
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশনের (বিসিক) শিল্পপার্ক বা শিল্পনগরীতে সুষ্ঠুভাবে কারখানা স্থাপনে প্লট বরাদ্দ এবং ব্যবস্থাপনার জন্য নতুন নীতিমালা হয়েছে। সম্প্রতি নীতিমালাটি গেজেট আকারে প্রকাশ করা হয়। এর নাম দেওয়া হয়েছে ‘বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) শিল্পনগরী/শিল্পপার্কে প্লট বরাদ্দ ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৩’।
এ নীতিমালায় বিসিকের প্লট বরাদ্দ প্রক্রিয়া, প্লট পেতে শর্ত ও যোগ্যতা, প্লটের মূল্য পরিশোধ পদ্ধতি, শিল্পপার্কে কারখানা স্থাপন, প্লট বরাদ্দ বাতিল, বরাদ্দ বাতিল হওয়া প্লট পুনরায় পেতে আপিল পদ্ধতিসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত বলা হয়েছে। ফলে দীর্ঘদিন বিসিকের প্লটগুলো নিয়ে নানা সমস্যার সমাধান হবে।
নতুন নীতিমালা জারির পর গেজেট নোটিফিকেশনের মাধ্যমে এর আগে জারি করা ‘বিসিক শিল্পনগরীতে প্লট বরাদ্দের নীতিমালা-২০১০’, চামড়া শিল্পনগরীর ‘ভূমি বরাদ্দের নীতিমালা’, ‘এপিআই শিল্পপার্কের প্লট বরাদ্দ নীতিমালা’, ‘বিসিক জামদানি শিল্পনগরী, তারাব, রূপগঞ্জ, নারায়ণগঞ্জের প্লট বরাদ্দ নীতিমালা-২০১৬’, ‘বিসিক শিল্পনগরী, মুক্তাগাছা, ময়মনসিংহে প্লট বরাদ্দের নীতিমালা’সহ প্লট বরাদ্দ-সংক্রান্ত সব নীতিমালা এবং প্লট বরাদ্দ-সংক্রান্ত সব সমঝোতা স্মারক বাতিল বলে গণ্য হবে।
নীতিমালায় একজন ইজারাদার কীভাবে প্লটের জন্য আবেদন করবেন, তা থেকে শুরু করে স্থাপনা নির্মাণের সময়কাল, প্লট হস্তান্তর, ভাড়া দেওয়ার নিয়ম, বরাদ্দ বাতিলসহ সব দিকনির্দেশনা রয়েছে। প্লট বরাদ্দ পাওয়া যাবে ৯৯ বছরের জন্য।
শিল্প প্লটের মূল্য পরিশোধে নীতিমালায় কিস্তি সুবিধার কথা বলা রয়েছে। বলা হয়েছে, প্লটের মূল্যের ২০ শতাংশ ডাউনপেমেন্ট হিসেবে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। বাকি টাকা প্লটের দখল বুঝে নেওয়ার ৩০ দিনের মধ্যে এককালীন অথবা বরাদ্দপত্র জারির এক বছর পর থেকে পরিশোধ করা যাবে।

২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রায় ৩ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)। নতুন এডিপিতে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি রাষ্ট্রীয় সংস্কার, বৈষম্যহীন উন্নয়ন, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং অঞ্চলভিত্তিক সুষম উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
১৭ মিনিট আগে
দ্বিতীয়বারের মতো বেস্ট ডোমেস্টিক এয়ারলাইনস পুরস্কার অর্জন করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস। ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যাওয়ার্ড ২০২৬-এ (টিটা) বেস্ট ডোমেস্টিক এয়ারলাইনস ক্যাটাগরিতে এই সম্মাননা পায়
৬ ঘণ্টা আগে
মহেশখালীর উপকূলে জ্বালানি তেল খালাসের সিঙ্গেল পয়েন্ট মুরিং উইথ ডাবল পাইপলাইন (এসপিএম) বা ভাসমান জেটি পরিচালনার ঠিকাদার নিয়োগে এবার কিছু অগ্রগতি হয়েছে। নির্মাণকাজ শেষের দীর্ঘ প্রায় তিন বছর পর নতুন দরপত্রে তিন প্রতিষ্ঠানের আগ্রহ পেয়েছে সরকার।
৮ ঘণ্টা আগে
ভর্তুকি কমাতে বরাবরই চাপ দিয়ে আসছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এরপরও আগামী অর্থবছরে ভর্তুকির পেছনে সরকারের ব্যয় আরও বাড়তে চলেছে। মূল্যস্ফীতির চাপ, বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনার এই সময়ে বিদ্যুৎ, জ্বালানি, খাদ্যনিরাপত্তা ও কৃষি—
১৪ ঘণ্টা আগে