনায় পূর্ণাঙ্গ নীতিমালা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। দেশে আগে থেকেই বিভিন্ন ব্যাংকের ইসলামি ক্রেডিট কার্ড থাকলেও এবারই প্রথম এ ধরনের কার্ড পরিচালনার জন্য পূর্ণাঙ্গ নিয়ন্ত্রক কাঠামো দেওয়া হলো।
৮ ঘণ্টা আগে
টেকসই শিল্পায়ন, পরিবেশবান্ধব উৎপাদন এবং প্রযুক্তিনির্ভর অর্থনীতির বিকাশে অর্থায়নের সুযোগ বাড়াতে ২ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় চুক্তি করেছে বাংলাদেশ ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি।
৮ ঘণ্টা আগে