
গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার (সিসিএও) তানভীর মোহাম্মদ ‘চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার অব দ্য ইয়ার ২০২৫’ এবং চিফ মার্কেটিং অফিসার (সিএমও) ফারহা নাজ জামান ‘চিফ মার্কেটিং অফিসার অব দ্য ইয়ার ২০২৫’-এর সম্মানে ভূষিত হয়েছেন। দক্ষ নেতৃত্বের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৫-এ তাঁদের এই সম্মাননা দেওয়া হয়।
এই অর্জন দীর্ঘ অভিজ্ঞতা, কৌশলগত নেতৃত্ব ও টেলিকম খাতে পথপ্রদর্শক হিসেবে তাঁদের অবদানকে তুলে ধরেছে। নিজ নিজ পেশাগত ক্ষেত্রে তাঁরা একটি নতুন মানদণ্ড স্থাপন করেছেন, যা বাংলাদেশের ডিজিটাল অগ্রযাত্রায় গ্রামীণফোনের অবস্থানকে আরও সুসংহত করেছে। তাঁরা উভয়েই দায়িত্বশীল ব্যবসায়িক চর্চা, গ্রাহককেন্দ্রিক উদ্ভাবন এবং নিরাপদ ও স্মার্ট ডিজিটাল ভবিষ্যতের লক্ষ্যে কোম্পানির কার্যক্রমকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ বলেন, ‘এই সম্মাননা আমার জন্য অনুপ্রেরণার। ক্রমাগত পরিবর্তনশীল টেলিযোগাযোগ খাতে দায়িত্বশীল ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে সংকল্পবদ্ধ গ্রামীণফোন; এই সম্মাননা তারই প্রতিফলন। বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতির অন্যতম চালিকা শক্তি হচ্ছে টেলিযোগাযোগ খাত। এ ক্ষেত্রে উদ্ভাবন, বিনিয়োগ ও ডিজিটাল অন্তর্ভুক্তিকে ত্বরান্বিত করতে একটি দূরদর্শী রেগুলেটরি ইকোসিস্টেম গুরুত্বপূর্ণ। এ জন্য কার্যকর পার্টনারশিপ গড়ে তোলা এবং এই খাতকে শক্তিশালী করতে নীতিমালাসংশ্লিষ্ট কাজ করার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ।’
গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার ফারহা নাজ জামান বলেন, ‘এই স্বীকৃতি আমাদের নিবেদিতপ্রাণ কর্মীদের কঠোর পরিশ্রমের স্মারক, যাঁরা প্রতিদিন গ্রাহকদের চাহিদা বোঝার চেষ্টা এবং সেই অনুযায়ী কার্যকর ও উদ্ভাবনী সেবা পৌঁছে দিতে কাজ করছেন। গ্রামীণফোনে সব সময় আমাদের লক্ষ্য হচ্ছে—কানেকটিভিটির শক্তি ব্যবহার করে জীবনমানে পরিবর্তন আনা। একটি প্রতিশ্রুতিশীল ও ভবিষ্যৎমুখী কোম্পানিতে এমন একটি মিশন নিয়ে কাজ করতে পেরে আমি গর্বিত।’
বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস এমন স্বপ্নদ্রষ্টা করপোরেট নির্বাহীদের স্বীকৃতি দেয়, যাঁরা কৌশলগত দূরদৃষ্টি, দৃঢ়তা ও উৎকর্ষতার মাধ্যমে বিভিন্ন শিল্প খাতে নতুন মানদণ্ড স্থাপন করেন। নেতৃত্বের বিকাশ, টেকসই প্রবৃদ্ধি নিশ্চিতকরণ এবং বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ বিনির্মাণে অবিচল গ্রামীণফোন; এই অর্জন সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন।
গ্রামীণফোন লিমিটেড
৮ কোটি ৫৬ লাখ গ্রাহক নিয়ে বাংলাদেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন। এটি টেলিনর গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান। সমাজের ক্ষমতায়ন ও ডিজিটাল বৈষম্য হ্রাসের লক্ষ্য নিয়ে ১৯৯৭ সালে যাত্রা শুরুর পর থেকে গ্রামীণফোন দেশব্যাপী সর্ববৃহৎ নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তুলেছে, যা দেশের ৯৯ শতাংশের বেশি মানুষকে কভার করে।
সংযোগের শক্তিকে কাজে লাগিয়ে সম্ভাবনার নতুন দুয়ার খুলে দিতে এবং গ্রাহকদের ডিজিটাল জীবনধারা আরও সমৃদ্ধ করতে সংকল্পবদ্ধ কোম্পানিটি। এ জন্য ভবিষ্যৎ উপযোগী ও গ্রাহককেন্দ্রিক প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠানে পরিণত হওয়ার অভিযাত্রায় প্রতিনিয়ত উদ্ভাবন করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। গ্রামীণফোন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তালিকাভুক্ত।

ভঙ্গুর অর্থনীতি নিয়ে যাত্রা শুরু করা বর্তমান সরকারের সামনে এখন তিনটি বড় সংকট—কর্মসংস্থান, বিনিয়োগ ও জ্বালানি। এসব চ্যালেঞ্জ দক্ষতার সঙ্গে কার্যকরভাবে মোকাবিলা না করা গেলে বাজেট বাস্তবায়ন ও অর্থনৈতিক পুনরুদ্ধার দীর্ঘসূত্রতায় আটকে যেতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা।
৫ ঘণ্টা আগে
ইউরোপের বাজারে তৈরি পোশাক রপ্তানি প্রতিযোগিতার দৌড়ে ক্রমেই পিছিয়ে পড়ার আভাস মিলছে বাংলাদেশের। বৈশ্বিক চাহিদা কমে যাওয়ার প্রভাব সব রপ্তানিকারক দেশের ওপর পড়লেও, বাংলাদেশে প্রভাব একটু বেশি। বিশেষ করে ইইউর বাজারে অন্যতম প্রতিযোগী চীন ও ভিয়েতনামের তুলনায় বাংলাদেশের প্রবৃদ্ধির ছন্দপতন উল্লেখ করার মতো।
৫ ঘণ্টা আগে
দেশের অন্যতম শীর্ষ রিয়েল এস্টেট প্রতিষ্ঠান বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেড (বিটিআই) নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে এম. মাহবুবুর রহমানকে নিয়োগ দিয়েছে...
৮ ঘণ্টা আগে
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘিরে ইস্পাত বাজারে তৈরি হয়েছে দামের নতুন চাপ। উৎপাদন পর্যায়ে ভ্যাট বৃদ্ধির প্রস্তাব সামনে আসার পর থেকে দেশে রডের বাজারে ধাপে ধাপে দাম বাড়তে শুরু করেছে। ব্যবসায়ীরা বলছেন, টনপ্রতি রডের দাম ইতিমধ্যে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত বেড়ে গেছে।
২০ ঘণ্টা আগে