রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন। এই ঘোষণার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক বাজারে বেড়েছে তেলের দাম। সাত বছরের বেশি সময় পর আবারও প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়িয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়ান স্টক মার্কেটে এরই মধ্যে ২-৩ শতাংশ লেনদেন কমেছে। এর আগে পুতিন শান্তিচুক্তি ভেঙে ইউক্রেনের পূর্বাঞ্চলে সেনা পাঠানোর ঘোষণা দিলে তেলের দাম ৯৮ ডলারে দাঁড়ায়।
বিবিসির এশিয়া বিজনেস করেসপনডেন্ট ম্যারিকো ওই বলেছেন, বিনিয়োগকারীরা নিরাপত্তার ঝুঁকিতে সম্পদ লগ্নি না করে পালিয়ে যাচ্ছে।
বিবিসির এই প্রতিবেদক আরও বলেছেন, সোনার দাম এক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে, যখন মার্কিন ডলার এবং জাপানি ইয়েনও শক্তিশালী হচ্ছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশের জোট আসিয়ানের সঙ্গে চীনের বাণিজ্য গত এক বছরে ১ ট্রিলিয়ন বা এক লাখ কোটি মার্কিন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। চলতি বছরেও এই গতি বজায় আছে। চীনের বাণিজ্য উপমন্ত্রী ইয়ান তোং আজ মঙ্গলবার বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দিয়েছেন...
৮ ঘণ্টা আগে
১৯৮৪ সালের বিধিমালা সংশোধন করে নতুন বিধিমালা করা হচ্ছে। বর্তমান সরকার বেসামরিক বিমান চলাচল খাতে বিনিয়োগ বৃদ্ধিকে গুরুত্ব দিচ্ছে। তাই নতুন বিধিমালা ব্যবসা ও বিনিয়োগবান্ধব করার পাশাপাশি যাত্রীসেবার মানোন্নয়ন এবং বিমান চলাচলের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে...
১৩ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিশ্ব অর্থনীতিতে মন্দা সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছেন ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেইলি। তিনি বলেন, এআই বৈশ্বিক আর্থিক ব্যবস্থার জন্য বড় ধরনের সাইবার নিরাপত্তাঝুঁকি তৈরি করতে পারে।
১৮ ঘণ্টা আগে
চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের বিদ্যুৎ বিতরণব্যবস্থা আধুনিকায়ন ও সম্প্রসারণে বাংলাদেশকে ১৭ কোটি ৫০ লাখ ডলার (১৭৫ মিলিয়ন ডলার) ঋণ দেওয়ার অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সহজ শর্তের এই ঋণে খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের দুর্গম ২৬টি উপজেলায় বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্ক সম্প্রসারণ করা হবে।
১৯ ঘণ্টা আগে