
দেশের মহাসড়কে অবস্থিত হোটেল ও রেস্তোরাঁগুলোতে বাধ্যতামূলকভাবে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) অথবা সেলস ডেটা কন্ট্রোলার (এসডিসি) মেশিন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সম্প্রতি এনবিআরের মূসক বাস্তবায়ন অনুবিভাগ থেকে জারি করা চিঠির মাধ্যমে মাঠ পর্যায়ের কমিশনারদের এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ রোববার এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল–আমিন শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।
আল–আমিন শেখ জানান, সব মহাসড়কে অবস্থিত হোটেল–রেস্তোরাঁগুলোতে ইলেকট্রনিক ভ্যাট চালান ইস্যু না করায় সরকারি কোষাগারে যথাযথভাবে ভ্যাট জমা হচ্ছে না বলে সচেতন ভোক্তারা অনবরত অভিযোগ করছেন। মহাসড়কের রেস্তোরাঁগুলোতে চব্বিশ ঘণ্টা ব্যবসায়িক কার্যক্রম চলে। অনেকে ভ্যাট আদায় করলেও সঠিকভাবে তা জমা দেন না।
এনবিআর জানিয়েছে, যথাযথভাবে ভ্যাট আদায়ের লক্ষ্যে সম্প্রতি এনবিআর চেয়ারম্যান দেশের মহাসড়কে অবস্থিত সব হোটেল ও রেস্তোরাঁয় ইএফডি বা এসডিসি মেশিন বাধ্যতামূলকভাবে স্থাপনের নির্দেশনা দেন। এরই পরিপ্রেক্ষিতে এনবিআরের মূসক বাস্তবায়ন অনুবিভাগ থেকে জারি করা চিঠিতে মাঠ পর্যায়ের কমিশনারদের দেশের সব মহাসড়কে অবস্থিত হোটেল ও রেস্তোরাঁয় বাধ্যতামূলকভাবে ইএফডি বা এসডিসি মেশিন স্থাপন এবং প্রতিদিনের লেনদেন নিয়মিতভাবে নজরদারি (মনিটর) করে যথাযথ পরিমাণ ভ্যাট আদায়ের জন্য জরুরি নির্দেশনা দেওয়া হয়।
এনবিআর বলছে, দেশের অর্থনীতির চাকা সচল রাখার জন্য বর্তমান সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে। সে লক্ষ্যে এনবিআর রাজস্ব আদায়ের জন্য নতুন নতুন করদাতা চিহ্নিতকরণ ও ভ্যাটের হার পরিবর্তনের পাশাপাশি রাজস্ব ফাঁকি ঠেকানোর জন্য মাঠপর্যায়ে কঠোর নির্দেশনা দিয়েছে। এনবিআর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আইনানুগ রাজস্ব আদায়ের ক্ষেত্রে করদাতাদের সঙ্গে সেবামূলক মনোবৃত্তি বজায় রাখার নির্দেশনা দিয়েছে।
ভোক্তা সাধারণকে মহাসড়কের সব রেস্তোরাঁয় কেনাকাটা করার সময় ইলেকট্রনিক চালান বা রসিদ গ্রহণের আহ্বান জানিয়ে এনবিআর বলেছে, ভ্যাট চালান গ্রহণ না করলে ক্রেতারা যে ভ্যাট পরিশোধ করেছেন, তা সরকারি কোষাগারে জমা হবে না। প্রতি মাসে এনবিআর ইএফডি মেশিন জেনারেটেড ভ্যাটের রসিদগুলোর মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী ভ্যাটদাতাদের শতাধিক পুরস্কার দেবে।
সঠিকভাবে রাজস্ব আদায়ের স্বার্থে সর্বস্তরের সব অংশীজন, ব্যবসায়ী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াসহ সবাইকে সহযোগিতার অনুরোধ জানিয়ে এনবিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নিয়মিত ভ্যাট রসিদ গ্রহণ করুণ, প্রতি মাসে আকর্ষণীয় পুরস্কার জিতুন।’
উল্লেখ্য, জেনেক্স আইটি এনবিআরের সঙ্গে যৌথভাবে গত কয়েক বছর ধরে ইএফডি মেশিন স্থাপন ও এর সার্বিক পরিচালনার মাধ্যমে আইবাস (আইভিএএস) সিস্টেমে সকল লেনদেনের তথ্য সন্নিবেশের কাজ করছে।

বন্যাদুর্গত মানুষের সহায়তার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে এক কোটি টাকার অনুদান দিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)। আজ বুধবার চেম্বারের সভাপতি আমীরুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর...
১২ ঘণ্টা আগে
পাকিস্তানের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও মুফতি মুহাম্মদ তাকী উসমানির এক ফতোয়াকে ঘিরে দেশটির ক্রিপ্টোকারেন্সি বাজারে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। বিটকয়েন, ইথেরিয়াম ও স্টেবলকয়েনসহ বিভিন্ন ক্রিপ্টো সম্পদে লেনদেন শরিয়াহসম্মত নয় বলে তিনি মত দেওয়ার...
১২ ঘণ্টা আগে
আজকের পত্রিকায় গত রোববার প্রকাশিত ‘৩৩ জীবনবিমা কোম্পানি: গ্রাহকের টাকা নিয়ম ভেঙে ব্যয়’ শীর্ষক প্রতিবেদনের আংশিক প্রতিবাদ জানিয়েছে গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেড ও ডেলটা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানি দুটি বলছে, তাদের অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয়ের তথ্য ভুল ও ভিত্তিহীন।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। বিশেষ করে বন্দর, সাপ্লাই চেইন ও লজিস্টিকস অবকাঠামো উন্নয়নে দুই দেশের মধ্যে বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।
১৭ ঘণ্টা আগে