ঈদুল আজাহার ছুটির সময় সব ধরনের ডিজিটাল লেনদেন নিরবচ্ছিন্ন রাখতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে আজ বৃহস্পতিবার একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। মূলত ছুটিতে এটিএম, পিওএস, ইন্টারনেট ব্যাংকিং, অনলাইন ই-পেমেন্ট গেটওয়ে ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে গ্রাহকরা যাতে নিরবচ্ছিন্ন লেনদেন করতে পারে সেই ব্যবস্থা রাখতেই এই নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়, সকল এটিএম সার্বক্ষণিক চালু রাখতে হবে। কোনো ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তা দ্রুততম সময়ে শেষ করতে হবে। বুথে পর্যাপ্ত টাকার সরবরাহ নিশ্চিত করতে হবে। এটিএমে টাকা উত্তোলনের নিজস্ব গ্রাহক এবং অন্য ব্যাংকের গ্রাহকের লেনদেন সীমা সমান রাখতে হবে।
পয়েন্ট অব সেলস (পিওএস) বিষয়ে বলা হয়েছে, এর সার্বক্ষণিক সেবা নিশ্চিত করতে হবে এবং জালজালিয়াতি রোধে মার্চেন্ট ও গ্রাহক সচেতন থাকবে। ইন্টারনেট ব্যাংকিং এবং অনলাইন ই-পেমেন্ট গেটওয়ের ক্ষেত্রে বলা হয়েছে, অ্যাকাউন্টের মাধ্যমে সম্পাদিত লেনদেন এবং অনলাইন ই-পেমেন্ট গেটওয়েতে কার্ডভিত্তিক ’কার্ড নট প্রেজেন্ট’ লেনদেনের ক্ষেত্রে উভয়পক্ষের প্রমাণ (টু ফ্যাক্টর অথেনটিকেশন) নিশ্চিত করতে হবে।
মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) ক্ষেত্রে বলা হয়েছে, সব ব্যাংক ও তাদের সাবসিডিয়ারি কোম্পানি গ্রাহকদের নিরবচ্ছিন্ন লেনদেনের ব্যবস্থা করবে। এজেন্ট পয়েন্টে পর্যাপ্ত নগদ টাকা রাখার উদ্যোগ নেবে। এছাড়া ঈদের ছুটির সময়ে সেবাদানের সিস্টেমে সার্বিক নিরাপত্তা বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। ঝুঁকি মোকাবিলায় অন্যান্য প্রস্তুতিও নিতে বলা হয়েছে। গ্রাহককে লেনদেনের তথ্য এসএমএস এলার্টের মাধ্যমে জানাতে বলা হয়েছে।

দেশের ২২টি ব্যাংক লোকসানে রয়েছে। এগুলোর মোট লোকসানের পরিমাণ ২ লাখ ৫৩ হাজার ৯৩৮ কোটি টাকা। তারল্যসংকট সামাল দিতে চলতি বছরের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ১২টি ব্যাংককে জরুরি সহায়তা হিসেবে ৮৪ হাজার ৯৪৫ কোটি ৭১ লাখ টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
৮ ঘণ্টা আগে
সরকারের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের জোগানে ব্যাংকঋণের ওপর নির্ভরতা আরও বেড়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে বাজেটের আয়-ব্যয়ের হিসাবে বড় ধরনের চাপ দেখা দেয়, সময়ের সঙ্গে যা আরও স্পষ্ট হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী অভ্যন্তরীণ রাজস্ব আয় না বাড়া এবং বৈদেশিক উৎস থেকে অর্থছাড় কমে যাওয়ায় সরকারি ব্যয়ের চাহিদা
৯ ঘণ্টা আগে
ডাচ্-বাংলা ব্যাংকের বরিশাল অঞ্চলের শাখাগুলো নিয়ে একটি স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বরিশালের একটি হোটেলে হাইব্রিড মডেলে এটি অনুষ্ঠিত হয়েছে। ওই অঞ্চলের শাখাগুলোর ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে এ কনক্লেভের আয়োজন করা হয়...
১২ ঘণ্টা আগে
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনে (বিসিআইসি)-তে চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা। গত ০১ অক্টোবর যোগদান করেন তিনি।
১২ ঘণ্টা আগে